img

জনবল নিচ্ছে সরকারি বিদ্যুৎ কোম্পানি, সর্বোচ্চ বেতন লাখের বেশি

প্রকাশিত :  ০৬:৩৬, ০৯ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৫৪, ০৯ ডিসেম্বর ২০২৪

জনবল নিচ্ছে সরকারি বিদ্যুৎ কোম্পানি, সর্বোচ্চ বেতন লাখের বেশি

শতভাগ সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়োগের আবেদন করা যাবে আগামীকাল মঙ্গলবার পযর্ন্ত।

এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে চতুর্থ ও পঞ্চম গ্রেডে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচআর/ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি সম্মানসহ এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

স্নাতকোত্তরসহ পিজিডি-এইচআরএম ডিগ্রিসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবস্থাপক (এইচআরএম/অ্যাডমিন) বা সমমান পদে ন্যূনতম চার বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 

বৃহৎ প্রতিষ্ঠানে মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসনে সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/অ্যাডমিন/সমমান) বা তদূর্ধ্ব পদে মোট ১২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন/বিতরণ/সঞ্চালন প্রতিষ্ঠানে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। টিপিএম, টিকিউএম, করপোরেট গভর্নেন্স, শ্রম আইন, স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইত্যাদিতে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। চ্যালেঞ্জিং এবং বিরূপ পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

বয়স: ১৫ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।

মূল বেতন: ১,০৫,০০০ টাকা (গ্রেড-৪)

যোগ-সুবিধা: মূল বেতন ছাড়াও বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্রাচ্যুইটি, প্রকৃত চিকিৎসা খরচ এবং অন্যান্য প্রান্তিক সুবিধা ও ভাতা দেওয়া হবে।

২. পদের নাম: উপমহাব্যবস্থাপক (কমার্শিয়াল)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমার্স/ফিন্যান্স/অ্যাকাউন্টিং/মার্কেটিং বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি সম্মানসহ এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএমএ বা সিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না।

গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবস্থাপক (অর্থ/হিসাব/নিরীক্ষা/সমমান) পদে ন্যূনতম চার বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 

সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/নিরীক্ষা/সমমান) বা তদূর্ধ্ব পদে ন্যূনতম মোট ১২ বছরের কর্ম অভিজ্ঞতা; এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন/সঞ্চালন/বিতরণ ইউটিলিটিতে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। টিকিউএম, কোম্পানি আইন, ট্যাক্স/ভ্যাট রুলস, করপোরেট গভর্নেন্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। 

অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। চ্যালেঞ্জিং এবং বিরূপ পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

বয়স: ১৫ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।

মূল বেতন: ১,০৫,০০০ টাকা (গ্রেড-৪)

যোগ-সুবিধা: মূল বেতন ছাড়াও বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্রাচ্যুইটি, প্রকৃত চিকিৎসা খরচ এবং অন্যান্য প্রান্তিক সুবিধা ও ভাতা দেওয়া হবে।

৩. পদের নাম: ব্যবস্থাপক (এইচআরএম/অ্যাডমিন)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচআর/ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি সম্মানসহ এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তরসহ পিজিডি-এইচআরএম ডিগ্রিসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। 

গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসনে অন্তত আট বছরের কর্ম অভিজ্ঞতা; এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন/বিতরণ/সঞ্চালন প্রতিষ্ঠানে উপব্যবস্থাপক (এইচআরএম/অ্যাডমিন/সমমান) পদে চার বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। টিকিউএম, করপোরেট গভর্নেন্স, শ্রম আইন, স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইত্যাদিতে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। চ্যালেঞ্জিং এবং বিরূপ পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

বয়স: ১৫ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৪০ বছর।

মূল বেতন: ৯১,০০০ টাকা (গ্রেড-৫)

যোগ-সুবিধা: মূল বেতন ছাড়াও বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্রাচ্যুইটি, প্রকৃত চিকিৎসা খরচ এবং অন্যান্য প্রান্তিক সুবিধা ও ভাতা দেওয়া হবে।

চাকরির ধরন

এক বছর শিক্ষানবিশকালসহ তিন বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য এবং পরবর্তী সময় সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরির মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পূরণ–সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি এই ওয়েবসাইটে (https://cpgcbl.gov.bd/) জানা যাবে। আবেদন ফরম পূরণ করে সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট/ট্রান্সক্রিপ্টের ফটোকপি; চাকরির অভিজ্ঞতার সনদ/প্রমাণপত্রের ফটোকপি; যথাযথ কর্তৃপক্ষের সম্মতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে); জাতীয় পরিচয়পত্র ও নাগরিক সনদের ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আগে যারা উপমহাব্যবস্থাপক (কমার্শিয়াল) পদে আবেদন করেছেন, তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।


img

ব্যবসায়ী অংশীদারি চুক্তিপত্র

প্রকাশিত :  ২০:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬


                                                                                    ব্যবসায়ী অংশীদারি চুক্তিপত্র

বিসমিল্লাহির রহমানির রাহিম

অদ্য ১০ জুন ২০২৪ ইং রোজ সোমবার বিকাল ৫ ঘটিকায় আমরা নিম্নবর্ণিত পক্ষগণ পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি যৌথ অংশীদারি ব্যবসা পরিচালনার নিমিত্তে এই চুক্তিপত্রে আবদ্ধ হলাম।

প্রথম পক্ষ (অংশীদার ১):

নাম: ..............................................................পিতা: .............................................................মাতা: .............................................................জাতীয় পরিচয়পত্র নং: ............................................ঠিকানা: ............................................................

দ্বিতীয় পক্ষ (অংশীদার ২):

নাম: ..............................................................পিতা: .............................................................মাতা: .............................................................জাতীয় পরিচয়পত্র নং: ............................................ঠিকানা: ............................................................

পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করিয়া অত্র অংশীদারী চুক্তিপত্র দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিতেছি। যেহেতু আমরা সকল পক্ষগণ পরস্পর পরস্পরকে দীর্ঘ দিন যাবত চিনি ও জানি। এমতাবস্থায় আমরা সকল পক্ষগণ একত্রে ব্যবসা পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করায় আমরা উপরোক্ত পক্ষগণ একমত হইয়া আলাপ আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ জটিলতা নিরসনকল্পে অদ্য হাজিরান মজলিশে স্বাক্ষীগণের মোকাবেলায় এই মর্মে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে নিম্ন লিখিত শর্তাবলীর উপর আস্থা রাখিয়া ভবিষ্যৎ জটিলতা নিরসনকল্পে অত্র ব্যবসায়িক চুক্তিপত্র দলিলে আমরা সকল পক্ষগণ সহি স্বাক্ষর করিয়া অত্র ব্যবসায়িক চুক্তিপত্র দলিলে আবদ্ধ হইলাম।

শর্তবলীঃ

১. ব্যবসার নাম ও প্রধান কার্যালয়: ব্যবসার নাম: অত্র অংশীদারি প্রতিষ্ঠানটি “............................................” নামে পরিচালিত হবে।প্রধান কার্যালয়: ব্যবসার প্রধান কার্যালয় বা অফিস ............................................ ঠিকানায় অবস্থিত হবে। পক্ষগণের সর্বসম্মতিক্রমে পরবর্তীতে শাখা অফিস খোলা যেতে পারে।

২. ব্যবসার ধরণ ও উদ্দেশ্যএই প্রতিষ্ঠানটি মূলত ............................................ (যেমন: আমদানি-রপ্তানি, আইটি সেবা, বুটিক, কনস্ট্রাকশন ইত্যাদি) সংক্রান্ত যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে।

৩. চুক্তির মেয়াদএই অংশীদারি চুক্তিপত্র অদ্য ............. তারিখ থেকে কার্যকর হবে এবং পক্ষগণের যৌথ সিদ্ধান্ত বা বিলুপ্তি না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

৪. মূলধন বা পুঁজি বিনিয়োগব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য পক্ষগণ নিম্নোক্ত হারে মোট মূলধন সরবরাহ করবেন:প্রথম পক্ষ: .................... টাকা (মোট মূলধনের .........%)দ্বিতীয় পক্ষ: .................... টাকা (মোট মূলধনের .........%)

৫. লাভ-ক্ষতি বণ্টনব্যবসার অর্জিত মোট লাভ অথবা লোকসান পক্ষগণের নিজ নিজ বিনিয়োগকৃত মূলধনের অনুপাত অনুযায়ী (অথবা সমান হারে) বণ্টন করা হবে।প্রতি ইংরেজি মাসের নির্দিষ্ট তারিখে বা বছর শেষে ব্যবসার আর্থিক হিসাব সম্পন্ন করে লাভ-ক্ষতি বুঝিয়ে দেওয়া হবে।

৬. পরিচালনা ও দায়িত্বব্যবসার দৈনন্দিন পরিচালনা, হিসাব-নিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবস্থাপনার মূল দায়িত্বে থাকবেন ............................ পক্ষ।তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বড় অঙ্কের বিনিয়োগ বা নতুন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সকল পক্ষের লিখিত সম্মতি আবশ্যক।

৭. ব্যাংক হিসাব পরিচালনাযেকোনো তফশিলী ব্যাংকে প্রতিষ্ঠানের নামে একটি চলতি (Current) অ্যাকাউন্ট খোলা হবে।উক্ত ব্যাংক অ্যাকাউন্টটি প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের যৌথ স্বাক্ষরে (অথবা যেকোনো একক স্বাক্ষরে) পরিচালিত হবে।

৮. নতুন অংশীদার গ্রহণ ও অংশীদারত্ব বাতিলসকল বর্তমান অংশীদারের লিখিত সম্মতি ছাড়া ব্যবসায় নতুন কোনো অংশীদার অন্তর্ভুক্ত করা যাবে না।কোনো অংশীদার ব্যবসা থেকে নিজেকে প্রত্যাহার করতে চাইলে তাকে কমপক্ষে ............. মাস পূর্বে অন্য পক্ষকে লিখিত নোটিশ দিতে হবে।

৯. বিরোধ নিষ্পত্তিব্যবসা পরিচালনা সংক্রান্ত যেকোনো ভুল বোঝাবুঝি বা বিরোধ প্রথমে নিজেদের মধ্যে আপোষ-মীমাংসার মাধ্যমে সমাধান করা হবে।তাতে সমাধান না হলে দেশের প্রচলিত সালিশি আইন (Arbitration Act) অনুযায়ী একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে।

উপসংহার: আমরা পক্ষগণ অত্র চুক্তিপত্রের সকল শর্তাবলী ভালোভাবে পড়িয়া, বুঝিয়া এবং ইহার আইনগত ফলাফল সম্পর্কে সম্পূর্ণ সচেতন হইয়া স্বেচ্ছায়, সজ্ঞানে এবং অন্যের প্ররোচনা ছাড়া নিচে স্বাক্ষর করিলাম।১ম পক্ষের স্বাক্ষর: ______________________তারিখ:২য় পক্ষের স্বাক্ষর: ______________________তারিখ:সাক্ষীগণের নাম ও স্বাক্ষর:১. নাম: .......................................... স্বাক্ষর: ..........................................২. নাম: .......................................... স্বাক্ষর: ..........................................

চাকরি এর আরও খবর