img

তৃতীয় বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা

প্রকাশিত :  ১৮:৫০, ১৪ আগষ্ট ২০২১
সর্বশেষ আপডেট: ১৯:০৩, ১৪ আগষ্ট ২০২১

তৃতীয় বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের স্ত্রী সামিরা হক ফের বিয়ে করেছেন।  এ নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।  ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেছিলেন মোশতাক ওয়াইজকে।  যিনি ছিলেন সালমানেরই বন্ধু। 

চলতি বছরের ২১ জুন দ্বিতীয় সংসারের ইতি টেনে সামিরা ১৫ জুলাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকের সঙ্গে ঘর বেঁধেছেন।  তার তৃতীয় স্বামীর নাম ইশতিয়াক আহমেদ। 

সামিরা হকের সাবেক স্বামী মোশতাক ওয়াইজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পান তিনি।  দু'জনের সম্মতিতেই এটি কার্যকর হয়েছে ২১ জুন।

এদিকে নতুন সংসার প্রসঙ্গে সামিরা বলেন, নতুন জীবন শুরু করেছি।  আমার সন্তানরা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।

১৯৯২ সালের ১২ আগস্ট সালমান শাহের সঙ্গে বিয়ে হয় সামিরার।  পরে নায়কের মৃত্যুর পর সামিরা সালমানেরই বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন।  সেই সংসারে সামিরার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বিনোদন এর আরও খবর

img

‘নীলাম্বরী’ ঐশ্বরিয়া: কানের শেষবেলার মুগ্ধতা

প্রকাশিত :  ০৯:৪৪, ২৩ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:২৯, ২৩ মে ২০২৬

অবশেষে কান চলচ্চিত্র উৎসব ২০২৬- এর লাল গালিচায় দেখা মিললো বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের। দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনার পর, তার নীলাম্বরী রূপ ও জমকালো উপস্থিতিতে সবাই রীতিমত মুগ্ধ।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের জন্য ঐশ্বরিয়া রাই অমিত আগরওয়ালের ডিজাইন করা একটি নীল রঙের গাউন বেছে নিয়েছিলেন। 

হাজার হাজার ক্রিস্টালে তৈরি এ পোশাকটি বানাতে সময় লেগেছে ১,৫০০ ঘণ্টা।

এছাড়া রাই সুন্দরীর গারো নীল রংয়ের পোশাকজুড়ে ছিল নিখুঁত কারুকাজ ও ঝলমলে শিমারি আবহ, যা আলোয় আরও মোহময় হয়ে উঠছিল। গাউনের কুইল ডিটেইলিং পুরো লুকে এনে দিয়েছে আলাদা মাত্রা।

ডিপনেক কাটের পোশাকের সঙ্গে তিনি বেছে নিয়েছেন অ্যাসিমেট্রিক নকশার স্যাফায়ার ও ডায়মন্ডের স্টেটমেন্ট নেকপিস। সঙ্গে ছিল মানানসই আংটি। মারমেইড কাটের গাউন তার ব্যক্তিত্বকে আরও অভিজাত ও পরিমিত সৌন্দর্যে তুলে ধরেছে।

খোলা চুল আর অত্যন্ত মিনিমাল মেকআপে ঐশ্বরিয়ার লুক ছিল একাধারে পরিণত, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয়। এমনকি ক্যামেরার সামনে হৃদয়চিহ্নের ভঙ্গিতেও ভক্তদের মন জয় করেছেন বচ্চনবধূ।

কানের শেষ সময়ে ঐশ্বরিয়া রাই এমন রানি রূপে ফিরে যেন আবারও প্রমাণ করেছেন বিশ্ব ফ্যাশন অঙ্গনের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব তিনিই।