img

২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের নিয়োগ দ্রুত কার্যকরের নির্দেশ

প্রকাশিত :  ১৭:১৩, ১১ আগষ্ট ২০২৫

২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের নিয়োগ দ্রুত কার্যকরের নির্দেশ

প্রায় দেড় যুগ আগে ২৭তম বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় দ্রুত কার্যকরের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সোমবার (১১ আগস্ট) প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ এ নির্দেশনা দিয়েছেন।

এর আগে ২০ ফেব্রুয়ারি ১৭ বছর আগে হওয়া ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ দেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ১ হাজার ১৩৭ জন প্রার্থীর পক্ষে দাখিল করা পৃথক তিনটি রিভিউ আবেদন মঞ্জুর করার মধ্য দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

সেদিন আইনজীবীরা বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্ব্বোচ আদালত আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। হাইকোর্টের রায় অনুযায়ী ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে।

২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে।

ওই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন। পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।


img

RDF Maternity Care-এ জরুরি ভিত্তিতে নারী চিকিৎসক নিয়োগ

প্রকাশিত :  ১০:৪৭, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:০৪, ২৩ নভেম্বর ২০২৬

ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক চ্যারেটি সংস্থা RDF Global কর্তৃক পরিচালিত RDF Maternity Care-এ জরুরি ভিত্তিতে নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
গ্রামীণ সিলেটের মায়েদের নিরাপদ মাতৃত্ব ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ গ্রহণ করুন।

পদের নাম: ক্লিনিক চিকিৎসক – RMO (নারী)

প্রতিষ্ঠান: RDF Maternity Care, RDF Global-এর একটি প্রকল্প।

কর্মস্থল ও সুযোগ-সুবিধা
কর্মস্থল: পাটলি, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট।
কর্মঘণ্টা: সকাল ৯টা থেকে বিকেল ৫টা।
সাপ্তাহিক কর্মদিবস: শনিবার থেকে বৃহস্পতিবার (শুক্রবার ছুটি)।

আবাসন: সম্পূর্ণ বিনা খরচে পৃথক আবাসন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
বেতন: আলোচনা সাপেক্ষে। সরাসরি সাক্ষাৎকারের পর বেতন নির্ধারণ করা হবে।
দায়িত্ব ও কর্তব্য
নিয়োগপ্রাপ্ত চিকিৎসককে নিম্নলিখিত দায়িত্ব পালন করতে হবে:

১. রোগীদের আল্ট্রাসনোগ্রাম (USG) করা।
২. নিয়মিত রোগী পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা।
৩. গর্ভাবস্থা, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সময়ে মায়েদের পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রদান।
৪. রোগীদের চিকিৎসাসংক্রান্ত ইতিহাস সংরক্ষণ ও হালনাগাদ করা।
৫. স্বাভাবিক প্রসব (NVD) উৎসাহিত করা।
৬. মায়েদের জন্য স্বাস্থ্য ও সচেতনতামূলক শিক্ষামূলক কর্মশালা পরিচালনা করা।
৭. চিকিৎসক ও অন্যান্য সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করা।
৮. মাতৃস্বাস্থ্য ও চিকিৎসাসেবার আধুনিক পদ্ধতি সম্পর্কে হালনাগাদ জ্ঞান রাখা।
৯. শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া।
১০. কর্মঘণ্টার বাইরে, প্রয়োজনে রাত ও সাপ্তাহিক ছুটির দিনেও সরাসরি উপস্থিত হয়ে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা।
১১. গ্রামীণ পরিবেশে মানসম্মত প্রসবপূর্ব, প্রসব-পরবর্তী, স্ত্রীরোগ ও সাধারণ চিকিৎসাসেবা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
১২. যুক্তরাজ্যভিত্তিক RDF Global-এর সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা
বাংলাদেশ বোর্ড অব অবস্টেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি কর্তৃক স্বীকৃত সনদ থাকতে হবে।
চিকিৎসা পেশায় কাজ করার বৈধ লাইসেন্স ও BMDC-এর নিবন্ধন থাকতে হবে।
চিকিৎসাসেবায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
রোগ নির্ণয়ে দক্ষতা থাকতে হবে।
রোগীদের সঙ্গে আন্তরিক, সহানুভূতিশীল ও বিশ্বস্ত আচরণ করতে হবে।
রোগী ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
গ্রামীণ পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে।
ক্লিনিক প্রাঙ্গণেই বসবাস করতে সক্ষম হতে হবে।

আগ্রহী প্রার্থীদের জন্য
আপনি কি মাতৃস্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী? তাহলে আপনার জীবনবৃত্তান্ত (CV) পাঠিয়ে দিন নিচের ই-মেইল ঠিকানায়।
ই-মেইল: [email protected]
যোগাযোগ: 01324244807
RDF Maternity Care
পাটলি, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট।
(RDF Global একটি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা)


চাকরি এর আরও খবর