img

সৌদি-ব্রিটেনসহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

প্রকাশিত :  ০৮:২২, ২০ মার্চ ২০২৬

সৌদি-ব্রিটেনসহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরব, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ ইউরোপ আমেরিকায় আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার স্থানীয় সময় ভোর থেকে দেশগুলোতে ঈদের জামাতে সমাবেত হন লাখো মানুষ। নামাজ আদায়ের পর মোনাজাতে মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি কামনা করা হয়।

\r\n\r\n\r\n

সৌদির পবিত্র শহর মক্কা, মদিনাসহ বিভিন্ন অঞ্চলের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 
\r\nগালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, দুবাই, শারজাহর বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকে বাহারি পোশক পরে এসব জামাতে অংশ নেন হাজার হাজার মানুষ।
\r\nসূর্য ওঠার আগেই দেশগুলোর বিশাল ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হওয়ায় মুসল্লিরা রাস্তায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন। 

ব্রিটেনের লন্ডনস্থ বাঙালি অধ্যুষিত এলাকার বৃহত্তর ইস্ট লন্ডন মসজিদসহ প্রধান মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।  

\r\nসাধারণত ফজরের নামাজের পর থেকে সকল মসজিদে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আমিরাতের প্রতিটি মসজিদ।
\r\nআবুধাবিতে ৬টা ১২ মিনিটে, আল আইনে ৬টা ৬ মিনিটে, শারজায় ৬টা ৬ মিনিটে, আজমানে ৬টা ৬ মিনিটে, ফুজাইরায় ৬টা ৪ মিনিটে, উম্মে আল কুইনে ৬টা ৬ মিনিটে ও রাস আল খাইমায় ৬টা ৪ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
\r\nএদিকে মুসলমানদের বড় ধরনের এ উৎসব ঘিরে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশগুলোর নিরাপত্তা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

সৌদির পাশে যুক্তরাজ্য, কী সহায়তা দিচ্ছে লন্ডন?

প্রকাশিত :  ০৫:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় আকাশপথে জ্বালানি সরবরাহের (ডিফেন্স রিফুয়েলিং) সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, ইয়েমেনের ইরানসমর্থিত হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবের অনুরোধে এই সহায়তা দেওয়া হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, সৌদি আরবের আনুষ্ঠানিক অনুরোধের পর তিনি এই সহায়তায় সম্মতি দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং ও পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে একটি ব্রিটিশ ভয়েজার বিমান দিয়ে এই কার্যক্রম শুরু হতে পারে। বিমানটি সাইপ্রাসের আরএএফ আকরোটিরি ঘাঁটি থেকে পরিচালিত হবে। সহায়তাটি সময়সীমাবদ্ধ এবং প্রাথমিকভাবে কয়েক সপ্তাহের জন্য দেওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, সৌদি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহের মাধ্যমে হুথিদের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা বাড়ানোই এই সহায়তার উদ্দেশ্য।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথিরা সৌদি রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। শনিবার রিয়াদের কাছে হামলার পর আগুন ও ধোঁয়ার দৃশ্যও দেখা যায়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদমুখী একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

হুথিদের সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের দীর্ঘদিনের সংঘাত রয়েছে। সৌদি আরব ওই সরকারকে সমর্থন করে আসছে। সাম্প্রতিক উত্তেজনায় লোহিত সাগর ও বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ নৌপথ নিয়েও উদ্বেগ বাড়ছে।

যুক্তরাজ্য এর আরও খবর