img

সালমান খানের ক্ষোভ: আমি নায়িকাদের ক্যারিয়ার গড়তে চাই, মিডিয়া সব নষ্ট করে দেয়

প্রকাশিত :  ০৯:১০, ২৮ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:১৭, ২৮ মার্চ ২০২৫

সালমান খানের ক্ষোভ: আমি নায়িকাদের ক্যারিয়ার গড়তে চাই, মিডিয়া সব নষ্ট করে দেয়

বলিউডের ‘ভাইজান’ সালমান খান আবারও আলোচনার শিরোনামে! তবে এবার তার আসন্ন সিনেমা সিকান্দার-এর চেয়ে বেশি সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে সহ-অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার সঙ্গে তার ৩১ বছরের বয়সের ব্যবধান। এই বিতর্কের জবাবে সালমান সরাসরি মুখ খুলেছেন: "আমি তরুণ নায়িকাদের ক্যারিয়ার গড়তে চাই, কিন্তু মিডিয়ার অহেতুক বিতর্ক আমার সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে!"

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান বলেছেন, "এখন সবাই সিকান্দার-এর নায়িকা রশ্মিকাকে নিয়ে কথা বলছে। আমার ইচ্ছে ছিল, এই নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করে তাদের ক্যারিয়ারে সহায়তা করব। তারা বড় স্টার হবে, ভালো সিনেমায় সুযোগ পাবে। কিন্তু মিডিয়া শুধু ‘বয়সের ব্যবধান’ নিয়ে আলোচনা করে সবকিছু মাটি করে দিচ্ছে!"

তিনি আরও বলেন, "আমি এর আগেও দিশা পাটানি, পূজা হেগড়ের সঙ্গে কাজ করেছি। এখন যদি অনন্যা পাণ্ডে বা জাহ্নবী কাপুরের সঙ্গে কাজ করতে চাই, তাহলে আমাকে দশবার ভাবতে হয়।" সাংবাদিকরা যখন তাকে "ভাববেন না" বলে উৎসাহ দেন, সালমান মুচকি হেসে বলেন, "ভাবব, তবু কাজ করে যাব!"

সালমান খানের ভক্তদের মতে, তার সিনেমায় বয়সের চেয়ে গল্প এবং তারকাদের অভিনয়ই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু মিডিয়ার একাংশের দাবি, তরুণ নায়িকাদের সঙ্গে সিনিয়র অভিনেতাদের জুটি বাঁধা একটি অপ্রয়োজনীয় ও পুরনো প্রবণতা। সালমান অবশ্য এই বিষয়টিকে ভিন্নভাবে দেখেন। তার ভাষায়, "আমি চাই নতুন নায়িকারা আমার সঙ্গে কাজ করে বড় সুযোগ পাক, যাতে তারা বলিউডে নিজেদের জায়গা পাকাপাকি করতে পারে।"

এআর মুরুগাদোস পরিচালিত সিকান্দার একটি অ্যাকশন-ড্রামা ধরনের সিনেমা, যাকে সালমান খানের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে গণ্য করা হচ্ছে। বিশ্বজুড়ে মুক্তির অপেক্ষায় থাকা দর্শকরা এখন দিন গুনছেন। তবে সিনেমা মুক্তির আগেই সালমানের এই মন্তব্য বলিউডে ঝড় তুলেছে!

শেষ প্রশ্ন: দর্শকরা কি সালমানের পাশে দাঁড়াবেন, নাকি মিডিয়ার বিতর্কই শেষ পর্যন্ত জয়ী হবে? আপনার মতামত জানান!

img

অস্ট্রেলিয়ায় একমঞ্চে গাইবেন দুই দেশের রকস্টার

প্রকাশিত :  ০৮:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২৬

আজ শনিবার অস্ট্রেলিয়ায় একটি মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন জেমস ও ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী রূপম ইসলাম। রূপমের রক ব্যান্ড ফসিলসের সদস্যরাও থাকবেন এই আয়োজনে। এর আগেও বিভিন্ন আয়োজনে একই মঞ্চে জেমস ও রূপম ইসলামকে দেখা গেছে।

সেসব আয়োজনে গানে গানে অগণিত দর্শক-শ্রোতাহৃদয়ে ঝড় তুলতেও দেখা গেছে তাদের। সে কারণে যখন বাংলাদেশ ও ভারতের এই দুই রকস্টারকে নিয়ে অস্ট্রেলিয়ায় আয়োজিত 'লাইভ ইন সিডনি' কনসার্ট ঘোষণা এসেছে, তখন থেকে সংগীতপ্রেমীদের মাঝে কৌতূহল শুরু হয়ে গেছে।

কনসার্ট আয়োজক বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়ার সদস্যরা জানান, ঘোষণার তিন মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে অনুষ্ঠিত হবে জেমস ও রাপমের 'লাইভ ইন সিডনি' কনসার্টটি। তাই সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত এই কনসার্টের প্রতিটি মুহূর্ত সংগীতপ্রেমীদের জন্য 'মাহেন্দ্রক্ষণ' বলা যায় নির্দ্বিধায়। কারণ একটাই, এ আয়োজনে মঞ্চ ভাগাভাগি করবেন বাংলা রক গানের দুই মহিরুহ; যা অস্ট্রেলিয়ায় আগে কখনও দেখা যায়নি।

আয়োজকদের কথায়, দেশের সীমানা ছাড়িয়ে আমাদের সবার প্রিয় হয়ে উঠেছেন নগর বাউল, জেমস; যিনি আমাদের বাংলা রকসংগীতের গুরু- সেই জেমসের এবার মঞ্চ শেয়ার করবেন আরেক রকস্টার রাপম ইসলাম। তাদের সঙ্গে থাকবেন নিজ
নিজ ব্যান্ড নগর বাউল এবং ফসিলস-এর সদস্যরা। এটি শুধু একটি কনসার্ট নয়; বরং বাংলা রকের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ইভেন্ট হতে চলেছে। যেখানে আমাদের কৈশোর, প্রেম, বিদ্রোহ সবকিছুর অংশ হয়ে থাকা গানগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। প্রতিধ্বনিত হবে 'আমার বাংলা...'। এ সুবাদে আমরা সবাই মিলে হব একটি ইতিহাসের অংশ। তাই পুরো আয়োজনটি রকভক্তদের কাছে আজীবন মনে রাখার মতো একটা স্মৃতি রচনা করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

অস্ট্রেলিয়া সফর নিয়ে জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, 'লাইভ ইন সিডনি' কনসার্টের পরিকল্পনা সাজিয়েছে, তাতে বর্ণাঢ্য একটি আয়োজন হবে বলে আশা করছেন তারা। ইউরোপ ও অস্ট্রেলিয়া সফর নিয়ে জেমস জানান, গানে গানে শ্রোতার ভালোবাসা কুড়াতে এই দীর্ঘ সফর। ভালোবাসার এই মেলবন্ধন গড়ে উঠেছে কেবল সংগীতের সূত্র ধরে। তাই যতদিন গাইবেন, শ্রোতার ভালোবাসার আহ্বানে সাড়া দিতে এভাবে ছুটে যাবেন দেশ-বিদেশের মঞ্চে।

রূপম ইসলামের কথায়, জেমস সেই শিল্পীদের একজন, যার গান শুনে তাঁর বেড়ে ওঠা-গানের ভবনে পা রাখার অনুপ্রেরণা পাওয়া। আজ প্রিয় সেই শিল্পীর সঙ্গে অস্ট্রেলিয়ায় মঞ্চ শেয়ার করা অন্যরকম ভালো লাগার। এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় ব্যান্ড সংগীতের আলোচিত এই তারকা।


বিনোদন এর আরও খবর