img

অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

প্রকাশিত :  ০৪:৪৮, ১৬ মার্চ ২০২৬

অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে হয়ে গেল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, অর্থাৎ অস্কার ২০২৬। হলিউডের তাবড় তাবড় সিনেমার মধ্যে জোর টক্কর দেখা গেল। রায়ান কুগলারের ছবি ‘সিনার্স’ ১৬টা নমিনেশন পেয়ে সবচেয়ে বেশি চর্চায় ছিল। অন্যদিকে, লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ১৩টা নমিনেশন পায়। 

হলিউডের সবচেয়ে বড় পুরস্কারের আসর অস্কার ২০২৬-এর আয়োজন করা হল লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ডলবি থিয়েটারে। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এই বছর বেশ কয়েকটি বড় ছবির মধ্যে জোরদার লড়াই দেখা গেল। পরিচালক রায়ান কুগলারের ছবি ‘সিনার্স’ ১৬টি নমিনেশন পেয়ে সবার নজর কেড়েছিল।

অন্যদিকে, লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ পেয়েছিল ১৩টি নমিনেশন এবং সবচেয়ে বেশি বিভাগে পুরস্কারও জিতে নিয়েছে এই ছবিটি। সেরা পরিচালক, সেরা ছবি, সেরা সহ-অভিনেতা, সেরা কাস্টিং, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য এবং সেরা এডিটিং— মোট ৬টি পুরস্কার জিতেছে এই ছবি। এছাড়া, নমিনেশনের তালিকায় গমোদেল তোরোর ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ এবং টিমোথি শ্যালামের ‘মার্টি সুপ্রিম’-এর মতো ছবিও ছিল শক্তিশালী অবস্থানে।

অস্কার ২০২৬-এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:-

সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)

সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)

সেরা ছবি: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা সহ-অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

সেরা সহ-অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কে-পপ ডেমন হান্টার্স

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য গার্ল হু ক্রায়েড পার্লস

সেরা মৌলিক গান: গোল্ডেন (কে-পপ ডেমন হান্টার্স)

সেরা মৌলিক আবহ সঙ্গীত: সিনার্স (লুডভিগ গোরানসন)

সেরা কস্টিউম ডিজাইন: ফ্র্যাঙ্কেনস্টাইন (কেট হলি)

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেনস্টাইন

সেরা কাস্টিং: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (ক্যাসান্ড্রা কুলুকুন্ডিস)

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (পল টমাস অ্যান্ডারসন)

সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স (রায়ান কুগলার)

সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেনস্টাইন

সেরা ভিস্যুয়াল এফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম: অল দ্য এম্পটি রুমস

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন

সেরা সাউন্ড: এফ১

সেরা ফিল্ম এডিটিং: অ্যান্ডি জারগেনসেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু


বিনোদন এর আরও খবর

img

‘নীলাম্বরী’ ঐশ্বরিয়া: কানের শেষবেলার মুগ্ধতা

প্রকাশিত :  ০৯:৪৪, ২৩ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:২৯, ২৩ মে ২০২৬

অবশেষে কান চলচ্চিত্র উৎসব ২০২৬- এর লাল গালিচায় দেখা মিললো বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের। দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনার পর, তার নীলাম্বরী রূপ ও জমকালো উপস্থিতিতে সবাই রীতিমত মুগ্ধ।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের জন্য ঐশ্বরিয়া রাই অমিত আগরওয়ালের ডিজাইন করা একটি নীল রঙের গাউন বেছে নিয়েছিলেন। 

হাজার হাজার ক্রিস্টালে তৈরি এ পোশাকটি বানাতে সময় লেগেছে ১,৫০০ ঘণ্টা।

এছাড়া রাই সুন্দরীর গারো নীল রংয়ের পোশাকজুড়ে ছিল নিখুঁত কারুকাজ ও ঝলমলে শিমারি আবহ, যা আলোয় আরও মোহময় হয়ে উঠছিল। গাউনের কুইল ডিটেইলিং পুরো লুকে এনে দিয়েছে আলাদা মাত্রা।

ডিপনেক কাটের পোশাকের সঙ্গে তিনি বেছে নিয়েছেন অ্যাসিমেট্রিক নকশার স্যাফায়ার ও ডায়মন্ডের স্টেটমেন্ট নেকপিস। সঙ্গে ছিল মানানসই আংটি। মারমেইড কাটের গাউন তার ব্যক্তিত্বকে আরও অভিজাত ও পরিমিত সৌন্দর্যে তুলে ধরেছে।

খোলা চুল আর অত্যন্ত মিনিমাল মেকআপে ঐশ্বরিয়ার লুক ছিল একাধারে পরিণত, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয়। এমনকি ক্যামেরার সামনে হৃদয়চিহ্নের ভঙ্গিতেও ভক্তদের মন জয় করেছেন বচ্চনবধূ।

কানের শেষ সময়ে ঐশ্বরিয়া রাই এমন রানি রূপে ফিরে যেন আবারও প্রমাণ করেছেন বিশ্ব ফ্যাশন অঙ্গনের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব তিনিই।