img

২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের নিয়োগ দ্রুত কার্যকরের নির্দেশ

প্রকাশিত :  ১৭:১৩, ১১ আগষ্ট ২০২৫

২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের নিয়োগ দ্রুত কার্যকরের নির্দেশ

প্রায় দেড় যুগ আগে ২৭তম বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় দ্রুত কার্যকরের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সোমবার (১১ আগস্ট) প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ এ নির্দেশনা দিয়েছেন।

এর আগে ২০ ফেব্রুয়ারি ১৭ বছর আগে হওয়া ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ দেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ১ হাজার ১৩৭ জন প্রার্থীর পক্ষে দাখিল করা পৃথক তিনটি রিভিউ আবেদন মঞ্জুর করার মধ্য দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

সেদিন আইনজীবীরা বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্ব্বোচ আদালত আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। হাইকোর্টের রায় অনুযায়ী ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে।

২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে।

ওই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন। পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।


img

অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা

প্রকাশিত :  ০৭:২৫, ০৯ আগষ্ট ২০২৬

বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহীতে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। অস্থায়ী ভিত্তিতে এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ আগস্ট ২০২৬-এর মধ্যে ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।

বিভাগ: বাংলাদেশ পুলিশ একাডেমি।

পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)

পদের সংখ্যা: ১১টি

বেতন স্কেল: (জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক) গ্রেড-২০: ৮,২৫০-২০,০১০/-

চাকরির ধরন: অস্থায়ী।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ

কর্মস্থল: রাজশাহী।

বয়স: ২৮ আগস্ট ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশ একাডেমির এই https://bpa.police.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’ বরাবর ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম এবং বাঁ পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

চাকরি এর আরও খবর