img

উৎসবমুখর পরিবেশে লন্ডনের ডেফোডিল প্রিপারেটরি স্কুল (ইন্ডিপেন্ডেন্ট ইসলামী)-এর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাফল্য উদ্‌যাপন

প্রকাশিত :  ১৪:৩১, ২১ জুলাই ২০২৬

উৎসবমুখর পরিবেশে লন্ডনের ডেফোডিল প্রিপারেটরি স্কুল (ইন্ডিপেন্ডেন্ট ইসলামী)-এর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাফল্য উদ্‌যাপন

উৎসবমুখর পরিবেশে লন্ডনের ডেফোডিল প্রিপারেটরি স্কুল (ইন্ডিপেন্ডেন্ট ইসলামী)-এর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি ছিলো।

গত বৃহস্পতিবার দুপুরে লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত স্কুল হলরুমে অনুষ্ঠিত হয় স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠান।

বছরজুড়ে লেখাপড়া, নৈতিক শিক্ষা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ও পুরস্কার। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর অভিভাবকদের আনন্দঘন উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। প্রতিষ্টানের ডাইরেক্টর আনিসুজ্জামানের সভাপতিত্বে ও উপ-প্রধান শিক্ষক নেয়া চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডনের মসজিদের ইমাম আবুল হোসাইন। এছাড়াও অনুষ্টানে বক্তব‍্য রাখেন প্রধান শিক্ষক স্টিফেন মন্টফোর্ড,আরবি বিভাগের প্রধান মাওলানা আশরাফুল ইসলাম,কুরআন বিভাগের প্রধান মাওলানা এরশাদ উল্লাহ প্রমূখ।

অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, ভবিষ্যতের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের ইসলামী প্রতিষ্টানে লেখা-পড়া করার কোনো বিকল্প নেই।

কমিউনিটি এর আরও খবর

img

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

প্রকাশিত :  ০৮:৫৩, ২২ জুলাই ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমের বহুল পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা চালিয়েছে একদল যুবক। অতর্কিত হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে রেখেছেন এবং আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আক্রমণকারীরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ভিডিওর কথোপকথনে আক্রমণকারীদের স্পষ্টভাবে বাংলায় চিৎকার ও তীব্র গালাগাল করতে শোনা যায়। তাদের উচ্চারণে বাংলাদেশি আঞ্চলিক ভাষার টান স্পষ্ট।

হামলাকারীরা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিল এবং আক্রমণ চালানোর জন্য একে অন্যকে উসকানি দিচ্ছিল।

ঘটনাটি ইতালি রোমে ঘটেছে বলে জানা গেলেও হামলার সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন কি না বা রাজনৈতিক কোনো মতভিন্নতার জেরে এই ঘটনার সূত্রপাত কি না- পুরো বিষয়টি জানার চেষ্টা চলছে।

বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন অস্ট্রেলিয়ার নাগরিক। নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্ম নেওয়া এ ভ্রমণপিপাসু বিশ্বের ৮০টিরও বেশি দেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ফেসবুকে নিয়মিত শেয়ার করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ভ্রমণের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়েও তিনি মতামত প্রকাশ করে থাকেন।

বিদেশে একজন কনটেন্ট ক্রিয়েটরের ওপর এমন সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।


কমিউনিটি এর আরও খবর