img

প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার সৌম্যেন অধিকারী লন্ডনে সম্বর্ধিত

প্রকাশিত :  ১৮:৪৫, ০৪ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:১৪, ০৪ জুলাই ২০২৫

প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার সৌম্যেন অধিকারী লন্ডনে সম্বর্ধিত

মতিয়ার চৌধুরী লন্ডন: গেল ২৭শে জুন ২০২৫ লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ড হলে ‘‘টেকনো ইন্ডিয়া আইএফএ শিল্ড ইউকে এবং হেরিটেজ বেঙ্গল গ্লোবাল‘‘ আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত হলেন উভয় বাংলার স্বনামখাত সংগীত শিল্পী সৌম্যেন অধিকারী। বাংলার সংস্কৃতিকে ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচার ও প্রসারে উদ্যোগ নেওয়ার জন্য তাকে সম্মানিত করলেন টাওয়ার হ্যামলেটসের বিশিষ্টজন সংস্কৃতিপ্রেমি মুনসুর আলী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএলএ মেম্বার   উন্মেষ দেশাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফএ শিল্ড ইউকে ও হেরিটেজ বেঙ্গল গ্লোবাল এর কর্ণধার  অনির্বাণ মুখোপাধ্যায় ।

এছাড়াও  এই অনুষ্ঠানে সম্মান জানানো হয় ক্রীড়া জগতে বিশেষ অবদানের জন্য  অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকার ও তার পুত্র শ্যুটার আদ্রিয়ান কর্মকারকে। জয়দীপ কর্মকার শুটিংয়ে একাধিক আন্তর্জাতিক পদক বিজয়ী এবং বর্তমানে ভারতের একজন বিশিষ্ট কোচ এবং গর্বিত পিতা এই অর্থে, যে তার পুত্র আদ্রিয়ান কর্মকার সম্প্রতি বিশ্বকাপে রৌপ পদকজয়ী হয়ে আন্তর্জাতিক ভাবে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো  বাংলা ও ব্রিটেনের  মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক সংযোগ সুদৃঢ় করা।

 বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরকার সৌম্যেন অধিকারী দীর্ঘদিন ধরে বাংলা সংস্কৃতি প্রবাসীদের মধ্যে  ছড়িয়ে দেওয়ার কাজে ব্রতী। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ  হেমন্ত মুখোপাধ্যায়ের স্নেহধন্য এই শিল্পী বাংলার গান পৃথিবীর বিভিন্ন দেশে পরিবেশন করে আসছেন বিগত তিন দশক ধরে। দেশে বিদেশে অজস্র পুরস্কার পেয়েছেন। সম্প্রতি ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে ব্রিটিশ বাঙ্গালী বিশিষ্ট নাট্যকার ড. আনোয়ারুল হকের লেখা একটি গানে সুরসৃষ্টি ও কন্ঠ দান করে তিনি বিশেষ সাড়া ফেলেছেন। এটি ইংল্যান্ডের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে গাওয়া প্রথম বাংলা গান । গতবছর নভেম্বর মাসে ইংল্যান্ডের বেডফোডসায়ারে লুটন টাউন হলে ইউনাইটেড নেশন লুটন শাখার আয়োজনে এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে এই গানটি প্রকাশিত হয় এবং এই গানের ডিভিডি ব্রিটেনের বর্তমান রাজা প্রিন্স চার্লসের কাছে পাঠানো হয়। এই গান বেডফোর্ডসায়ারের লেফটেন্যান্ট সুসান লোসাডার  মাধ্যমে বর্তমানে ব্যকিংহাম প্যালেসে সংগৃহীত হয়েছে ইউনাইটেড নেশন সূত্রে এ খবর জানা গেছে। এবারের ইউরোপ সফরে সৌম্যেন অধিকারী এই গানের জন্য আরও একটি বিশেষ সম্মান অর্জন করলেন। ২২শে জুন ইংল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব ড. নাজিয়া খানম OBE DL লুটনে এক সঙ্গীতে অনুষ্ঠানে সৌম্যেনকে বিশেষ আমন্ত্রণ জানান । সেখানেই টানা তিন ঘন্টা শ্রোতাদের গান শোনানোর পর ইংল্যান্ডের বর্তমান রাজা প্রিন্স চার্লসের রাজ্য অভিষেকের স্মৃতি বিজড়িত স্বর্নখচিত  করোনেশন প্লেট সৌম্যেনের হাতে তুলে দেন ড.নাজিয়া খানম OBE DL (Chair of UNA - Luton) এবং ডেভিড চিসম্যান (Secretary of UNA - Luton )।  সৌম্যেন অধিকারীর  স্বপ্ন  বাংলার চিরায়ত সংগীতকে সারা পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। 


কমিউনিটি এর আরও খবর

img

গোল্ডারস গ্রিনে সন্ত্রাসী হামলার বিষয়ে টাওয়ার হ্যামলেটসের বিবৃতি

প্রকাশিত :  ২০:২০, ৩০ এপ্রিল ২০২৬

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, \"গোল্ডারস গ্রিনে যে ঘটনায় দুই ইহুদি ব্যক্তি ছুরিকাহত হয়েছেন, তাতে আমি শঙ্কিত। আমাদের চিন্তা ও প্রার্থনা তাদের পরিবার এবং ইহুদি কমিউনিটির প্রতি।

আমাদের ইহুদি কমিউনিটি ও ধর্মীয় অংশীজনদের আশ্বস্ত করতে আমরা পুলিশ, আমাদের আন্তঃধর্ম ফোরাম এবং টেনশন মনিটরিং গ্রুপের সাথে কাজ করব। এর মধ্যে আমাদের সিনাগগ গুলোর আশেপাশে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারদের দ্বারা অতিরিক্ত উচ্চ-দৃশ্যমান টহল অন্তর্ভুক্ত থাকবে।

টাওয়ার হ্যামলেটসে ঘৃণার কোনো স্থান নেই, এবং ইহুদি-বিদ্বেষের জন্য কোনো স্থান নেই।\"

ঘৃণাজনিত অপরাধ রিপোর্ট করতে এবং ঘৃণার বিরুদ্ধে আমাদের অঙ্গীকারে স্বাক্ষর করতে,  অনুগ্রহ করে হেট ক্রাইম পেজ (www.towerhamlets.gov.uk/lgnl/community_and_living/community_safety__crime_preve/hate_crime/hate_crime.aspx) ভিজিট করুন।

এদিকে নো প্লেস ফর হেট-এর চেয়ার সুফিয়া আলম বলেছেন: \"ইহুদি সম্প্রদায়ের ওপর এই সন্ত্রাসী হামলার কথা শুনে আমরা মর্মাহত ও শঙ্কিত।

\"টাওয়ার হ্যামলেটসে ইহুদি-বিদ্বেষের কোনো স্থান নেই এবং আমরা নিজেদেরকে \'ঘৃণার জন্য কোনো স্থান নয়\' বলে গর্বিত করি। আমরা এই হামলার বিরুদ্ধে এবং আমাদের বরোর ইহুদি কমিউনিটির সমর্থনে একত্রিত।

\"আমরা জানি যে এই ভয়ঙ্কর হামলার পরে আশঙ্কা ও সম্প্রদায়ের উদ্বেগ বাড়তে পারে। আপনার কোনো উদ্বেগ থাকলে, বা কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে, দয়া করে আমাদের এখানে যোগাযোগ করুন: hatecrime@towerhamlets.gov.uk।

\"জরুরি অবস্থায়, সর্বদা ৯৯৯-এ কল করুন।\"

কমিউনিটি এর আরও খবর