img

ঘর মার্কায় ভোট দিয়ে Aspire পার্টির প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জোরালো আহ্বান

প্রকাশিত :  ১৬:২৯, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:২৬, ৩০ এপ্রিল ২০২৬

ঘর মার্কায় ভোট দিয়ে Aspire পার্টির প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জোরালো আহ্বান

টাওয়ার হ্যামলেটসের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে Aspire পার্টিকে সমর্থন এবং মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।

গত ২৮ এপ্রিল পূর্ব লন্ডনের বো-ওয়েস্ট এলাকায় কাউন্সিলর প্রার্থী সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলীর সমর্থনে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি এক্টিভিস্ট মিজান আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আসন্ন ৭ মে ২০২৬ নির্বাচনে Aspire পার্টির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কার্যকর নির্বাচনী প্রচারণা, ভোটারদের সক্রিয় সম্পৃক্ততা, স্থানীয় জনসমর্থন বৃদ্ধি, ঘরে ঘরে প্রচার কার্যক্রম জোরদার করা এবং ওয়ার্ডজুড়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বো-ওয়েস্ট আসনে সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলীর বিজয় শুধু স্থানীয় প্রতিনিধিত্বই নিশ্চিত করবে না, বরং সমগ্র টাওয়ার হ্যামলেটসের উন্নয়ন, জনকল্যাণ ও কমিউনিটি স্বার্থ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Aspire পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা গোলাম কিবরিয়া, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম চৌধুরী, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সৈয়দপুর শামসিয়া সমিতির সম্মানিত উপদেষ্টা সৈয়দ শহীদুল ইসলাম, সাবেক সভাপতি আহমদ কুতুব, উপদেষ্টা সৈয়দ জামান নাসের, বর্তমান সভাপতি সৈয়দ জিল্লুল হক, উপদেষ্টা সৈয়দ আমীরুল ইসলাম আনা, সৈয়দ রফিকুল হকসহ কমিউনিটির বহু গণ্যমান্য নেতা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মেয়র লুৎফুর রহমানের দূরদর্শী নেতৃত্বে টাওয়ার হ্যামলেটস ইতোমধ্যে উন্নয়ন, শিক্ষা, জনসেবা, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি কল্যাণ, আবাসন উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। তারা উল্লেখ করেন, Aspire পার্টির নেতৃত্বে পরিচালিত উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বক্তারা আরও বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী নির্বাচনে Aspire পার্টির প্রার্থীদের বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা বিশ্বাস করেন, শক্তিশালী নেতৃত্ব এবং জনগণের ঐক্যবদ্ধ সমর্থনের মাধ্যমে টাওয়ার হ্যামলেটসকে আরও সমৃদ্ধ, উন্নত ও বাসযোগ্য এলাকায় পরিণত করা সম্ভব।

সভায় বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, কাউন্সিলর প্রার্থী সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলী দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের পাশে থেকে সামাজিক, সাংগঠনিক, শিক্ষা, মানবকল্যাণ ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের সততা, নিষ্ঠা, জনসম্পৃক্ততা এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতা তাদেরকে জনগণের আস্থাভাজন প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বক্তারা বলেন, সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলীর বিজয় নিশ্চিত হলে বো-ওয়েস্টসহ পুরো টাওয়ার হ্যামলেটসের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং কমিউনিটির প্রত্যাশা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ বো-ওয়েস্টসহ সমগ্র টাওয়ার হ্যামলেটসের সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে ঘর মার্কায় ভোট দিয়ে Aspire পার্টির সকল প্রার্থীর বিজয় নিশ্চিত করার জোরালো আহ্বান জানান।

তারা বলেন, আগামী ৭ মে ২০২৬ নির্বাচন হবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, কমিউনিটির অধিকার সংরক্ষণের নির্বাচন, শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠার নির্বাচন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ টাওয়ার হ্যামলেটস গড়ার নির্বাচন।

কমিউনিটি নেতৃবৃন্দ সকল ভোটারের প্রতি আহ্বান জানান—উন্নয়ন, ঐক্য, নেতৃত্ব এবং জনগণের কল্যাণের স্বার্থে ঘর মার্কায় ভোট দিয়ে Aspire পার্টির বিজয় নিশ্চিত করুন।

কমিউনিটি এর আরও খবর

img

গোল্ডারস গ্রিনে সন্ত্রাসী হামলার বিষয়ে টাওয়ার হ্যামলেটসের বিবৃতি

প্রকাশিত :  ২০:২০, ৩০ এপ্রিল ২০২৬

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, \"গোল্ডারস গ্রিনে যে ঘটনায় দুই ইহুদি ব্যক্তি ছুরিকাহত হয়েছেন, তাতে আমি শঙ্কিত। আমাদের চিন্তা ও প্রার্থনা তাদের পরিবার এবং ইহুদি কমিউনিটির প্রতি।

আমাদের ইহুদি কমিউনিটি ও ধর্মীয় অংশীজনদের আশ্বস্ত করতে আমরা পুলিশ, আমাদের আন্তঃধর্ম ফোরাম এবং টেনশন মনিটরিং গ্রুপের সাথে কাজ করব। এর মধ্যে আমাদের সিনাগগ গুলোর আশেপাশে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারদের দ্বারা অতিরিক্ত উচ্চ-দৃশ্যমান টহল অন্তর্ভুক্ত থাকবে।

টাওয়ার হ্যামলেটসে ঘৃণার কোনো স্থান নেই, এবং ইহুদি-বিদ্বেষের জন্য কোনো স্থান নেই।\"

ঘৃণাজনিত অপরাধ রিপোর্ট করতে এবং ঘৃণার বিরুদ্ধে আমাদের অঙ্গীকারে স্বাক্ষর করতে,  অনুগ্রহ করে হেট ক্রাইম পেজ (www.towerhamlets.gov.uk/lgnl/community_and_living/community_safety__crime_preve/hate_crime/hate_crime.aspx) ভিজিট করুন।

এদিকে নো প্লেস ফর হেট-এর চেয়ার সুফিয়া আলম বলেছেন: \"ইহুদি সম্প্রদায়ের ওপর এই সন্ত্রাসী হামলার কথা শুনে আমরা মর্মাহত ও শঙ্কিত।

\"টাওয়ার হ্যামলেটসে ইহুদি-বিদ্বেষের কোনো স্থান নেই এবং আমরা নিজেদেরকে \'ঘৃণার জন্য কোনো স্থান নয়\' বলে গর্বিত করি। আমরা এই হামলার বিরুদ্ধে এবং আমাদের বরোর ইহুদি কমিউনিটির সমর্থনে একত্রিত।

\"আমরা জানি যে এই ভয়ঙ্কর হামলার পরে আশঙ্কা ও সম্প্রদায়ের উদ্বেগ বাড়তে পারে। আপনার কোনো উদ্বেগ থাকলে, বা কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে, দয়া করে আমাদের এখানে যোগাযোগ করুন: hatecrime@towerhamlets.gov.uk।

\"জরুরি অবস্থায়, সর্বদা ৯৯৯-এ কল করুন।\"

কমিউনিটি এর আরও খবর