img

২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্স, যা বললেন রণবীব

প্রকাশিত :  ০৬:৪৮, ১৯ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৫৩, ১৯ নভেম্বর ২০২৫

২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্স, যা বললেন রণবীব

২০ বছরের ছোট নায়িকা সারা অর্জুনের সঙ্গে রণবীরের রসায়ন নিয়ে চর্চা হচ্ছে। বয়সের ব্যবধানের জন্য কটাক্ষের শিকারও হয়েছিলেন অভিনেতা। এ বার তিনি নিজেই এই বিষয়ে মুখ খুললেন।

পর্দায় বয়সের এত বড় ব্যবধান সত্ত্বেও তাদের প্রেমের দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে?’ অবশেষে এই সমালোচনা ও বয়সের ব্যবধান নিয়ে এক অনুষ্ঠানে মুখ খুললেন অভিনেতা।

ঘনিষ্ঠ দৃশ্যে সারা অর্জুনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রণবীর সমালোচকদের জবাব না দিয়ে বরং সহ-অভিনেত্রীর প্রতিভাকেই সামনে আনলেন। তিনি বলেন, ‘এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই হয়, বাচ্চা হলেও তারা প্রকাণ্ড।’

পর্দায় তাদের রোমান্স এবং সারা অর্জুনের সাবলীলতা প্রসঙ্গে রণবীর তাকে হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে তুলনা করেন। রণবীর বলেন, ‘সে যেন এটা করার জন্যই জন্মেছে। তার অভিনয় দেখলে মনে হবে, এর আগে সে ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে।’

সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে রণবীর আরও বলেন, ‘মানুষ ও শিল্পী হিসেবে সে খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সে একজন। তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’

প্রসঙ্গত, দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন বেশ সুপরিচিত নাম। অভিনেতা জয় অর্জুনের মেয়ে সারা একসময় শিশুশিল্পী হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। এর আগে হিন্দি ছবি ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’ এবং ‘ব্ল্যাক ফ্রাইডে’-এর মতো সিনেমাতেও তাকে দেখা গেছে।


img

মাতৃত্বের পর চেহারা নিয়ে কটাক্ষ, মুখ খুললেন ক্যাটরিনা

প্রকাশিত :  ০৮:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় অীভনেত্রী ক্যাটরিনা কাইফ মাতৃত্বের কারণে অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলেন । যে কারণে অনেকের অজানা সন্তান জন্মের কারণে কতটা শারীরিক পরিবর্তন ঘটেছে এই বলিউড তারকার। তাই বহুদিন পর ক্যাটরিনাকে দেখতে পেয়ে চমকে গেছেন অনেকে। তাদের কেউ কেউ অভিনেত্রীর চেহারা নিয়ে কটাক্ষ করতেও দ্বিধা করেননি। 

বিষয়টি আঁচড় কেটেছে ক্যাটরিনার মনে। যেজন্য এবার কটাক্ষের জবাব দিলেন হিন্দি সিনেমার নন্দিত এই তারকা।

এই সময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মাতৃত্বের কারণে ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে দিনের পর দিন নেটিজেনরা নেতিবাচক মন্তব্য করে চলেছেন। এটি নিয়ে এবার খোলাখুলি কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার আগে ও পরে তাঁর ছবি পাশাপাশি রেখে কটাক্ষ, বডি শেমিংও করা হয়েছে বহুবার।

বিষয়টি নিয়ে আলি জাফর, সোনারিকা ভাদোরিয়া, শিবালিকা ওবেরয়ের মতো একাধিক তারকা তাঁর পাশে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য ও আচরণের সমালোচনা করেছেন। 

ক্যাটরিনার কথায়, সন্তান জন্মের পর তাঁর ত্বক আগের তুলনায় আরও সংবেদনশীল হয়ে পড়েছে। ফলে কোন প্রসাধনী তাঁর ত্বকের জন্য উপযুক্ত, তা বুঝতে বেশ কিছুটা সময় লেগেছে। সেই সময়ে তিনি ত্বকের যত্নের জন্য এমন কিছু সামগ্রী বেছে নিয়েছিলেন, যা আরাম দেয়। তবে শুধু ত্বকের যত্ন নয়, সময়ের সঙ্গে সৌন্দর্য সম্পর্কে ধারণাও বদলেছে তাঁর।

মডেলিং ও অভিনয়ের শুরুর দিকে সৌন্দর্যের কিছু নির্দিষ্ট মাপকাঠি নিয়ে চাপ ছিল। এখন তাঁর কাছে সুন্দর দেখানোর অর্থ হলো নিজের মধ্যে ভালো থাকা। তাই চেহারা নিয়ে যারা নেতিবাচক কথা বলছেন তাদের সৌন্দর্য সম্পর্কে সত্যিকারের কোনো ধারণা নেই। কারণ বিভিন্ন বয়স এবং মাতৃত্বের আগে ও পরের সৌন্দর্য আলাদা–এ কথা জানা নেই নেতিবাচক মন্তব্যকারীদের।    


বিনোদন এর আরও খবর