img

কৃতি ও রাশমিকার মধ্যে বিতর্কিত সম্পর্ক, যা বললেন অভিনেত্রী

প্রকাশিত :  ০৮:০৫, ০৪ জুন ২০২৬

কৃতি ও রাশমিকার মধ্যে বিতর্কিত সম্পর্ক, যা বললেন অভিনেত্রী

নেটিজেনদের মাঝে ইতোমধ্যে ‘ককটেল ২’ সিনেমার ট্রেলার ব্যাপক সাড়া ফেলেছে। যে সিনেমায় উঠে আসছে ত্রিকোণ প্রেমের প্রেক্ষাপট। তবে এবারের গল্পে সমকামী প্রেমেরও ছাপ পড়েছে। ট্রেলারের ঝলক দেখে নানা প্রশ্নও উঠছে। প্রতিটা চরিত্র তাদের নিজস্বতা দিয়ে নানা মুহূর্ত শেয়ার করেছেন। অভিনেত্রী কৃতি শ্যাননকে মজার ছলে বলতে শোনা গেছে ‘থ্রিসাম’-এর মতো, যা ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে বিস্তর চর্চা।

অভিনেতা শহীদ কাপুর ও কৃতি শ্যাননের পাশাপাশি গল্পে রয়েছেন অভিনেত্রী রাশমিকাও। এ সিনেমায় শহীদের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও মনে করা হয়। তিনজনের মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। সেখানেই বেশ কিছু আবেগঘন দৃশ্য দেখানো হয়েছে।

শুধু বিভিন্ন দৃশ্যের জন্য নয়; এ সিনেমায় তারকাদের পারিশ্রমিক নিয়েও হয়েছে বিস্তর চর্চা। বিশেষ করে শহীদ কাপুরের পারিশ্রমিক নিয়েও তুঙ্গে চর্চা। প্রায় ৩৫ কোটি টাকা নিয়েছেন তিনি। এক তরুণীর চরিত্রে দেখা গেছে কৃতিকে। \'ককটেল ২\'  সিনেমার জন্য ১৫ কোটি টাকা করেই পারিশ্রমিক পেয়েছেন কৃতি ও রাশমিকা মান্দানা। 

তবে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, তা হলো— সমকামী যুগল হিসেবে দেখা যাবে কৃতি ও রাশমিকাকে। যদিও এ বিষয়টিকে ‘সমকামী’ বলতে নারাজ কৃতি শ্যানন। দুজন ছেলের মধ্যে ভালো বন্ধুত্ব হলে যদি এমনটি মনে করা না হয়, তাহলে দুজন মেয়ের ক্ষেত্রে কেন? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী কৃতি।


img

বিতর্ক পেছনে ফেলে নতুন স্বপ্নে জাহ্নবী

প্রকাশিত :  ১০:১৭, ২১ জুলাই ২০২৬

জাহ্নবী কাপুর মানেই বলিউডে আলোচনার আরেক নাম। কখনও অভিনয়, কখনও ফ্যাশন, আবার কখনও ব্যক্তিগত জীবন। নিয়মিতই শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে তেলেগু সিনেমা ‘পেড্ডি’।

এই ছবিতে তাঁর অভিনীত ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। সমালোচনার সেই আবহ পুরোপুরি কাটার আগেই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন জাহ্নবী।

ভারতীয় একাধিক গণমাধ্যমে তথ্য অনুযায়ী, ‘পাগলাইট’-খ্যাত নির্মাতা উমেশ বিস্তের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী। ছবিটির নাম এখনও চূড়ান্ত না হলেও এটি প্রযোজনা করবে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স এবং অস্কারজয়ী প্রযোজক গুনীত মঙ্গার সিখ্যা এন্টারটেইনমেন্ট। চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। গল্প, ঘরানা কিংবা অন্যান্য অভিনয়শিল্পীদের নাম এখনই প্রকাশ করা হয়নি।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো উমেশ বিস্তের সঙ্গে কাজ করবেন জাহ্নবী। অন্যদিকে নির্মাতা উমেশও ব্যস্ত সময় পার করছেন। জাহ্নবীর নতুন ছবির পাশাপাশি তিনি পরিচালনা করবেন ‘পাগলাইট ২’। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া প্রশংসিত সিনেমাটির সিকুয়েলেও সানিয়া মালহোত্রার ফেরার সম্ভাবনা রয়েছে।