img

জনবল নিয়োগ দেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , পদ ৪৬

প্রকাশিত :  ১০:৪৬, ২৬ এপ্রিল ২০২৫

 জনবল নিয়োগ দেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , পদ ৪৬

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠান ২৯ পদে মোট ৪৬ জনকে নিয়োগের জন্য ১৬ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম ও পদসংখ্যা

১. পরীক্ষা নিয়ন্ত্রক

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ৩

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

আবেদনের বয়স: ন্যূনতম ৪৫ বছর

২. সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ৪

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

আবেদনের বয়স: ন্যূনতম ৪২ বছর

৩. উপপরীক্ষা নিয়ন্ত্রক

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ৫

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩৮ বছর

৪. নির্বাহী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ৬

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর

৫. সহকারী পরিচালক (অর্থ ও হিসাব)

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ৭

বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর

৬. সেকশন অফিসার

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

৭. অডিট অফিসার

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

৮. ফিজিক্যাল ইনস্ট্রাক্টর

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

৯. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

১০. সহকারী বাজেট কর্মকর্তা

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

১১. প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

১২. হল সুপার

পদসংখ্যা: ২ (ছাত্র হল-১, ছাত্রী হল-১)

বেতন গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

১৩. উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

১৪. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

১৫. সিনিয়র স্টাফ নার্স (মহিলা)

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

১৬.নেটওয়ার্ক টেকনিশিয়ান

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

১৭. কেয়ারটেকার

পদসংখ্যা: ২ (ছাত্র হল-১, ছাত্রী-১)

বেতন গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

১৮. ক্যাটালগা

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

১৯. টেকনিশিয়ান (জিওলজি বিভাগ)

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

২০. স্টোরকিপার

পদসংখ্যা: ২

বেতন গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

২১. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট

পদসংখ্যা: ৫

বেতন গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

২২. লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

২৩. ড্রাইভার

পদসংখ্যা: ৩

বেতন গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

২৪. ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

২৫. ল্যাব অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১৯

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

২৬. বাবুর্চি

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ১৯

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

২৭. অ্যাটেনডেন্ট (স্টোর)

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

২৮. অফিস সহায়ক

পদসংখ্যা: ৬

বেতন গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

২৯. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ৪

বেতন গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের সঙ্গে দরকারি সব কাগজ রাষ্ট্রীয় ডাকযোগে রেজিস্ট্রার, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেলান্দহ, জামালপুর-২০১২ ঠিকানায় পাঠাতে হবে। সরাসরি বা কোরিয়ার মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদন ফি

আবেদন ফি বাবদ ১০ম গ্রেড থেকে তদূর্ধ্ব গ্রেডের জন্য ২০০ টাকা, ১১তম ১৫০ টাকা, ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য ১০০ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য ৫০ টাকা রেজিস্ট্রার, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২৭ এপ্রিল ২০২৫, বিকেল চারটা।

* আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে  এখানে ক্লিক করুন।

img

ব্যবসায়ী অংশীদারি চুক্তিপত্র

প্রকাশিত :  ২০:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬


                                                                                    ব্যবসায়ী অংশীদারি চুক্তিপত্র

বিসমিল্লাহির রহমানির রাহিম

অদ্য ১০ জুন ২০২৪ ইং রোজ সোমবার বিকাল ৫ ঘটিকায় আমরা নিম্নবর্ণিত পক্ষগণ পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি যৌথ অংশীদারি ব্যবসা পরিচালনার নিমিত্তে এই চুক্তিপত্রে আবদ্ধ হলাম।

প্রথম পক্ষ (অংশীদার ১):

নাম: ..............................................................পিতা: .............................................................মাতা: .............................................................জাতীয় পরিচয়পত্র নং: ............................................ঠিকানা: ............................................................

দ্বিতীয় পক্ষ (অংশীদার ২):

নাম: ..............................................................পিতা: .............................................................মাতা: .............................................................জাতীয় পরিচয়পত্র নং: ............................................ঠিকানা: ............................................................

পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করিয়া অত্র অংশীদারী চুক্তিপত্র দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিতেছি। যেহেতু আমরা সকল পক্ষগণ পরস্পর পরস্পরকে দীর্ঘ দিন যাবত চিনি ও জানি। এমতাবস্থায় আমরা সকল পক্ষগণ একত্রে ব্যবসা পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করায় আমরা উপরোক্ত পক্ষগণ একমত হইয়া আলাপ আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ জটিলতা নিরসনকল্পে অদ্য হাজিরান মজলিশে স্বাক্ষীগণের মোকাবেলায় এই মর্মে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে নিম্ন লিখিত শর্তাবলীর উপর আস্থা রাখিয়া ভবিষ্যৎ জটিলতা নিরসনকল্পে অত্র ব্যবসায়িক চুক্তিপত্র দলিলে আমরা সকল পক্ষগণ সহি স্বাক্ষর করিয়া অত্র ব্যবসায়িক চুক্তিপত্র দলিলে আবদ্ধ হইলাম।

শর্তবলীঃ

১. ব্যবসার নাম ও প্রধান কার্যালয়: ব্যবসার নাম: অত্র অংশীদারি প্রতিষ্ঠানটি “............................................” নামে পরিচালিত হবে।প্রধান কার্যালয়: ব্যবসার প্রধান কার্যালয় বা অফিস ............................................ ঠিকানায় অবস্থিত হবে। পক্ষগণের সর্বসম্মতিক্রমে পরবর্তীতে শাখা অফিস খোলা যেতে পারে।

২. ব্যবসার ধরণ ও উদ্দেশ্যএই প্রতিষ্ঠানটি মূলত ............................................ (যেমন: আমদানি-রপ্তানি, আইটি সেবা, বুটিক, কনস্ট্রাকশন ইত্যাদি) সংক্রান্ত যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে।

৩. চুক্তির মেয়াদএই অংশীদারি চুক্তিপত্র অদ্য ............. তারিখ থেকে কার্যকর হবে এবং পক্ষগণের যৌথ সিদ্ধান্ত বা বিলুপ্তি না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

৪. মূলধন বা পুঁজি বিনিয়োগব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য পক্ষগণ নিম্নোক্ত হারে মোট মূলধন সরবরাহ করবেন:প্রথম পক্ষ: .................... টাকা (মোট মূলধনের .........%)দ্বিতীয় পক্ষ: .................... টাকা (মোট মূলধনের .........%)

৫. লাভ-ক্ষতি বণ্টনব্যবসার অর্জিত মোট লাভ অথবা লোকসান পক্ষগণের নিজ নিজ বিনিয়োগকৃত মূলধনের অনুপাত অনুযায়ী (অথবা সমান হারে) বণ্টন করা হবে।প্রতি ইংরেজি মাসের নির্দিষ্ট তারিখে বা বছর শেষে ব্যবসার আর্থিক হিসাব সম্পন্ন করে লাভ-ক্ষতি বুঝিয়ে দেওয়া হবে।

৬. পরিচালনা ও দায়িত্বব্যবসার দৈনন্দিন পরিচালনা, হিসাব-নিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবস্থাপনার মূল দায়িত্বে থাকবেন ............................ পক্ষ।তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বড় অঙ্কের বিনিয়োগ বা নতুন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সকল পক্ষের লিখিত সম্মতি আবশ্যক।

৭. ব্যাংক হিসাব পরিচালনাযেকোনো তফশিলী ব্যাংকে প্রতিষ্ঠানের নামে একটি চলতি (Current) অ্যাকাউন্ট খোলা হবে।উক্ত ব্যাংক অ্যাকাউন্টটি প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের যৌথ স্বাক্ষরে (অথবা যেকোনো একক স্বাক্ষরে) পরিচালিত হবে।

৮. নতুন অংশীদার গ্রহণ ও অংশীদারত্ব বাতিলসকল বর্তমান অংশীদারের লিখিত সম্মতি ছাড়া ব্যবসায় নতুন কোনো অংশীদার অন্তর্ভুক্ত করা যাবে না।কোনো অংশীদার ব্যবসা থেকে নিজেকে প্রত্যাহার করতে চাইলে তাকে কমপক্ষে ............. মাস পূর্বে অন্য পক্ষকে লিখিত নোটিশ দিতে হবে।

৯. বিরোধ নিষ্পত্তিব্যবসা পরিচালনা সংক্রান্ত যেকোনো ভুল বোঝাবুঝি বা বিরোধ প্রথমে নিজেদের মধ্যে আপোষ-মীমাংসার মাধ্যমে সমাধান করা হবে।তাতে সমাধান না হলে দেশের প্রচলিত সালিশি আইন (Arbitration Act) অনুযায়ী একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে।

উপসংহার: আমরা পক্ষগণ অত্র চুক্তিপত্রের সকল শর্তাবলী ভালোভাবে পড়িয়া, বুঝিয়া এবং ইহার আইনগত ফলাফল সম্পর্কে সম্পূর্ণ সচেতন হইয়া স্বেচ্ছায়, সজ্ঞানে এবং অন্যের প্ররোচনা ছাড়া নিচে স্বাক্ষর করিলাম।১ম পক্ষের স্বাক্ষর: ______________________তারিখ:২য় পক্ষের স্বাক্ষর: ______________________তারিখ:সাক্ষীগণের নাম ও স্বাক্ষর:১. নাম: .......................................... স্বাক্ষর: ..........................................২. নাম: .......................................... স্বাক্ষর: ..........................................

চাকরি এর আরও খবর