img

টাওয়ার হ্যামলেটসে আন্তর্জাতিক সঙ্গীত উৎসব জুনে, জিতে নিন ৫০টি মিউজিক ডে পাস

প্রকাশিত :  ০৫:৪৭, ০৫ মে ২০২৬

টাওয়ার হ্যামলেটসে আন্তর্জাতিক সঙ্গীত উৎসব জুনে, জিতে নিন ৫০টি মিউজিক ডে পাস

টাওয়ার হ্যামলেটস বারায় এই জুনে সঙ্গীতপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার আয়োজন করবে। স্থানীয় ছোট ছোট ভেন্যুগুলো রূপ নিবে আন্তর্জাতিক মঞ্চে, যেখানে বিশ্বজুড়ে শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশন করবেন। এই আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

১ থেকে ৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বখ্যাত এসএক্সএসডব্লিউ লন্ডন (SXSW London), যা ইউরোপের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ব্যবসা, প্রযুক্তি, সৃজনশীলতা এবং সংস্কৃতির মিলনস্থল হিসেবে এই ইভেন্ট প্রতি বছরই ব্যাপক সাড়া ফেলে। এবারের আয়োজনেও থাকছে বৈচিত্র্যময় সঙ্গীত পরিবেশনা, যা বিভিন্ন দেশের সংস্কৃতি ও ধারার প্রতিনিধিত্ব করবে।

মিউজিক প্রোগ্রামে থাকছে ডালাসের র‍্যাপ থেকে শুরু করে ফিনল্যান্ডের ‘বানি মেটাল’, কোরিয়ান পপ (K-pop) আইডলদের পরিবেশনা, দক্ষিণ এশীয় হাউস মিউজিক এবং উদীয়মান আফ্রোবিটস শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা। ফলে সঙ্গীতপ্রেমীরা এক মঞ্চেই উপভোগ করতে পারবেন বিশ্বসঙ্গীতের নানা রঙ।

এদিকে, #লাভটাওয়ারহ্যামলেটস্ (#LoveTowerHamlets) উদ্যোগ এবং এসএক্সএসডব্লিউ লন্ডন-এর আয়োজকরা স্থানীয় বাসিন্দাদের জন্য নিয়ে এসেছে বিশেষ সুযোগ। তারা মোট ৫০টি মিউজিক ডে পাস বিনামূল্যে জেতার সুযোগ দিচ্ছে, যার মাধ্যমে বিজয়ীরা এই আন্তর্জাতিক উৎসবের অংশ হতে পারবেন। https://submissions.sxswlondon.com/tower-hamlets-competition?hs_preview=wqPwaPaL-397594476754 - এই ওয়েবসাইট ভিজিট করে পাস্ জেতার প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য বিশ্বমানের সাংস্কৃতিক অভিজ্ঞতা আরও সহজলভ্য করা এবং স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করাই মূল লক্ষ্য।

যারা সঙ্গীত ভালোবাসেন এবং বিশ্বমানের লাইভ পারফরম্যান্স উপভোগ করতে চান, তাদের জন্য এটি হতে পারে জীবনের অন্যতম সেরা সুযোগ। তাই আগ্রহীদের দ্রুত অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটস বাসিন্দাদের জন্য বড় সুযোগ: ২০২৬ শিক্ষাবর্ষে পাঁচ হাজার নয়শ পাউন্ড পর্যন্ত শিক্ষা অনুদান দিচ্ছে টিএইচসিডব্লিউএফইটি

প্রকাশিত :  ১৩:৪৫, ০৫ মে ২০২৬

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে অংশগ্রহণ সহজ করতে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা কর্মসূচি চালু রয়েছে। টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফার্দার এডুকেশন ট্রাস্ট (টিএইচসিডব্লিউএফইটি) এর মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সহায়তা অনুদানের আবেদন বর্তমানে খোলা রয়েছে। এই উদ্যোগটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানারি ওয়ার্ফ  গ্রুপ-এর যৌথ সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা কোর্স ফি এবং পড়াশোনা সম্পর্কিত বিভিন্ন ব্যয়ের জন্য আর্থিক সহায়তা পেতে পারেন।

এই স্কিমের আওতায় ফারদার এডুকেশন কোর্সের জন্য সর্বোচ্চ তিন হাজার আটশ পাউন্ড পর্যন্ত, হায়ার এডুকেশন কোর্সের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার দুইশ পাউন্ড পর্যন্ত এবং পোস্টগ্রাজুয়েট কোর্সের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার নয়শ পাউন্ড পর্যন্ত অনুদান প্রদান করা হয়। যেসব আবেদনকারী মূলধারার স্টুডেন্ট ফাইন্যান্স -এর জন্য যোগ্য নন, তারা কোর্স ফি সহায়তার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যেসব পরিবারের বার্ষিক আয় পঁচিশ হাজার পাউন্ডের নিচে, তারা মেইনটেন্যান্স সহায়তার জন্য বিবেচিত হতে পারেন।

আবেদনকারীদের অবশ্যই টাওয়ার হ্যামলেটসে কমপক্ষে তিন বছর বসবাসের প্রমাণ দিতে হবে এবং অন্যান্য যোগ্যতার শর্ত প্রযোজ্য থাকবে। সাধারণভাবে যাদের যুক্তরাজ্যে থাকার অনুমতিতে সীমাবদ্ধতা রয়েছে, তারা আবেদন করতে পারবেন না। একইভাবে, যেসব শিক্ষার্থী স্টুডেন্ট ফাইন্যান্স বা মেয়রস\' এডুকেশন অ্যাওয়ার্ড-এর মতো সরকারি সহায়তা পেতে পারেন, তাদের ক্ষেত্রে এই ট্রাস্ট সাধারণত অতিরিক্ত অর্থায়ন প্রদান করে না।

এই অনুদানের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন ২০২৬। কর্তৃপক্ষ জানিয়েছে, যারা সেপ্টেম্বর থেকে নতুন কোনো এডুকেশন বা ট্রেনিং কোর্স শুরু করতে যাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে সমস্যায় আছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। তাই আগ্রহীদের সময়মতো আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রয়োজনীয় ফিনান্সিয়াল সাপোর্ট নিশ্চিত করা যায়।

কমিউনিটি এর আরও খবর