img

ইউরোপীয়ান জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত :  ১৯:৪৬, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপীয়ান জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউরোপীয়ান জাতীয়তাবাদী পরিবার ইউকে-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাতে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান  ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউরোপীয়ান জাতীয়তাবাদী পরিবারের সভাপতি শফিকুল ইসলাম তুহিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ খালেদ আহমেদ মিনহাজ। দিলোয়ার আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আ ন ম অহিদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নাসির আহমদ শাহীন, পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার, সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ইতালি বিএনপির এনামুল হোসেন অশ্রু, কেন্দ্রীয় কৃষক দলের ইউরোপ সমন্বয়ক জহিরুল ইসলাম মিলন এবং পর্তুগালের পোর্তো বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর দেশ ও জাতির প্রতি অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়েছিল। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকার কথাও স্মরণ করেন।

প্রধান অতিথি আ ন ম অহিদ আহমদ তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র গঠন ও দেশ পরিচালনায় অবদানের কথা তুলে ধরেন। তিনি শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের কথা স্মরণ করে সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি শহীদুল ইসলাম মামুন ও নাসির আহমদ শাহীন ইউরোপে জাতীয়তাবাদী নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইউরোপীয়ান জাতীয়তাবাদী পরিবার আগামী দিনে আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্যসচিব ছায়েফ আহমেদ সুইট আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সহযোগিতা, পরামর্শ ও সমর্থন নিয়ে তাঁরা আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চান। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলী হোসেন লিটন মোড়ল, ওয়েছ আহমদ, মাসুদ সর্দার, ফারুক ব্যাপারী, মির্জা নোমান, সামাদ আহমদ, ইব্রাহীম আইন উদ্দীন, খলিলুর রহমান সাগর, মোবারক হোসেন, মনির হোসেন, কাজী উজ্জ্বল এবং মিহানুর রহমান সাকের।

এ সময় উপস্থিত ছিলেন রুবেল, নাহিদ গেরাপী, আলমগীর হোসেন, আবুল হোসেন, সারোয়ার হোসেন, মো. লিটু ময়না (খোকন খান), এনাম আহমদ, আইয়ুব মোহাম্মদ, দিলোয়ার, কামাল ও মিজান, আব্দুল ওয়াদুদ জাহেদ, এনাম আহমদ 

জিল্লুর রহমান ,নজরুল ইসলাম,তাছবির আহম্মেদ ফাহিম, দুদু মিয়া,কামাল আহমদ,খালেদ হুসাইন, হাছান মাহমুদ সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেষে সভাপতি শফিকুল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক শেখ খালেদ আহমেদ মিনহাজ উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, নেতৃবৃন্দ ও সকল অংশগ্রহণকারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কমিউনিটি এর আরও খবর

img

‘মজলিসে তাহাফফুজে খতমে নবুওত’ এর উদ্যোগে লন্ডনে বিরাট সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৮:২২, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৩৬, ০৯ সেপ্টেম্বর ২০২৬

লন্ডনে উলামায়ে কেরামের সর্বদলীয় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন এর উদ্যোগে পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদ মিলনায়তনে এক ঐতিহাসিক খতমে নবুওত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৬ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ছয় ঘটিকা থেকে নয়টা পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে সর্বস্তরের উলামায়ে কেরাম ও সুধী বৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।

প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ভারত থেকে আগত হযরত মাদানী পরিবারের সূর্যসন্তান, প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা সৈয়দ আশহাদ রাশিদী। মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন এর গুরুত্বপূর্ণ দায়িত্বশীল মাওলানা সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রারম্ভিক ও স্বাগত বক্তব্য দেন মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন এর জেনারেল সেক্রেটারি মাওলানা মুফতি আবদুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা উপস্থাপন করেন ব্রাডফোর্ড থেকে আগত, ইংলিশ স্পিকার মাওলানা মুফতি সাইফুদ্দীন নেসার, হেফাজতে ইসলাম ইউকের সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুফতি আবদুর রহমান মনোহরপূরী, প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আবদুল কাদির সালেহ, ডক্টর মাওলানা শুয়াইব আহমদ প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে মাওলানা মুহাম্মদ আলী,মাওলানা শাহনূর মিয়া, মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা হাফিজ মাসূম আহমদ সহ প্রচুর সংখ্যক উলামায়ে কেরাম, কমিউনিটি নেতৃবৃন্দ ও সুধী জন।

সভায় বক্তাগন তাঁদের দলীল ভিত্তিক আলোচনায় বলেন, ইতিহাসের পাতায় তাকালে আমরা দেখতে পাই, যুগে যুগে যারাই নবুওয়তের দাবিদার হয়েছে, তারা নিজেদেরকে মুসলমানরূপে প্রকাশ করে স্বীয় দাবি প্রচারের চেষ্টা করেছে। কিন্তু উম্মতে মুহাম্মদি এ ব্যাপারে কোরআন-হাদিসের দিক-নির্দেশনাপ্রাপ্ত হওয়ায় যখনই নবুওয়তের কোনো ভন্ড দাবিদার আত্মপ্রকাশ করেছে, তাকে কাফের সাব্যস্ত করেছে এবং ইসলামের গন্ডি থেকে বহিষ্কার করেছে।

নববি যুগ থেকে যখনই কোনো ইসলামি রাষ্ট্রে বা ইসলামি আদালতে এ ধরনের মামলা উপস্থিত হয়েছে, তখনই বিচারকগণ তার দাবির স্বপক্ষে কোনো প্রকার দলিল-প্রমাণ তলব না করে তার ব্যাপারে কাফের হওয়ার ঘোষণা দিয়েছেন। যেমন- আসওয়াদ আনাসি, তুলাইহা, সাজাহ, হারেস। সাহাবায়ে কেরাম (রা.) তাদের কুফুরির ফয়সালা দেওয়ার পূর্বে কখনও নবুওয়তের দাবির ব্যাপারে তাদের থেকে কোনো প্রকার দলিলও তলব করেননি।

যখনই কারো পক্ষ থেকে নবুওয়তের দাবির স্বপক্ষে প্রমাণ পাওয়া গেছে, তখনই সর্বসম্মতিক্রমে তাকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। এর কারণ হলো, খতমে নবুওয়তের আকিদা এতোটাই স্পষ্ট ও সর্বজন স্বীকৃত, এর খেলাফ যুক্তি-তর্ক সব প্রতারণার শামিল। এ সম্পর্কে রাসুল (সা.) উম্মতকে পূর্বেই অবগত করে গেছেন। যদি এ ধরনের সামান্য অবকাশ দেওয়া হয়, তাহলে তাওহিদ-আখেরাতসহ ইসলামের কোনো আকিদাই আর নিরাপদ থাকবে না। এজন্য বাংলাদেশ সরকারকেও কাদিয়ানী সম্প্রদায় সম্পর্কে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম সংখ্যালঘু হওয়ার ঘোষণা অবিলম্বে দেয়া উচিত। সভায় বক্তাগন নতুন জেনারেশনের মধ্যে নবীজীর খতমে নবুওতের সর্ববাদী সম্মত আকিদা সম্পর্কে  সচেতনতা সৃষ্টির জন্য মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত লন্ডন এর উদ্যোগে আগামী দিনে আরো কর্মসূচি পালনের ঘোষণা দেন। পরিশেষে প্রধান অতিথির দোয়ার মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়।


কমিউনিটি এর আরও খবর