img

জনবল নেবে আকিজ গ্রুপ, বয়স ২৫ হলেই আবেদন

প্রকাশিত :  ০৮:৪০, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৪৮, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

জনবল নেবে আকিজ গ্রুপ, বয়স ২৫ হলেই আবেদন

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের রিসোর্সে ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বগুড়া, ময়মনসিংহ ও রংপুরে কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: রিসোর্সে ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট

পদসংখ্যা: ৩টি 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ভালো বিশ্লেষণাত্মক এবং পর্যবেক্ষণ দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর 

কর্মস্থল: বগুড়া, ময়মনসিংহ, রংপুর

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৬


img

অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা

প্রকাশিত :  ০৭:২৫, ০৯ আগষ্ট ২০২৬

বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহীতে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। অস্থায়ী ভিত্তিতে এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ আগস্ট ২০২৬-এর মধ্যে ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।

বিভাগ: বাংলাদেশ পুলিশ একাডেমি।

পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)

পদের সংখ্যা: ১১টি

বেতন স্কেল: (জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক) গ্রেড-২০: ৮,২৫০-২০,০১০/-

চাকরির ধরন: অস্থায়ী।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ

কর্মস্থল: রাজশাহী।

বয়স: ২৮ আগস্ট ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশ একাডেমির এই https://bpa.police.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’ বরাবর ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম এবং বাঁ পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

চাকরি এর আরও খবর