img

সিলেটের অন্যতম হজ্জ এজেন্সি আল ইহসান ট্রেভেলসের উদ‍্যোগে লন্ডনে হজ্ব সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত :  ২০:০৯, ৩০ এপ্রিল ২০২৬

সিলেটের অন্যতম হজ্জ এজেন্সি আল ইহসান ট্রেভেলসের উদ‍্যোগে লন্ডনে হজ্ব সেমিনার অনুষ্ঠিত

সিলেটের অন্যতম সুনামধন্য ও বিশ্বস্ত হজ্জ এজেন্সি আল ইহসান ট্রেভেলসের উদ‍্যোগে লন্ডনে হজ্ব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ‍্য থেকে আল ইহসান হজ্ব এজেন্সির মাধ্যমে ২০২৬ সালে যারা হজ্জে যাচ্ছেন তাদেরকে নিয়ে গত সোমবার ইস্ট লন্ডনের মাইদা গ্রীল কন্সফারেন্স হলে বিকাল ৫টা থেকে সন্ধ‍্যা ৮ পর্যন্ত এ সেমিনার অনুষ্টিত হয়। বিপুল সংখ‍্যক মানুষের উপস্থিতে শুরুতে স্বাগত বক্তব‍্য রাখেন আল-ইহসান ট্রেভেলসের চেয়ারম‍্যান মাওলানা সহল আল রাজী। সিলেট জেরজেরি পাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদ সোয়াইবের সভাপতিত্বেতে অনুষ্ঠিত সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বৃটেনের শীর্ষ আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহমান মনোহরপুরী ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শায়খ আব্দুর রহমান মাদানী, মাওলানা সামছুদোহা, আল-ইহসান ট্রেভেলসের ডাইরেক্টর সৈয়দ ইমদাদ, শায়খ মাওলানা ফয়েজ আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,মুফতী ছালেহ আহমদ প্রমূখ।

লন্ডনে সেমিনারের পূর্বে আল ইহসান ট্রেভেলসের উদ‍্যোগে যুক্তরাজ্যের বামিংহাম ও স্কানথর্প শহরে হজ্ব সেমিনার অনুষ্টিত হয়। সেমিনারে ব্রিটেন ও বাংলাদেশের বিশিষ্ট আলেমগন হজ্বের বিভিন্ন মাশলা-মাশায়েল ও নসিয়ত পেশ করেন।

অনুষ্টানে আলেমগন বলেন, মুসলিমদের জন‍্য হজ্ব একটি গুরুত্বপূর্ণ ইবাদাত, তাই হজ্জে যাবার পূর্বে আমাদের প্রাথমিকভাবে হজ্জের ফারায়েজ, ওয়াজিবাত ও সুন্নাহ তরিকায় জানা খুবই জরুরী। যার ফলে এধরণের সেমিনার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। তারা বলেন , আল-ইহসান হজ্ব এজেন্সি বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন থেকে হজ্ব যাত্রীদের সেবা দিয়ে আসছে। আগতরা এজেন্সির নেতৃবৃন্দকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে মাওলানা সহল আর রাজী বলেন, বাংলাদেশের পাশাপাশিল যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিপুল সংখ্যক ব্রিটিশ-বাংলাদেশী আমাদের হজ্ব এজেন্সির মাধ্যমে হজ্জ পালন করবেন। বিপুল পরিমান হাজীগন আমাদের সেবা গ্রহণ করার জন্য ধন্য। ভবিষ্যতে যারা হজ্বে যাবেন তাদের সেবা নিতে পারলে আমরা কৃতজ্ঞ থাকবো।

কমিউনিটি এর আরও খবর

img

গোল্ডারস গ্রিনে সন্ত্রাসী হামলার বিষয়ে টাওয়ার হ্যামলেটসের বিবৃতি

প্রকাশিত :  ২০:২০, ৩০ এপ্রিল ২০২৬

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, \"গোল্ডারস গ্রিনে যে ঘটনায় দুই ইহুদি ব্যক্তি ছুরিকাহত হয়েছেন, তাতে আমি শঙ্কিত। আমাদের চিন্তা ও প্রার্থনা তাদের পরিবার এবং ইহুদি কমিউনিটির প্রতি।

আমাদের ইহুদি কমিউনিটি ও ধর্মীয় অংশীজনদের আশ্বস্ত করতে আমরা পুলিশ, আমাদের আন্তঃধর্ম ফোরাম এবং টেনশন মনিটরিং গ্রুপের সাথে কাজ করব। এর মধ্যে আমাদের সিনাগগ গুলোর আশেপাশে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারদের দ্বারা অতিরিক্ত উচ্চ-দৃশ্যমান টহল অন্তর্ভুক্ত থাকবে।

টাওয়ার হ্যামলেটসে ঘৃণার কোনো স্থান নেই, এবং ইহুদি-বিদ্বেষের জন্য কোনো স্থান নেই।\"

ঘৃণাজনিত অপরাধ রিপোর্ট করতে এবং ঘৃণার বিরুদ্ধে আমাদের অঙ্গীকারে স্বাক্ষর করতে,  অনুগ্রহ করে হেট ক্রাইম পেজ (www.towerhamlets.gov.uk/lgnl/community_and_living/community_safety__crime_preve/hate_crime/hate_crime.aspx) ভিজিট করুন।

এদিকে নো প্লেস ফর হেট-এর চেয়ার সুফিয়া আলম বলেছেন: \"ইহুদি সম্প্রদায়ের ওপর এই সন্ত্রাসী হামলার কথা শুনে আমরা মর্মাহত ও শঙ্কিত।

\"টাওয়ার হ্যামলেটসে ইহুদি-বিদ্বেষের কোনো স্থান নেই এবং আমরা নিজেদেরকে \'ঘৃণার জন্য কোনো স্থান নয়\' বলে গর্বিত করি। আমরা এই হামলার বিরুদ্ধে এবং আমাদের বরোর ইহুদি কমিউনিটির সমর্থনে একত্রিত।

\"আমরা জানি যে এই ভয়ঙ্কর হামলার পরে আশঙ্কা ও সম্প্রদায়ের উদ্বেগ বাড়তে পারে। আপনার কোনো উদ্বেগ থাকলে, বা কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে, দয়া করে আমাদের এখানে যোগাযোগ করুন: hatecrime@towerhamlets.gov.uk।

\"জরুরি অবস্থায়, সর্বদা ৯৯৯-এ কল করুন।\"

কমিউনিটি এর আরও খবর