img

লোকসভা নির্বাচনে এগিয়ে কঙ্গনা রানাওয়াত

প্রকাশিত :  ১১:২০, ০৪ জুন ২০২৪

লোকসভা নির্বাচনে এগিয়ে কঙ্গনা রানাওয়াত

বলিউডের ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কট্টর সমর্থক। রাজনীতিতে ডেবিউয়ের আগে বিভিন্ন সময় নানা ইস্যুতে দলটিকে সমর্থন করেছেন তিনি। সেসব বিষয়ে শিরোনামেও একাধিকবার জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।

এবার হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি দলের প্রার্থী হয়েছেন এই সাম্প্রদয়িক বলিউড তারকা। ক্যারিয়ারে যেমন নিজস্ব অভিনয়গুণে সফল হয়েছেন, ঠিক একইভাবে রাজনীতিতেও শক্ত অবস্থানে জায়গা করে নিতে যাচ্ছেন এ নায়িকা।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে ভারতে। এদিন প্রথম ৩০ মিনিট পোস্টাল ব্যালট গণনা থেকে শুরু করে হিমাচল প্রদেশের মান্ডি আসনে জয়ের দিকে এগিয়ে ছিলেন কঙ্গনা। যা বেলা ১০টা পর্যন্ত ধরে রেখেছেন। বিপরীতে কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিং পিছিয়ে রয়েছেন।

এ অভিনেত্রী এবারই প্রথম বিজেপির হয়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হওয়ার পথে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নির্বাচন কমিশনের প্রতিবেদন বলছে, ২০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। আর জয়লাভের জন্য বাড়িতে ইতোমধ্যে প্রার্থনা শুরু করেছেন কঙ্গনা রানাওয়াত।

বলি তারকা এর আগে নির্বাচন নিয়ে জানিয়েছেন, নির্বাচনে জয়লাভ করলে অভিনয় থেকে সরে যাবেন। রাজনীতিতেই ফোকাস করবেন। তবে এখন শুধু দেখার অপেক্ষা, ভোটের ফলাফলে শেষ পর্যন্ত কোন অবস্থানে জায়গা করে নেন অভিনেত্রী কঙ্গনা।

বিনোদন এর আরও খবর

img

‘বিয়ে না করলেও সমস্যা নেই’, মেয়েকে নিয়ে কিয়ারার স্পষ্ট বার্তা

প্রকাশিত :  ১৬:৫৫, ১৭ মে ২০২৬

মেয়ে সারায়াহর ভবিষ্যৎ এবং সম্পর্ক নিয়ে নিজের খোলামেলা দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেনব লিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। 

সম্প্রতি রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এই অভিনেত্রী জানান, বড় হয়ে তার মেয়ে কেমন জীবন বেছে নেবে, তা সম্পূর্ণ মেয়ের ইচ্ছার ওপরই নির্ভর করবে। কিয়ারা চান না তার মেয়ে কোনো সামাজিক বা মানসিক বাধ্যবাধকতার মধ্যে বড় হোক। বর্তমানে এই অভিনেত্রীর মেয়ের বয়স ১০ মাস। 

পডকাস্টে কিয়ারা জানান, তিনি কখনোই চান না তার মেয়ে মনে করুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই প্রেম করতে হবে এবং তাকেই বিয়ে করতে হবে। তিনি তার মেয়েকে একটি স্বাধীন ও পরিপূর্ণ জীবন দিতে চান। এমনকি সারায়াহ যদি ভবিষ্যতে বিয়ে করতে না-ও চায়, মা হিসেবে কিয়ারা তাতে সম্পূর্ণ সমর্থন জানাবেন। 

সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘আমি চাই ও একটি পরিপূর্ণ জীবন দেখুক। আমি চাই না ও ভাবুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই ডেট করতে হবে... এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ও যদি বিয়ে করতে চায়, করবে; আর যদি না করতে চায়, তবে করবে না।’ 

নিজের অতীত অভিজ্ঞতা শেয়ার করে কিয়ারা স্বীকার করেন যে, তরুণ বয়সে তিনি যার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন, তাকেই বিয়ে করবেন বলে ভাবতেন। তবে জীবন সব সময় মনের মতো চলে না। 

বর্তমান জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জীবন আসলে ওভাবে চলে না। আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে জীবন ওভাবে চলেনি, কারণ ঈশ্বর আমার জীবনের চূড়ান্ত সঙ্গী হিসেবে যাকে (সিদ্ধার্থ মালহোত্রা) বেছে নিয়েছেন, তাকে নিয়ে আমি অত্যন্ত সুখী। 

তবে বড় হওয়ার দিনগুলোতে আপনি যেসব সম্পর্কের মধ্য দিয়ে যান, সেগুলো আপনাকে কিছু না কিছু শেখায়। অবশেষে সেগুলোই আপনাকে একজন পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তোলে।’ 

সূত্র: নিউজ১৮