img

অশান্ত নেপাল, মাতৃভূমির জন্য যা লিখলেন মনীষা

প্রকাশিত :  ১০:৫০, ১০ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১০:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৫

অশান্ত নেপাল, মাতৃভূমির জন্য যা লিখলেন মনীষা

কে পি শর্মা অলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজপথে নেমেছে নেপালের তরুণসমাজ। সেই বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, দেশটির বিনোদনজগতের খ্যাতনামা তারকারাও সমর্থন জানিয়েছেন। আর তাতে আন্দোলনের গতি বৃদ্ধি পেয়েছে বলে জানায়। 

অন্য তারকাদের মতো সম্মতি জানিয়েছেন নেপালিকন্যা বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা।  সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে রক্তাক্ত জুতার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— নেপালের জন্য ব্ল্যাক ডে।

অভিনেত্রী মনীষা কৈরালা ছাড়াও অভিনেতা-পরিচালক নিসচল বসনেত একটি ভিডিওবার্তায় জানিয়েছেন, রাজনৈতিক নেতারা ক্ষমতায় যাওয়ার পর নাগরিকদের ভুলে যান। তিনি বলেন, অতীতের বিক্ষোভের চেয়ে এবারকার আন্দোলন ভিন্ন। কারণ দেশের ভেতরের তরুণ নেপালিরাই নেতৃত্ব দিচ্ছে জবাবদিহির দাবি তোলায়।

এদিকে গায়ক ও অভিনেতা প্রকাশ সাপুতও আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন— তার দুই ভাইকে তিনি ২৫ হাজার রুপি করে পাঠিয়েছেন বিক্ষোভকারীদের জন্য পানি এবং খাবার সরবরাহের জন্য। তরুণদের শৃঙ্খলা বজায় রাখার এবং ক্লান্ত না হওয়ার পরামর্শ দেন এ গায়ক।

এ ছাড়া অভিনেত্রী কেকি অধিকারী, বর্ষা রাউত, অনমোল কেসি, প্রদীপ খাড়কা, ভোলারাজ সাপকোটা, বর্ষা শিবাকোটি এবং গায়িকা এলিনা চৌহান, রচনা রিমাল ও সমীক্ষা আধিকারীও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তারা সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


img

এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম

প্রকাশিত :  ১০:৪২, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:০৯, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।

তিনি বলেন, ‘কিচ্ছু ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনটাই ভালো হচ্ছে না!’

পোস্টে মম নাগরিক জীবন অনিরাপদ জানিয়ে লেখেন, মাদ্রাসায় যৌন হয়রানি, ভিন্নমত ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন, রাজনৈতিক দল বা মতের প্রতি অন্ধ আনুগত্য, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ ও ধর্ষণের মতো ঘটনাগুলো সমাজে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করছে।

তিনি আরও বলেন, ‘শিক্ষিত বেকারত্ব, নারীর প্রতি অসম্মান এবং নিজের মতের বাইরে থাকা মানুষকে ‘খারাপ’ হিসেবে চিহ্নিত করার প্রবণতাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।’

তার বক্তব্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয় নিয়েও উদ্বেগের কথা উঠে এসেছে। মাজার উচ্ছেদ, মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান, ঐতিহাসিক মুরাল ভেঙে ফেলা, সিনেমা প্রদর্শনী বন্ধের দাবি, নাচ-গান, শিল্প-সাহিত্য ও নৌকাবাইচের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি সমাজের জন্য উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন তিনি।

অভিনেত্রী তার পোস্টে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন। সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এনসিপির জামায়াতের সাথে যোগদান এবং ধর্মের নামে রাজনীতির চর্চা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

এর পাশাপাশি ভুতুড়ে বিদ্যুৎ বিল, গ্যাসের সংকট, সড়কে অনিয়ম ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো দৈনন্দিন সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি।

তার ভাষ্য, ‘আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি।’

সামাজিক মাধ্যমে মম নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন। তার ভাষায়, ‘আমি কোনও রাজনৈতিক দল করি না, আমার একটাই দল—বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক, সেটাই চাই।’

বিনোদন এর আরও খবর