img

সরকার কর্তৃক অনুমোদিত স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে লন্ডনে জনসভা

প্রকাশিত :  ১৯:১০, ৩০ নভেম্বর ২০২৫

সরকার কর্তৃক অনুমোদিত স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে লন্ডনে জনসভা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে দ্রুত স্থাপনা নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার সর্বস্তরের প্রবাসীদের জনসভা গত ২৪ শে নভেম্বর ২০২৫ইং রোজ সোমবার সন্ধ্যা ৬ঘটিকার সময় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে  অনুষ্টিত হয়েছে।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে নির্মাণ বাস্তবায়ন পরিষদ ইউকে’ কর্তৃক আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ আবুল লেইচ । সদস্য সচিব অধ‍্যক্ষ মোঃছানাওর আলী কয়েছ ও যুগ্ম সদস্য সচিব মোঃদিলাওর হোসেনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি।

জনসভায় যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সুনামগঞ্জ জেলার সকল উপজেলার প্রবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুমোদিত স্হানে দ্রুত বিশ্ববিদ্যালয় নির্মান বাস্তবায়নের দাবিতে বক্তব্যে অংশগ্রহণ করেন যুগ্ম আহ্বায়ক রেজাউল কবির জায়গীরদার রাজা, সাবেক চেয়ারম্যান নূরুল আমীন, ডঃরোয়াব উদ্দিন, ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী জামাল উদ্দীন হাই স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জামাল উদ্দিন মকদ্দুছ, সাবেক পুলিশ ইন্সপেক্টর জনাব আহবাব মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী শিক্ষক জনাব খায়রুল ইসলাম,শান্তি গনজের রত্ন গর্ভা মা কবি ও সাহিত্যিক জনাবা ইমদাদুন খাঁন,যুগ্ম সদস্য সচিব প্রভাষক মাহবুবুর রউফ নয়ন,শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক,বাংলাদেশ শিক্ষক সমিতি ইউ,কে’র সভাপতি জনাব আবুল হোসেন,দিরাই উপজেলার বিশিষ্ট সমাজসেবী জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ জনাব আলাউদ্দিন আহমদ মুক্তা, ছাতক উপজেলা ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি জনাব মজির উদ্দিন,শিক্ষাবিদ কামরুজ্জামান চৌধুরী,সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ, দিরাই উপজেলার কৃতি সন্তান জনাব সাজ্জাদুর রহমান, জি এস সি কেন্দ্রীয় কমিটির মেম্বারশীপ সেক্রেটারি ও ছাতক যুব সংস্হা ইউ,কে’র সেক্রেটারি জনাব আব্দুল মালিক কুটি,সৈয়দপুর সামসিয়া সমিতির সভাপতি এবং জি এস সি ইষ্ট লন্ডন শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হক,ছাতক যুব সংস্হা এবং ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউ,কে’র প্রতিষ্ঠাতা সদস্য জনাব এমদাদুল হক,ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট এবং যুব সংস্হা ইউ,কে’র প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোঃফারুক আহমদ,দিরাই ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি জনাব মিজানুর রহমান চৌধুরী,জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি জনাব আঙ্গুর আলী,সুনামগঞ্জ সমিতি ইউ,কে’র সেক্রেটারি জনাব সিজিল মিয়া,তরুণ রাজনীতিবিদ ও পরিষদের যুগ্ম সদস্য সচিব ফজলে রাব্বি স্মরণ,দিরাই শাল্লা কালচারাল এসোসিয়েশনের সভাপতি জনাব মহিউদ্দিন জগনু,জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সভাপতি জনাব চন্দন মিয়া,দিরাই ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি জনাব সরদার আমীর খসরু,শান্তি গনজ সমিতির সহ-সভাপতি জনাব ইকবাল হোসেন,শান্তি গনজের বিশিষ্ট সমাজসেবী ও ব‍্যবসায়ী জনাব শামীম আহমদ,জগন্নাথপুরের স্বনামধন্য শিক্ষক জনাব রেদোয়ান খাঁন,কাউন্সিলর জনাব ফয়জুর রহমান,জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি জনাব ইসতাব উদ্দিন আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আবুল হাসনাত কয়েছ,জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি জনাব তাহের কামালী,সুনামগঞ্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি জনাব জুবায়ের আহমদ হামজা, বিশিষ্ট সমাজসেবী জনাব আবদুর রব,অধ্যাপক আবদুর রব, ছাতক ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জনাব জাকির হোসেন সেলিম, স্বনামধন্য সাংবাদিক ও অনুবাদক

সৈয়দ জহরুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী জনাব আবুল হোসেন, সুনামগঞ্জের স্বনামধন্য সাংবাদিক জনাব সজিব আহমদ, শিক্ষানুরাগি জনাব জুলহাস আহমদ চৌধুরী,তরুণ সংগঠক শিপন আহমদ,জগন্নাথপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব শামীম আহমদ তালুকদার,কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক মৌলনা তাজুল ইসলাম,শান্তি গনজের তরুণ সংগঠক আব্দুস সালাম,শান্তি গনজ সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক আনোয়ার হোসেন,সমাজসেবী তফজ্জুল হোসেন, ছাতকের বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব গোলাম আযম তালুকদার,হিউম্যান রাইটস যুক্তরাজ্যের সভাপতি জনাব আশিকুল ইসলাম আশিক,সমাজসেবী আবু হেলাল,ছাতক ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি জনাব ছয়ফুল আলম সুফিয়ান,শিক্ষানুরাগী আবুল মনসুর রুমেল,ছাতকের তরুণ সংগঠক জনাব মকবুল আহমদ,সমাজসেবি জনাব আবুল হোসেন,সমাজসেবী আজাদ মিয়া,সমাজসেবি আবুল কালাম, তরুণ সমাজকর্মী জনাব ছৈল মিয়া, সমাজকর্মী ছালেহ আহমদ, বিশিষ্ট সমাজসেবি জগমবর আলী,সমাজসেবি দিলবর আলী প্রমুখ।

পরিশেষে সভার পক্ষ থেকে সরকারের প্রতি অতিশীঘ্র বিশ্ববিদ্যালয় স্হাপনার নির্মাণ কাজ শুরু করতে তৎসংগে দেশে বিদেশে সুনামগঞ্জ বাসীকে স্বার্থান্বেষী মহলের সকল ষড়যন্ত্র প্রতিহত করে সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে আসার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রিপেয়ার পলিসি সম্পর্কে মতামত জানানোর আহ্বান

প্রকাশিত :  ০৯:২৯, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪৮, ২১ অক্টোবর ২০২৬

আপনি কি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভাড়াটিয়া বা লিজহোল্ডার? হাউজিং রিপেয়ার সার্ভিসেস বা আবাসন মেরামত পরিষেবার মান উন্নত করতে কাউন্সিলের নতুন মেরামত নীতি প্রণয়নের কাজে আপনার মতামত জানান।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তার হাউজিং রিপেয়ার পলিসি বা নীতি পর্যালোচনা ও হালনাগাদ করছে। এ উদ্যোগের লক্ষ্য হলো বাসিন্দাদের চাহিদা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে মেরামত পরিষেবাকে আরও কার্যকর, নির্ভরযোগ্য ও বাসিন্দাবান্ধব করে তোলা।

বাসিন্দাদের দৈনন্দিন অভিজ্ঞতা মেরামত পরিষেবার বিভিন্ন দিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই কাউন্সিলের ভাড়াটিয়া ও লিজহোল্ডারদের কাছ থেকে এ বিষয়ে মতামত ও পরামর্শ চাওয়া হচ্ছে।

যেসব বিষয়ে মতামত জানাতে পারবেন

প্রস্তাবিত মেরামত নীতি পর্যালোচনার আওতায় রয়েছে:

মেরামতের দায়িত্বঃ বাড়ির কোন ধরনের মেরামতের দায়িত্ব কাউন্সিলের এবং কোনগুলোর দায়িত্ব ভাড়াটিয়া বা লিজহোল্ডারের, তা স্পষ্ট করা।

মেরামতের অগ্রাধিকারঃ জরুরি ও সাধারণ মেরামতের ক্ষেত্রে কোন কাজ কত দ্রুত সম্পন্ন করা প্রয়োজন, তা নির্ধারণ।

অ্যাপয়েন্টমেন্টের মানদণ্ডঃ মেরামতের জন্য নির্ধারিত সময়ে কর্মীদের উপস্থিতি এবং অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মান উন্নয়ন।

পরিষেবার মান ও কার্যকারিতা: মেরামতের কাজ কতটা ভালোভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে, তা মূল্যায়ন ও উন্নত করা।

যেভাবে মতামত জানাবেন

কাউন্সিলের রিপেয়ার পলিসি (মেরামত নীতি) পর্যালোচনায় অংশ নেওয়ার জন্য বাসিন্দাদের সামনে কয়েকটি সুযোগ রয়েছে। তাঁরা টাউন হলে আয়োজিত পরামর্শ সভায় সরাসরি অংশ নিতে পারবেন। পাশাপাশি অনলাইনে সভায় যোগ দেওয়া, অনলাইন জরিপে মতামত দেওয়া অথবা হাউজিং ইমপ্রুভমেন্ট ফোরামের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরতে পারবেন।

বাসিন্দাদের দেওয়া মতামত ও পরামর্শ পর্যালোচনা করে মেরামত পরিষেবার ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা তৈরিতে কাজে লাগানো হবে।

আপনার মতামত কেন গুরুত্বপূর্ণ?

বাড়ির মেরামতসংক্রান্ত সমস্যা, কাজ সম্পন্ন হতে দেরি, অ্যাপয়েন্টমেন্টের অভিজ্ঞতা কিংবা পরিষেবার মান সম্পর্কে বাসিন্দাদের বাস্তব অভিজ্ঞতা নীতি উন্নয়নে সহায়তা করতে পারে। এই পরামর্শ প্রক্রিয়ায় অংশ নিয়ে আপনি এমন একটি মেরামত পরিষেবা গড়ে তুলতে অবদান রাখতে পারেন, যা বাসিন্দাদের প্রয়োজনের প্রতি আরও বেশি সাড়া দেবে এবং আগামী বছরগুলোতে আরও উন্নত সেবা নিশ্চিত করতে সাহায্য করবে।

আপনি কাউন্সিলের ভাড়াটিয়া বা লিজহোল্ডার হলে আপনার মতামত জানান এবং মেরামত পরিষেবার ভবিষ্যৎ গঠনে অংশ নিন।

বিস্তারিত জানতে এবং মতামত জানানোর সুযোগগুলো সম্পর্কে জানতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট দেখুন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট

কমিউনিটি এর আরও খবর