img

ভিন্নরূপে ফিরছেন দীপিকা

প্রকাশিত :  ১৩:০২, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

ভিন্নরূপে ফিরছেন দীপিকা

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার অভিনয়ে সরব হওয়ার গুঞ্জনে লাকি সিনে গার্ল দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, ‘পাঠান ২’ সিনেমায় আবার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন এই তারকা। স্পাই এজেন্ট ‘রুবিনা’র চরিত্রে আবার দর্শককে চমকে দেবেন এ অভিনেত্রী। এবারের চরিত্রটিকে ঘিরে আরো চমক থাকছে বলে ইঙ্গিত দিয়েছে যশরাজ ফিল্মস। 

২০২৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই ইউনিভার্সের এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। চার বছর পর পাঠানের সিক্যুয়েলের মাধ্যমে ফিরেছিলেন বলিউড কিং শাহরুখ খান। এতদিন ধরে পাঠান সিনেমার সিক্যুয়েলের অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। তাদের জন্য সুখবর নিয়ে এল যশরাজ ফিল্মস।

‘পাঠান ২’ সিনেমার চিত্রনাট্য প্রস্তুত। সংলাপ লেখার কাজও প্রায় শেষ। খুব শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছে যশরাজ ফিল্মস। পাঠান এর সিক্যুয়েলের কাজ শুরু হওয়া প্রসঙ্গে নির্মাতা আদিত্য চোপড়া বলেন, ‘প্রথমটির রেকর্ড ভাঙতে চাই। তাই ‘পাঠান ২’ ঘিরে যশরাজ ফিল্মসের আরো বড় পরিকল্পনা রয়েছে। চিত্রনাট্য আরো দুর্দান্ত হবে। আশা করছি, দর্শকদের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে।’

‘কিং’ ছবির শুটিং শেষ করার পর ‘পাঠান ২’-এর শুটিং শুরু করবেন শাহরুখ খান। দীর্ঘদিন পর দীপিকাকে বড় পর্দায় নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন তার অনুরাগীরা।


বিনোদন এর আরও খবর

img

‘বিয়ে না করলেও সমস্যা নেই’, মেয়েকে নিয়ে কিয়ারার স্পষ্ট বার্তা

প্রকাশিত :  ১৬:৫৫, ১৭ মে ২০২৬

মেয়ে সারায়াহর ভবিষ্যৎ এবং সম্পর্ক নিয়ে নিজের খোলামেলা দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেনব লিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। 

সম্প্রতি রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এই অভিনেত্রী জানান, বড় হয়ে তার মেয়ে কেমন জীবন বেছে নেবে, তা সম্পূর্ণ মেয়ের ইচ্ছার ওপরই নির্ভর করবে। কিয়ারা চান না তার মেয়ে কোনো সামাজিক বা মানসিক বাধ্যবাধকতার মধ্যে বড় হোক। বর্তমানে এই অভিনেত্রীর মেয়ের বয়স ১০ মাস। 

পডকাস্টে কিয়ারা জানান, তিনি কখনোই চান না তার মেয়ে মনে করুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই প্রেম করতে হবে এবং তাকেই বিয়ে করতে হবে। তিনি তার মেয়েকে একটি স্বাধীন ও পরিপূর্ণ জীবন দিতে চান। এমনকি সারায়াহ যদি ভবিষ্যতে বিয়ে করতে না-ও চায়, মা হিসেবে কিয়ারা তাতে সম্পূর্ণ সমর্থন জানাবেন। 

সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘আমি চাই ও একটি পরিপূর্ণ জীবন দেখুক। আমি চাই না ও ভাবুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই ডেট করতে হবে... এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ও যদি বিয়ে করতে চায়, করবে; আর যদি না করতে চায়, তবে করবে না।’ 

নিজের অতীত অভিজ্ঞতা শেয়ার করে কিয়ারা স্বীকার করেন যে, তরুণ বয়সে তিনি যার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন, তাকেই বিয়ে করবেন বলে ভাবতেন। তবে জীবন সব সময় মনের মতো চলে না। 

বর্তমান জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জীবন আসলে ওভাবে চলে না। আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে জীবন ওভাবে চলেনি, কারণ ঈশ্বর আমার জীবনের চূড়ান্ত সঙ্গী হিসেবে যাকে (সিদ্ধার্থ মালহোত্রা) বেছে নিয়েছেন, তাকে নিয়ে আমি অত্যন্ত সুখী। 

তবে বড় হওয়ার দিনগুলোতে আপনি যেসব সম্পর্কের মধ্য দিয়ে যান, সেগুলো আপনাকে কিছু না কিছু শেখায়। অবশেষে সেগুলোই আপনাকে একজন পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তোলে।’ 

সূত্র: নিউজ১৮