img

আন্তর্জাতিক নৃত্য দিবসে নৃত্যশিল্পী ফাউন্ডেশনের চমৎকার আয়োজন

প্রকাশিত :  ১০:৩৭, ০৫ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৫০, ০৫ মে ২০২৬

আন্তর্জাতিক নৃত্য দিবসে নৃত্যশিল্পী ফাউন্ডেশনের চমৎকার আয়োজন

বিলেতের মাটিতে স্বনামধন্য নৃত্য শিল্পীদের সমন্বয়ে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ ইউকে শাখার পক্ষ থেকে উদযাপিত হল আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬ এবং শুভ নববর্ষ ১৪৩৩। 

২০২৪ সালে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি, কিংবদন্তী নৃত্যশিল্পী, নৃত্য সারথি লায়লা হাসানের উদ্যোগে টরণটো, আমেরিকা’র পাশাপাশি ইউকে-তেও এন এফ বি -এর একটি শাখার পরিকল্পনা করা হয় এবং গত ২৬শে এপ্রিল ২০২৫ এ, বাংলাদেশিদের মিলন স্থল টাওয়ার হামলেটস -এর আলতাব আলি পার্কে, লন্ডনের নৃত্যশিল্পী ও সংস্কৃতিমনা সমন্বয়কদের একত্রিত অংশগ্রহণের মাধ্যমে এন এফ বি ইউকে’র বর্নাঢ‍্য উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। আর তারই ধারাবাহিকতায়, গত ২৬শে এপ্রিল ২০২৬ এ লন্ডনের রেডব্রীজ বোরোতে উদযাপিত হয় আন্তর্জাতিক নৃত‍্য দিবস ২০২৬। 

আন্তর্জাতিক নৃত্য দিবসে বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠান, পরিবেশনা এবং কর্মশালা অনুষ্ঠিত হয়, যা মানুষকে নৃত্যের সাথে জড়িত হতে এবং এর বৈচিত্র্য এবং শৈল্পিক প্রকাশে উৎসাহিত করে। এন এফ বি ইউ কে - এর অভিজ্ঞ নৃত‍্য শিল্পীরা বর্নিল নৃত‍্যের মাধ্যমে, এ বছরের আন্তর্জাতিক নৃত্য দিবসকে বাংলার ষড়ঋতুর রূপের দ্বারা নৃত‍্যের ছন্দে এবং তালে তালে অপূর্বভাবে উপস্থাপন করে, যা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়।

এন এফ বি ইউ কে শাখার সভাপতি রুবাইয়াৎ শারমীন ঝরা শুভেচ্ছা বক্তব‍্যে জানান,

নৃত্যকে সংস্কৃতির একটি অন্যতম শিল্পরূপ হিসেবে প্রতিষ্ঠিত ও উদযাপন করা এবং সমাজে নৃত্যের প্রচার, প্রসার ও গুরুত্ব তুলে ধরাই এই সংস্থার উদ্দেশ্য। এটাকে সামনে রেখে তাঁরা এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

বর্নিল নৃত‍্যানুষ্ঠানে অংশগ্রহণে করেন- স্বনামধন‍্য নৃত‍্যশিল্পী মনিরুল ইসলাম মুকুল, বহুমুখী নৃত‍্যশিল্পী নীহারিকা ভৌমিক, বাফা ইউ কে’র শিশুশিল্পী দেবিনা রায়, বাফার নৃত‍্য শিক্ষক কাজী ফারহানা আখতার, এন এফ বি ইউকে’র সম্পাদক মেহবুবা সুলতানা লিথি, বার্মিংহাম থেকে আগত অভিজ্ঞ নৃত‍্যশিল্পী ওয়াফি রহমান অনন‍্যা ।

অনুষ্ঠানটি সমাপ্ত হয় কমিউনিটির পরিচিত মুখ সোহেল আহমেদের পরিচালনায় বিশেষ নৃত‍্য “ধামাইল” এর মাধ‍্যমে।

অনুষ্ঠানটি সার্বিক সহায়তায় ছিলেন সোনিয়া সুলতানা, রোকসানা হাসি সোনিয়া, শায়লা শারমীন, মেসবাহ শহীদ, মাসুদ জামান, অপু চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন লেখিকা মাহফুজা রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাব আহমেদ বাচ্চু, সংগঠক আব্দুল আজিজ, নৃত্যশিল্পী সুণিতা চৌধুরী, নৃত্যশিল্পী তাবাসসুম ইসলাম রুপা, লোপা রাজ্জাক ও আরও অনেকে।

পরবর্তীতে রকমারী দেশীয় খাবার পরিবেশনার মাধ‍্যমে নববর্ষকে বরণ করা হয়। উষ্ণ আপ‍্যায়নের পর, আগামীতে নৃত‍্যশিল্পকে ব্রিটেনের চারিদিকে প্রসার করার প্রতিশ্রতি দিয়ে শেষ হয় এই বছরের বর্নিল এবং সুসংগঠিত নৃত‍্য দিবস উদযাপন।

এই অনুষ্ঠানটির পিছনে যে দলগুলো অবিশ্রান্ত ভাবে কাজ করে চলেছে তারা হলোঃ ট্রিওআর্টস, সোনিয়ায ফিউশন, আপনঘর এবং বুলবুল একাডেমী অফ ফাইন আর্টস ইউকে।

-সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটস বাসিন্দাদের জন্য বড় সুযোগ: ২০২৬ শিক্ষাবর্ষে পাঁচ হাজার নয়শ পাউন্ড পর্যন্ত শিক্ষা অনুদান দিচ্ছে টিএইচসিডব্লিউএফইটি

প্রকাশিত :  ১৩:৪৫, ০৫ মে ২০২৬

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে অংশগ্রহণ সহজ করতে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা কর্মসূচি চালু রয়েছে। টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফার্দার এডুকেশন ট্রাস্ট (টিএইচসিডব্লিউএফইটি) এর মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সহায়তা অনুদানের আবেদন বর্তমানে খোলা রয়েছে। এই উদ্যোগটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানারি ওয়ার্ফ  গ্রুপ-এর যৌথ সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা কোর্স ফি এবং পড়াশোনা সম্পর্কিত বিভিন্ন ব্যয়ের জন্য আর্থিক সহায়তা পেতে পারেন।

এই স্কিমের আওতায় ফারদার এডুকেশন কোর্সের জন্য সর্বোচ্চ তিন হাজার আটশ পাউন্ড পর্যন্ত, হায়ার এডুকেশন কোর্সের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার দুইশ পাউন্ড পর্যন্ত এবং পোস্টগ্রাজুয়েট কোর্সের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার নয়শ পাউন্ড পর্যন্ত অনুদান প্রদান করা হয়। যেসব আবেদনকারী মূলধারার স্টুডেন্ট ফাইন্যান্স -এর জন্য যোগ্য নন, তারা কোর্স ফি সহায়তার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যেসব পরিবারের বার্ষিক আয় পঁচিশ হাজার পাউন্ডের নিচে, তারা মেইনটেন্যান্স সহায়তার জন্য বিবেচিত হতে পারেন।

আবেদনকারীদের অবশ্যই টাওয়ার হ্যামলেটসে কমপক্ষে তিন বছর বসবাসের প্রমাণ দিতে হবে এবং অন্যান্য যোগ্যতার শর্ত প্রযোজ্য থাকবে। সাধারণভাবে যাদের যুক্তরাজ্যে থাকার অনুমতিতে সীমাবদ্ধতা রয়েছে, তারা আবেদন করতে পারবেন না। একইভাবে, যেসব শিক্ষার্থী স্টুডেন্ট ফাইন্যান্স বা মেয়রস\' এডুকেশন অ্যাওয়ার্ড-এর মতো সরকারি সহায়তা পেতে পারেন, তাদের ক্ষেত্রে এই ট্রাস্ট সাধারণত অতিরিক্ত অর্থায়ন প্রদান করে না।

এই অনুদানের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন ২০২৬। কর্তৃপক্ষ জানিয়েছে, যারা সেপ্টেম্বর থেকে নতুন কোনো এডুকেশন বা ট্রেনিং কোর্স শুরু করতে যাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে সমস্যায় আছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। তাই আগ্রহীদের সময়মতো আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রয়োজনীয় ফিনান্সিয়াল সাপোর্ট নিশ্চিত করা যায়।

কমিউনিটি এর আরও খবর