img

টাওয়ার হ্যামলেটসে শুধুমাত্র মেয়েদের জন্য নতুন বিশেষায়িত ইয়ুথ সেন্টার উদ্বোধন

প্রকাশিত :  ০০:০৭, ২১ ফেব্রুয়ারী ২০২৬

টাওয়ার হ্যামলেটসে শুধুমাত্র মেয়েদের জন্য নতুন বিশেষায়িত ইয়ুথ সেন্টার উদ্বোধন

* তরুণদের চাওয়া অনুযায়ী টাওয়ার হ্যামলেটসে শুধুমাত্র মেয়েদের জন্য ইয়ুথ সেন্টারের যাত্রা শুরু
* এটি কাউন্সিলের £১৩.৭ মিলিয়ন ‘ইয়াং টাওয়ার হ্যামলেটস’ বিনিয়োগ পরিকল্পনার অংশ
* নতুন কেন্দ্রসহ বারায় ইয়ুথ সেন্টারের সংখ্যা দাঁড়াল ২০ এ
* নারী ও কিশোরীদের সুরক্ষা ও কল্যাণে কাউন্সিলের বিস্তৃত বিনিয়োগ উদ্যোগের অগ্রগতি
লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোতে মেয়েদের জন্য একটি নতুন বিশেষায়িত ইয়ুথ সেন্টারের দরজা খুলে দেয়া হয়েছে।

বো-এর সেন্ট পলস ওয়েতে অবস্থিত এই কেন্দ্রটি ২৯ জানুয়ারি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বারার তরুণ জনগোষ্ঠী,  বিশেষ করে মেয়েদের মতামতের ভিত্তিতে এই কেন্দ্রটি চালু করা হয়েছে, যা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যুব সেবা \'ইয়ং টাওয়ার হ্যামলেটস\'-এর অংশ।

টাওয়ার হ্যামলেটস হচ্ছে লন্ডনের সবচেয়ে কম বয়সী জনসংখ্যার এলাকা, এখানকার গড় বয়স মাত্র ৩০ বছর। বর্তমানে বরোর ইয়ুথ সেন্টারগুলোতে যোগদানকারীদের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ (৭৪ শতাংশ) ছেলে। কাউন্সিলের জরিপ ও ওয়ার্কশপে পাওয়া তথ্যে দেখা গেছে যে, মেয়েরা আরও নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক স্থানের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এই নতুন \'গার্লস অনলি\' কেন্দ্রটি তাদের সেই চাহিদার প্রত্যক্ষ ফসল।

এই কেন্দ্র নিয়ে বর্তমানে টাওয়ার হ্যামলেটসে মোট ইয়ুথ সেন্টারের সংখ্যা ২০-এ দাঁড়িয়েছে। কাউন্সিলের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে একটি করে ইয়ুথ সেন্টার বা যুব কেন্দ্র গড়ে তোলা। \'ইয়ং টাওয়ার হ্যামলেটস\' প্রকল্পে কাউন্সিল মোট ১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে, যার মধ্যে রয়েছে যুব কেন্দ্র, খেলাধুলা, অ্যাডভেঞ্চার লার্নিং, লক্ষ্যভিত্তিক সহায়তা এবং যুবকদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ।


উদ্বোধনের পর টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “বারার তরুণ সম্প্রদায় আমাদের বলেছে যে মেয়েদের জন্য আরও বিশেষায়িত ও নিবেদিত স্থান তারা চান। আমরা তাদের কথা শুনেছি। এই নতুন কেন্দ্রটি সেই প্রতিক্রিয়ার বাস্তব উত্তর। আমরা তরুণ মেয়েদের সঙ্গে একসঙ্গে কাজ করে এই স্থান ও এর সেশনগুলো তৈরি করেছি। দেশের সবচেয়ে উচ্চাভিলাষী ইয়ুথ সার্ভিসগুলির একটি হচ্ছে আমাদের \'ইয়ং টাওয়ার হ্যামলেটস্\' নামের ইয়ুথ সার্ভিস, যেখানে  ১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে আমরা বারার কিশোর-তরুণ বয়সীদের বিভিন্ন ধরনের সুযোগ দিচ্ছি যাতে তারা উন্নতি করতে পারে। মেয়েদের সুস্থতা ও আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস নেতৃত্ব দিচ্ছে বলে আমি গর্বিত।”


এডুকেশন, ইয়ুথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক ডেপুটি মেয়র কাউন্সিলর মাইউম তালুকদার বলেন, “এই নতুন কেন্দ্র আমাদের বিদ্যমান মেয়েদের সেশনগুলোকে আরও শক্তিশালী করবে। আমাদের মেয়েরা যেন তাদের উপযোগী পরিবেশে প্রত্যাশিত সেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আশা করি এই সেন্টার আরও বেশি সংখ্যক মেয়েদেরকে বিদ্যমান সুযোগগুলোর সঙ্গে যুক্ত করবে।”

গত দুই বছরেরও বেশি সময়ে  টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ইয়ুথ সার্ভিস \'ইয়ং টাওয়ার হ্যামলেটস\' থেকে অর্জিত ফলাফল:
* ১৮১,০০০ বার ইয়ুথ সেন্টার ভিজিট
* ২০টি যুব কেন্দ্র বা ইয়ুথ সেন্টার (এখন সেন্ট পলস ওয়ের মেয়েদের কেন্দ্রসহ)
* ইয়ুথ সেন্টারগুলিতে নিবন্ধিত তরুণের সংখ্যা ৫,৬৩২
* ২০২৪-২০২৫ সালে ৫,০০০-এর বেশি সেশন প্রদান


এই কেন্দ্র নারী ও মেয়েদের নিরাপত্তা, সুস্থতা ও সুযোগ বাড়ানোর জন্য কাউন্সিলের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। এর মধ্যে রয়েছে নারী কেন্দ্র (নারী সেন্টার) চালু, ১৬+ বয়সী নারী ও মেয়েদের জন্য ফ্রি সাঁতার, পপলার বাথস-এ নতুন উইমেন-অনলি জিম নির্মাণ, লোকাল লেজার সেন্টারে পপ-আপ ক্রেশ সুবিধা, স্কুল ও কমিউনিটি গ্রুপের সঙ্গে এসটিইএম, খেলাধুলা ও নেতৃত্বে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর অংশীদারিত্ব, এবং ২০২০ সাল থেকে নারী অ্যাপ্রেন্টিসশিপে ১৮% বৃদ্ধি।এই উদ্যোগ বারার তরুণদের কণ্ঠস্বরকে প্রাধান্য দিয়ে আরও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি প্রতিফলিত করে।


কমিউনিটি এর আরও খবর

img

গোল্ডারস গ্রিনে সন্ত্রাসী হামলার বিষয়ে টাওয়ার হ্যামলেটসের বিবৃতি

প্রকাশিত :  ২০:২০, ৩০ এপ্রিল ২০২৬

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, \"গোল্ডারস গ্রিনে যে ঘটনায় দুই ইহুদি ব্যক্তি ছুরিকাহত হয়েছেন, তাতে আমি শঙ্কিত। আমাদের চিন্তা ও প্রার্থনা তাদের পরিবার এবং ইহুদি কমিউনিটির প্রতি।

আমাদের ইহুদি কমিউনিটি ও ধর্মীয় অংশীজনদের আশ্বস্ত করতে আমরা পুলিশ, আমাদের আন্তঃধর্ম ফোরাম এবং টেনশন মনিটরিং গ্রুপের সাথে কাজ করব। এর মধ্যে আমাদের সিনাগগ গুলোর আশেপাশে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারদের দ্বারা অতিরিক্ত উচ্চ-দৃশ্যমান টহল অন্তর্ভুক্ত থাকবে।

টাওয়ার হ্যামলেটসে ঘৃণার কোনো স্থান নেই, এবং ইহুদি-বিদ্বেষের জন্য কোনো স্থান নেই।\"

ঘৃণাজনিত অপরাধ রিপোর্ট করতে এবং ঘৃণার বিরুদ্ধে আমাদের অঙ্গীকারে স্বাক্ষর করতে,  অনুগ্রহ করে হেট ক্রাইম পেজ (www.towerhamlets.gov.uk/lgnl/community_and_living/community_safety__crime_preve/hate_crime/hate_crime.aspx) ভিজিট করুন।

এদিকে নো প্লেস ফর হেট-এর চেয়ার সুফিয়া আলম বলেছেন: \"ইহুদি সম্প্রদায়ের ওপর এই সন্ত্রাসী হামলার কথা শুনে আমরা মর্মাহত ও শঙ্কিত।

\"টাওয়ার হ্যামলেটসে ইহুদি-বিদ্বেষের কোনো স্থান নেই এবং আমরা নিজেদেরকে \'ঘৃণার জন্য কোনো স্থান নয়\' বলে গর্বিত করি। আমরা এই হামলার বিরুদ্ধে এবং আমাদের বরোর ইহুদি কমিউনিটির সমর্থনে একত্রিত।

\"আমরা জানি যে এই ভয়ঙ্কর হামলার পরে আশঙ্কা ও সম্প্রদায়ের উদ্বেগ বাড়তে পারে। আপনার কোনো উদ্বেগ থাকলে, বা কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে, দয়া করে আমাদের এখানে যোগাযোগ করুন: hatecrime@towerhamlets.gov.uk।

\"জরুরি অবস্থায়, সর্বদা ৯৯৯-এ কল করুন।\"

কমিউনিটি এর আরও খবর