img

বাংলাদেশকে দেখে শেখা উচিত পাকিস্তানের, বললেন কামরান আকমল

প্রকাশিত :  ১১:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১২:০৮, ২১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশকে দেখে শেখা উচিত পাকিস্তানের, বললেন কামরান আকমল
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় ক্রিকেটবিশ্বে দারুণ সাড়া ফেলেছে। আজ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ। এ ম্যাচের আগে পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিখতে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলার প্রশংসাও ঝরেছে তার মুখে।

পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল টাইগারদের গেম অ্যাওয়ারনেস আর রান তাড়ার ধরণে মুগ্ধ হয়েছেন । ইউটিউব চ্যানেলে কামরান আকমল বলেছেন, ‘এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করা সহজ কাজ নয়। এটি বাংলাদেশ দলের জন্য একটি চমৎকার অর্জন। পুরো দল, অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান এবং চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন। এটি বাংলাদেশ দলের জন্য একটি স্মরণীয় জয় হয়ে থাকবে।  বাংলাদেশ দারুণ খেলেছে, দারুণ পরিকল্পনা ছিল।’

সাইফ আর হৃদয়ের ইনিংস দুটির কথা উল্লেখ করে কামরান বলেন, ‘সাইফ অসাধারণ ব্যাটিং করেছে, আগ্রাসী, ইতিবাচক ক্রিকেট খেলেছে। তাওহিদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছে। বাংলাদেশ যেভাবে তাড়া করেছে, মনে হয়েছে কোনো চাপ নেই। ব্যাটিং দেখে মজা পেয়েছি।’
আজ ভারত-পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বে বাজে ভাবে হেরেছে পাকিস্তান। তাই আজ ভারতের মুখোমুখি হবার আগে পাকিস্তানকে বাংলাদেশের খেলার ধরন দেখে শেখার পরামর্শ দিয়েছেন কামরান, ‘পাকিস্তান দল কি তাদের সর্বশেষ হার থেকে কিছু শিখেছে? তারা কি ভেবেছে যে বাংলাদেশ আজ কীভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে? বাংলাদেশ শুধু কন্ডিশনের ওপর ভিত্তি করে ম্যাচ জেতেনি; বরং গেম অ্যাওয়ারনেস ও ভালো পরিকল্পনা দিয়ে জিতেছে।’

টসে জিতলে ভারতের বিপক্ষে পাকিস্তানের আগে বোলিং করা উচিত বলে মনে করেন কামরান। তিনি বলেছেন, ‘অভিষেক শর্মাকে প্রথম বা দ্বিতীয় ওভারে আউট করতে হবে। নইলে বড় একটা সেঞ্চুরি দেখতে হবে। ভারত তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে রান তাড়া করতে চাইবে। যে কারণে পাকিস্তান টসে জিতলে প্রথমে বোলিং করা উচিত। যাতে ভারতের ব্যাটসম্যানদের দ্রুত আউট করা যায়।’

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

প্রকাশিত :  ১১:১১, ২৫ জুলাই ২০২৬

নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে টানা বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিন্দি ভাষায় দেওয়া এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, বিষয়টি তার জন্য ‘ব্যক্তিগত মর্যাদার লড়াই’ ছিল না।

ধর্মেন্দ্র প্রধান জানান, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। দেশের শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আন্দোলনের প্রথম সাফল্য হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে দলটি জানিয়েছে, আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। 

খেলাধূলা এর আরও খবর