img

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত :  ০৫:৪১, ০৫ মে ২০২৬

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

গত ৩০শে এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টায় ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টের সামনে বাংলাদেশে অসাংবিধানিক পাতানো নির্বাচনে নির্বাচিত সংসদে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের আইন পাশের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ,আওয়ামী যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে নেতা কর্মীরা বাস যোগে রাজধানী ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টের সামনে সমবেত হন।

স্টেট ডেপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি ডাঃ মাসুদুল হাসান,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমান,সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল,সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান,সাধারন সম্পাদক শাহীন আজমল,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল হোসেন,সাধারন সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান,মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ,ভার্জিনিয়া আওয়ামী লীগ সভাপতি জি আই রাসেল, যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী,মাহমুদুর রহমান,এডভোকেট আব্দুর রকিব মন্টু,ছাত্রলীগ নেতা রায়হান মাহমুদ,হৃদয় মিয়া,ব্রঙ্কস আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান প্রমূখ।

স্টেট ডিপার্টমেন্টের সামনে নেতা কর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবী জানান।

সভাপতির বক্তব্যে ড.সিদ্দিকুর রহমান বলেন আমরা স্টেট ডিপার্টমেন্টের কাছে ড.ইউনুছের অসাংবিধানিক পাতানো নির্বাচনের নির্বাচিত সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই আইন বাতিলের জোড় দাবী জানাচ্ছি।

পরে ড.সিদ্দিকুর রহমান স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটস বাসিন্দাদের জন্য বড় সুযোগ: ২০২৬ শিক্ষাবর্ষে পাঁচ হাজার নয়শ পাউন্ড পর্যন্ত শিক্ষা অনুদান দিচ্ছে টিএইচসিডব্লিউএফইটি

প্রকাশিত :  ১৩:৪৫, ০৫ মে ২০২৬

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে অংশগ্রহণ সহজ করতে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা কর্মসূচি চালু রয়েছে। টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফার্দার এডুকেশন ট্রাস্ট (টিএইচসিডব্লিউএফইটি) এর মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সহায়তা অনুদানের আবেদন বর্তমানে খোলা রয়েছে। এই উদ্যোগটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানারি ওয়ার্ফ  গ্রুপ-এর যৌথ সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা কোর্স ফি এবং পড়াশোনা সম্পর্কিত বিভিন্ন ব্যয়ের জন্য আর্থিক সহায়তা পেতে পারেন।

এই স্কিমের আওতায় ফারদার এডুকেশন কোর্সের জন্য সর্বোচ্চ তিন হাজার আটশ পাউন্ড পর্যন্ত, হায়ার এডুকেশন কোর্সের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার দুইশ পাউন্ড পর্যন্ত এবং পোস্টগ্রাজুয়েট কোর্সের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার নয়শ পাউন্ড পর্যন্ত অনুদান প্রদান করা হয়। যেসব আবেদনকারী মূলধারার স্টুডেন্ট ফাইন্যান্স -এর জন্য যোগ্য নন, তারা কোর্স ফি সহায়তার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যেসব পরিবারের বার্ষিক আয় পঁচিশ হাজার পাউন্ডের নিচে, তারা মেইনটেন্যান্স সহায়তার জন্য বিবেচিত হতে পারেন।

আবেদনকারীদের অবশ্যই টাওয়ার হ্যামলেটসে কমপক্ষে তিন বছর বসবাসের প্রমাণ দিতে হবে এবং অন্যান্য যোগ্যতার শর্ত প্রযোজ্য থাকবে। সাধারণভাবে যাদের যুক্তরাজ্যে থাকার অনুমতিতে সীমাবদ্ধতা রয়েছে, তারা আবেদন করতে পারবেন না। একইভাবে, যেসব শিক্ষার্থী স্টুডেন্ট ফাইন্যান্স বা মেয়রস\' এডুকেশন অ্যাওয়ার্ড-এর মতো সরকারি সহায়তা পেতে পারেন, তাদের ক্ষেত্রে এই ট্রাস্ট সাধারণত অতিরিক্ত অর্থায়ন প্রদান করে না।

এই অনুদানের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন ২০২৬। কর্তৃপক্ষ জানিয়েছে, যারা সেপ্টেম্বর থেকে নতুন কোনো এডুকেশন বা ট্রেনিং কোর্স শুরু করতে যাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে সমস্যায় আছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। তাই আগ্রহীদের সময়মতো আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রয়োজনীয় ফিনান্সিয়াল সাপোর্ট নিশ্চিত করা যায়।

কমিউনিটি এর আরও খবর