img

ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় সরকারি চিকিৎসক

প্রকাশিত :  ১২:১১, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় সরকারি চিকিৎসক

সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ছুটি ছাড়াই টানা সাড়ে তিন মাস ধরে কানাডায় অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। শাহিনুর রহমান নামের ওই চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সটিতে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগ অনুযায়ী, ছুটি না নিয়েই তিনি দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন।

তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সাড়ে তিন মাস থেকে। তিনি বর্তমানে কানাডা অবস্থান করছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে যানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার(আরএমও) ডা. শাহিনুর রহমানকে জেলা সিভিল সার্জনের আদেশে এটাচমেন্ট মেডিকেল অফিসার হিসেবে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদয়ান করা হয়। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর ডা. শাহিনুর রহমান ওসমানীনগর উপজেলা হাসপাতালে যোগদান করেন। ওসমানীনগরে যোগদানের পর ৮মাস দায়িত্ব পালন করলেও চলতি বছরের পয়েলা জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কোনো অনুমতি বা ছুটি না নিয়ে তিনি কানাডায় চলে যান। ছুটি ছাড়া গত সাড়ে তিন মাস থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ডা. শাহিনুর রহমান।

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল আহসান বলনে, ডা. শাহিনুর রহমান হাসপাতালে কাজে যোগদান না করায় আমরা উনাকে শোকজ করেছিলাম কাজে যোগদান করার জন্য। তবে তিনি না আসায় আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। এরপর ওসমানীনগর হাসপাতাল থেকে মেডিকেল অফিসার হিসেবে তার সংযুক্তি বাতিল করা হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ডা. শাহিনুর রহমান অনঅনুমোদিত ভাবে ছুটি না নিয়েই বিদেশে আছেন। তার ব্যাপারে ব্যবস্থা গ্রহন করতে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি প্রদান করেছি।

সিলেটের খবর এর আরও খবর

img

শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর খয়েরী ফণিমনসা সাপ

প্রকাশিত :  ১০:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি কলার আড়তে কলার ছড়ির ভেতর থেকে খয়েরী ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয়রা সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের একটি কলার আড়তে রাখা কলার ছড়ির ভেতর হঠাৎ সাপটি দেখতে পান সেখানে থাকা লোকজন। সাপটি দেখে আড়তে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।

তাঁরা সাপটি শনাক্ত করে জানান, এটি খয়েরী ফণিমনসা সাপ। পরে সতর্কতার সঙ্গে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে রেঞ্জ কর্মকর্তার কাছে সাপটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, স্থানীয় মানুষের কাছ থেকে ফোন পেয়ে প্রতিষ্ঠানটির সদস্যরা শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নিয়মিত সাপ উদ্ধার করছেন। গত আগস্ট মাসে বিষধর সাপ ও বিশাল আকৃতির অজগরসহ মোট ১৭টি সাপ উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা বলছেন, বনাঞ্চল ছেড়ে সাপ লোকালয়ে চলে আসায় সাম্প্রতিক সময়ে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। খাদ্য ও বাসস্থানের সংকট এবং খাদ্যের সন্ধানে সাপ লোকালয়ে ঢুকে পড়ছে বলে তাঁরা জানান।

বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লোকালয়ে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে না মেরে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট বন বিভাগ বা সাপ উদ্ধারে কাজ করা সংগঠনকে খবর দেওয়া উচিত। এতে একদিকে যেমন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে বন্যপ্রাণীও রক্ষা পাবে।

সিলেটের খবর এর আরও খবর