img

বদরুন্নেসা'র অধ্যাপক "মনির হোসেন"কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত :  ১২:২৩, ০৭ মে ২০২৫

বদরুন্নেসা'র অধ্যাপক

নারী সংগীত শিল্পী বিলকিস ইসলাম ছন্দা\'কে মারধর ও হেনস্থাকারি বদরুন্নেসা মহিলা কলেজের গণিত বিভাগের অধ্যাপক মনির হোসেন ও তার সহযোগী ফেরদৌসকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ছন্দা।

আজ বুধবার (০৭ মে) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে সকাল ১১:৩০ মি: সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সংগীত শিল্পী বিলকিস ইসলাম ছন্দা।

তিনি বলেন,আমি বিলকিস ইসলাম ছন্দা, একজন সঙ্গীতশিল্পী। রামপুরা ওয়াবদা রোডের একটি ভবনের ফ্লাটে আমি বসবাস করে আসছি দীর্ঘ ১২ বছর ধরে। সম্প্রতি ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যাপক মনির হোসেন। পেশায় তিনি শিক্ষক হলেও তার বিরুদ্ধে নৈতিক স্খলনের নানা অভিযোগ রয়েছে। সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই নানাভাবে আমাকে এবং ওই ভবনের অনেককে নাজেহাল করে আসছেন। আওয়ামী লীগ আমলে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভবনের নিচে গোপন বৈঠকে মিলিত হতেন। তার এসব কর্মকান্ডে বাধা দেয়ায় আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগে মনির। ভবনের গাড়ি পার্কিংয়ের স্থানে আমাদের গাড়ি রাখার নির্ধারিত স্থান থাকলেও তিনি সেখানে  রাখলে টাকা দাবি করেন। বিভিন্ন ফ্ল্যাট থেকে মহিহলারা বের হলে তাদেরকে নানা কটুক্তি করতে থাকেন। এতে ফ্ল্যাটের অনেক ভদ্রমহিলাই বিব্রত। ভবনের প্রবেশ গেটে  তাদের তারসে আড্ডাবাজি সিগারেট খাওয়া নানা অশালীন মন্তব্য শুনতে পায়। বিসিএস ধারী একজন শিক্ষক কিভাবে এমন আচরণ করেন তা বোধগম্য নয়।

গত বছর ১৬ ডিসেম্বর গাড়ি পার্কিং নিয়ে আমার স্বামীর সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে মনির। তাদের বাধা দিতে গিয়ে আমিও হেনস্থার শিকার হই। সংঘবদ্ধ হয়ে মনিরের লোকজন আমার স্বামীর উপর এলো পাতারি মারপিট শুরু করে, বাধা দিতে গেলে আমাকেও মারধর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। যা সিসিটিভির ফুটেজ দেখলেই বোঝা যাবে। কিন্তু সুচতুর মনির সিসিটিভির ফুটেজ নিষেধ করে দেয় সিকিউরিটি গার্ডকে। নিজের অপরাধ ঢাকতেই তিনি এ কাজ করেছেন। সম্প্রতি একটি বিড়াল মারা যাওয়াকে কেন্দ্র করে হুলুস্থুল কাণ্ড বাধিয়েছেন এই মনির। বিড়াল মারা যাওয়ার পেছনে আমাকে দায়ী করেছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত করেছে  বিড়ালটির। কিন্তু কোন প্রমাণ মিলেনি। এরপরও নিজেকে বিসিএস ক্যাডার দাবি করে প্রশাসনের অনেক উচ্চ পদের লোক তার পরিচিত আছে এসব বলে ভয় ভীতি দেখায়।

আমাদের মারধরের ঘটনায় মামলা হলেও তাকে এখনো গ্রেফতার করা হয়নি। এছাড়া মনিরের মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট দিয়ে আমাকে হেও প্রতিপন্ন করছে। এই অবস্থায় আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট মনির,ফেরদৌস সহ তাদের সহযোগিদের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। আমি প্রধান উপদেষ্টা উপদেষ্টা সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি শিক্ষক নামের কলঙ্ক এই মনিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

শিক্ষা এর আরও খবর

img

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯২৪৬ শিক্ষার্থী, ফল মিলছে দুইভাবে

প্রকাশিত :  ০৮:১১, ১২ জুলাই ২০২৬

আজ রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল । প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেনপুলে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। 

আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ফল মিলবে অনলাইনে ও এসএমএসে—

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টাল।

পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী।

শিক্ষা এর আরও খবর