img

জনবল নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পদ ২৭১

প্রকাশিত :  ১৫:৪৩, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

জনবল নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পদ ২৭১

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ বাহিনীতে ৩১ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ২৭১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটমুদ্রাক্ষরিক পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: থানা/উপজেলা প্রশিক্ষক

পদসংখ্যা: ২১

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। উচ্চতা (কমপক্ষে) ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৩০ ইঞ্চি থেকে ৩২ ইঞ্চি। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৪. পদের নাম: উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা

পদসংখ্যা: ৭১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু নারী প্রার্থী আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৫. পদের নাম: পেস্টিং সহকারী

পদসংখ্যা: ১

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: প্রুফ রিডার

পদসংখ্যা: ১

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: অফিস সহকারী

পদসংখ্যা: ১

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: সিউইং, নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর

পদসংখ্যা: ১

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম: আউট বোর্ড মোটর ড্রাইভার

পদসংখ্যা: ৭

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ স্পিডবোট চালনায় অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১০. পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি পাসসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং ‘সি’ লাইসেন্স হোল্ডার হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১১. পদের নাম: বুট মেকার

পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

১২. পদের নাম: মহিলা আনসার

পদসংখ্যা: ৪৮

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৩. পদের নাম: সিগন্যাল অপারেটর

পদসংখ্যা: ৭

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ বেতার যন্ত্র চালনার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৪. পদের নাম: মেসন

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৫. পদের নাম: সূত্রধর

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৬. পদের নাম: পেইন্টার

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১৭. পদের নাম: গার্ড সিপাহি

পদসংখ্যা: ৬

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

১৮. পদের নাম: রেজিমেন্টাল পুলিশ

পদসংখ্যা: ৪

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

১৯. পদের নাম: এমুনিশন (এনসিও) (নন কমিশন কর্মকর্তা)

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ গোলাবারুদ রক্ষণাবেক্ষণে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

২০. পদের নাম: কোয়ার্টার মাস্টার

পদসংখ্যা: ৩

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

২১. পদের নাম: ব্যান্ডস ম্যান

পদসংখ্যা: ২৮

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। উচ্চতা (কমপক্ষে) ৫ ফুট ৪ ইঞ্চি; বুকের মাপ কমপক্ষে ৩০ ইঞ্চি থেকে ৩২ ইঞ্চি। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগবিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

২২. পদের নাম: মহিলা ব্যান্ড

পদসংখ্যা: ১৮

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। উচ্চতা (কমপক্ষে) ৫ ফুট ২ ইঞ্চি। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগবিধি অনুযায়ী এই পদে শুধু নারী প্রার্থী আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

২৩. পদের নাম: টেন্ডল

পদসংখ্যা: ৩

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

২৪. পদের নাম: এনসিও/ব্যারাক

পদসংখ্যা: ২

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

২৫. পদের নাম: লস্কর

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

২৬. পদের নাম: অয়েলম্যান

পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

২৭. পদের নাম: মালি

পদসংখ্যা: ৩

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বাগান পরিচর্যার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

২৮. পদের নাম: বাবুর্চি

পদসংখ্যা: ৪

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ রন্ধন বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

২৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৩০. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৪

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি; বুকের মাপ ৩০ ইঞ্চি থেকে ৩২ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৩১. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৪

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বাইসাইকেল চালনায় পারদর্শী। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়স: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংকের আওতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে আবেদনপত্র পূরণসংক্রান্ত যেকোনো জটিলতায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে ০৯৬৭৭১১২২৪৪ নম্বরে ফোনে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে রেজিস্ট্রেশনের সময় ১ থেকে ১০ নম্বর পর্যন্ত পদের জন্য ১০০ টাকা এবং ১১ থেকে ৩১ নম্বর পর্যন্ত পদের জন্য ৫০ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে।

img

ব্যবসায়ী অংশীদারি চুক্তিপত্র

প্রকাশিত :  ২০:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

                                                                                    ব্যবসায়ী অংশীদারি চুক্তিপত্র

বিসমিল্লাহির রহমানির রাহিম

অদ্য ১০ জুন ২০২৪ ইং রোজ সোমবার বিকাল ৫ ঘটিকায় আমরা নিম্নবর্ণিত পক্ষগণ পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি যৌথ অংশীদারি ব্যবসা পরিচালনার নিমিত্তে এই চুক্তিপত্রে আবদ্ধ হলাম।

প্রথম পক্ষ (অংশীদার ১):

নাম: ..............................................................পিতা: .............................................................মাতা: .............................................................জাতীয় পরিচয়পত্র নং: ............................................ঠিকানা: ............................................................

দ্বিতীয় পক্ষ (অংশীদার ২):

পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করিয়া অত্র অংশীদারী চুক্তিপত্র দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিতেছি। যেহেতু আমরা সকল পক্ষগণ পরস্পর পরস্পরকে দীর্ঘ দিন যাবত চিনি ও জানি। এমতাবস্থায় আমরা সকল পক্ষগণ একত্রে ব্যবসা পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করায় আমরা উপরোক্ত পক্ষগণ একমত হইয়া আলাপ আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ জটিলতা নিরসনকল্পে অদ্য হাজিরান মজলিশে স্বাক্ষীগণের মোকাবেলায় এই মর্মে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে নিম্ন লিখিত শর্তাবলীর উপর আস্থা রাখিয়া ভবিষ্যৎ জটিলতা নিরসনকল্পে অত্র ব্যবসায়িক চুক্তিপত্র দলিলে আমরা সকল পক্ষগণ সহি স্বাক্ষর করিয়া অত্র ব্যবসায়িক চুক্তিপত্র দলিলে আবদ্ধ হইলাম।

শর্তবলীঃ

১. ব্যবসার নাম ও প্রধান কার্যালয়: ব্যবসার নাম: অত্র অংশীদারি প্রতিষ্ঠানটি “............................................” নামে পরিচালিত হবে।প্রধান কার্যালয়: ব্যবসার প্রধান কার্যালয় বা অফিস ............................................ ঠিকানায় অবস্থিত হবে। পক্ষগণের সর্বসম্মতিক্রমে পরবর্তীতে শাখা অফিস খোলা যেতে পারে।

২. ব্যবসার ধরণ ও উদ্দেশ্যএই প্রতিষ্ঠানটি মূলত ............................................ (যেমন: আমদানি-রপ্তানি, আইটি সেবা, বুটিক, কনস্ট্রাকশন ইত্যাদি) সংক্রান্ত যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে।

৩. চুক্তির মেয়াদএই অংশীদারি চুক্তিপত্র অদ্য ............. তারিখ থেকে কার্যকর হবে এবং পক্ষগণের যৌথ সিদ্ধান্ত বা বিলুপ্তি না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

৪. মূলধন বা পুঁজি বিনিয়োগব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য পক্ষগণ নিম্নোক্ত হারে মোট মূলধন সরবরাহ করবেন:প্রথম পক্ষ: .................... টাকা (মোট মূলধনের .........%)দ্বিতীয় পক্ষ: .................... টাকা (মোট মূলধনের .........%)

৫. লাভ-ক্ষতি বণ্টনব্যবসার অর্জিত মোট লাভ অথবা লোকসান পক্ষগণের নিজ নিজ বিনিয়োগকৃত মূলধনের অনুপাত অনুযায়ী (অথবা সমান হারে) বণ্টন করা হবে।প্রতি ইংরেজি মাসের নির্দিষ্ট তারিখে বা বছর শেষে ব্যবসার আর্থিক হিসাব সম্পন্ন করে লাভ-ক্ষতি বুঝিয়ে দেওয়া হবে।

৬. পরিচালনা ও দায়িত্বব্যবসার দৈনন্দিন পরিচালনা, হিসাব-নিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবস্থাপনার মূল দায়িত্বে থাকবেন ............................ পক্ষ।তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বড় অঙ্কের বিনিয়োগ বা নতুন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সকল পক্ষের লিখিত সম্মতি আবশ্যক।

৭. ব্যাংক হিসাব পরিচালনাযেকোনো তফশিলী ব্যাংকে প্রতিষ্ঠানের নামে একটি চলতি (Current) অ্যাকাউন্ট খোলা হবে।উক্ত ব্যাংক অ্যাকাউন্টটি প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের যৌথ স্বাক্ষরে (অথবা যেকোনো একক স্বাক্ষরে) পরিচালিত হবে।

৮. নতুন অংশীদার গ্রহণ ও অংশীদারত্ব বাতিলসকল বর্তমান অংশীদারের লিখিত সম্মতি ছাড়া ব্যবসায় নতুন কোনো অংশীদার অন্তর্ভুক্ত করা যাবে না।কোনো অংশীদার ব্যবসা থেকে নিজেকে প্রত্যাহার করতে চাইলে তাকে কমপক্ষে ............. মাস পূর্বে অন্য পক্ষকে লিখিত নোটিশ দিতে হবে।

৯. বিরোধ নিষ্পত্তিব্যবসা পরিচালনা সংক্রান্ত যেকোনো ভুল বোঝাবুঝি বা বিরোধ প্রথমে নিজেদের মধ্যে আপোষ-মীমাংসার মাধ্যমে সমাধান করা হবে।তাতে সমাধান না হলে দেশের প্রচলিত সালিশি আইন (Arbitration Act) অনুযায়ী একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে।

উপসংহার: আমরা পক্ষগণ অত্র চুক্তিপত্রের সকল শর্তাবলী ভালোভাবে পড়িয়া, বুঝিয়া এবং ইহার আইনগত ফলাফল সম্পর্কে সম্পূর্ণ সচেতন হইয়া স্বেচ্ছায়, সজ্ঞানে এবং অন্যের প্ররোচনা ছাড়া নিচে স্বাক্ষর করিলাম।১ম পক্ষের স্বাক্ষর: ______________________তারিখ:২য় পক্ষের স্বাক্ষর: ______________________তারিখ:সাক্ষীগণের নাম ও স্বাক্ষর:১. নাম: .......................................... স্বাক্ষর: ..........................................২. নাম: .......................................... স্বাক্ষর: ..........................................

চাকরি এর আরও খবর