img

নিজের যে শেষ ইচ্ছার কথা জানিয়েছেন আশা ভোঁসলে

প্রকাশিত :  ০৯:৩৯, ১৪ এপ্রিল ২০২৬

নিজের যে শেষ ইচ্ছার কথা জানিয়েছেন আশা ভোঁসলে

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে। গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন তিনি। এক সাক্ষাৎকারে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন কিংবদন্তি এই সংগীতশিল্পী। তবে দুর্ভাগ্যজনকভাবে তার সেই শেষ ইচ্ছা পূরণ হয়নি।

২০২৫ সালে ‘কাপল অব থিংস’ অভিনেত্রী অমৃতা রাও ও আরজে আনমোলের সঙ্গে আলাপচারিতায় আশা ভোসলে বলেছিলেন, ‘৮২ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি। এখন একটাই ইচ্ছা— গাইতে গাইতেই যেন আমার শেষনিশ্বাস বের হয়।’ কিন্তু আশার এই ইচ্ছা পূরণ হয়নি।

গত শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আশা। চিকিৎসকেরা জানিয়েছেন, সংক্রমণ ও বয়সজনিত জটিলতার সঙ্গে লড়াই করছিলেন তিনি; শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয় কিংবদন্তি এই শিল্পীর।

দীর্ঘ ক্যারিয়ারে ১২ হাজারের বেশি গান গেয়েছেন আশা ভোসলে। হিন্দির পাশাপাশি ২০টির বেশি ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে শ্রোতাদের মন জয় করেন তিনি। ভারতের চলচ্চিত্রজগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারসহ পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

বিনোদন এর আরও খবর

img

‘নীলাম্বরী’ ঐশ্বরিয়া: কানের শেষবেলার মুগ্ধতা

প্রকাশিত :  ০৯:৪৪, ২৩ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:২৯, ২৩ মে ২০২৬

অবশেষে কান চলচ্চিত্র উৎসব ২০২৬- এর লাল গালিচায় দেখা মিললো বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের। দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনার পর, তার নীলাম্বরী রূপ ও জমকালো উপস্থিতিতে সবাই রীতিমত মুগ্ধ।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের জন্য ঐশ্বরিয়া রাই অমিত আগরওয়ালের ডিজাইন করা একটি নীল রঙের গাউন বেছে নিয়েছিলেন। 

হাজার হাজার ক্রিস্টালে তৈরি এ পোশাকটি বানাতে সময় লেগেছে ১,৫০০ ঘণ্টা।

এছাড়া রাই সুন্দরীর গারো নীল রংয়ের পোশাকজুড়ে ছিল নিখুঁত কারুকাজ ও ঝলমলে শিমারি আবহ, যা আলোয় আরও মোহময় হয়ে উঠছিল। গাউনের কুইল ডিটেইলিং পুরো লুকে এনে দিয়েছে আলাদা মাত্রা।

ডিপনেক কাটের পোশাকের সঙ্গে তিনি বেছে নিয়েছেন অ্যাসিমেট্রিক নকশার স্যাফায়ার ও ডায়মন্ডের স্টেটমেন্ট নেকপিস। সঙ্গে ছিল মানানসই আংটি। মারমেইড কাটের গাউন তার ব্যক্তিত্বকে আরও অভিজাত ও পরিমিত সৌন্দর্যে তুলে ধরেছে।

খোলা চুল আর অত্যন্ত মিনিমাল মেকআপে ঐশ্বরিয়ার লুক ছিল একাধারে পরিণত, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয়। এমনকি ক্যামেরার সামনে হৃদয়চিহ্নের ভঙ্গিতেও ভক্তদের মন জয় করেছেন বচ্চনবধূ।

কানের শেষ সময়ে ঐশ্বরিয়া রাই এমন রানি রূপে ফিরে যেন আবারও প্রমাণ করেছেন বিশ্ব ফ্যাশন অঙ্গনের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব তিনিই।