img

‘আওয়ারাপন ২’: ইমরান হাশমির নায়িকা এবার দিশা পাটানি

প্রকাশিত :  ১০:২০, ১১ সেপ্টেম্বর ২০২৫

‘আওয়ারাপন ২’: ইমরান হাশমির নায়িকা এবার দিশা পাটানি

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়াল নিয়ে প্রায় ১৮ বছর পর আসছে ভাট ক্যাম্প। নতুন ছবিতে আবারও ফিরছেন ইমরান হাশমি। আর এবার অভিনেত্রী শ্রিয়া সরণের জায়গায় নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটানি। এমনটা নিশ্চিত করেছেন প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর।

বলিউডে ‘কাল্ট’ সিনেমার তালিকা করতে গেলে ‘আওয়ারাপন’-এর নাম যে আসবেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মোহিত সুরি পরিচালিত, মুকেশ ভাট প্রযোজিত এই গ্যাংস্টার-ভিত্তিক ট্র্যাজিক লাভস্টোরি মুক্তি পাওয়ার পর প্রথমদিকে বক্স অফিসে তেমন কিছু ছাপ রাখতে পারেনি, তবে সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে স্থায়ী আসনে। আর সেই জনপ্রিয়তায় ভর করেই এবার আসছে এই ছবির সিক্যুয়েল- ‘আওয়ারাপন ২’!

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, এমনটা নিশ্চিত করেছেন প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর।এবার মোহিত সুরি নয়, পরিচালকের আসনে বসছেন নীতিন কাক্কর। আর এ ছবিতে ইমরান হাশমির ‘শিবম পণ্ডিত’ চরিত্রে ফেরার খবরের পরই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। 

এখন জানা যাচ্ছে, এই ছবির নায়িকা হিসেবে যোগ দিচ্ছেন দিশা পাটানি।

সূত্রের খবর, প্রথম ছবির মতো সিক্যুয়েলও হবে এক তীব্র প্রেমকাহিনি, যেখানে গ্যাংস্টার দুনিয়ার অন্ধকার পটভূমিই তৈরি করবে গল্পের আসল উত্তেজনা। ‘আওয়ারাপন ২’-এ থাকবে দ্বিগুণ প্রেম আর দ্বিগুণ আবেগ। ইমরান যেমন থাকছেন শিবমের ভূমিকায়, দিশার চরিত্র নিয়ে আপাতত গোপনীয়তা রাখা হয়েছে, জানিয়েছে ছবির সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র।

যে কোনও দর্শকের কাছে ‘আওয়ারাপন’ মানেই তার সঙ্গীত ভান্ডার। তাই সিক্যুয়েলেও সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন নির্মাতারা। নতুন রোমান্টিক গান তো থাকছেই, পাশাপাশি পুরনো কিছু সুরও ফিরে আসতে পারে ছবিতে। বর্তমানে সুরের কাজ চলছে জোর কদমে, আর সেই সঙ্গীতের শক্তিতেই দর্শক টানার কৌশল সাজাচ্ছেন মুকেশ ভাট।

সূত্র জানিয়েছে, ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে শেষ বা অক্টোবরে গোড়ার দিকে। সবকিছু ঠিকঠাক চললে জানুয়ারির মধ্যেই শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। 

আর মুক্তির দিনক্ষণ? অপেক্ষা জমে উঠবে ২০২৬ সালের মাঝামাঝি, যখন \'আওয়ারাপন ২\' বড়পর্দায় হাজির হবে দর্শকদের সামনে।

এখনও আরও কয়েকজন অভিনেতা নির্বাচনের প্রক্রিয়া চলছে। ফলে আগামী দিনে \'আওয়ারাপন ২\'- যে আরও বড় চমক নিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছে, তা বলাই বাহুল্য।

img

এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম

প্রকাশিত :  ১০:৪২, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:০৯, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।

তিনি বলেন, ‘কিচ্ছু ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনটাই ভালো হচ্ছে না!’

পোস্টে মম নাগরিক জীবন অনিরাপদ জানিয়ে লেখেন, মাদ্রাসায় যৌন হয়রানি, ভিন্নমত ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন, রাজনৈতিক দল বা মতের প্রতি অন্ধ আনুগত্য, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ ও ধর্ষণের মতো ঘটনাগুলো সমাজে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করছে।

তিনি আরও বলেন, ‘শিক্ষিত বেকারত্ব, নারীর প্রতি অসম্মান এবং নিজের মতের বাইরে থাকা মানুষকে ‘খারাপ’ হিসেবে চিহ্নিত করার প্রবণতাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।’

তার বক্তব্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয় নিয়েও উদ্বেগের কথা উঠে এসেছে। মাজার উচ্ছেদ, মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান, ঐতিহাসিক মুরাল ভেঙে ফেলা, সিনেমা প্রদর্শনী বন্ধের দাবি, নাচ-গান, শিল্প-সাহিত্য ও নৌকাবাইচের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি সমাজের জন্য উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন তিনি।

অভিনেত্রী তার পোস্টে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন। সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এনসিপির জামায়াতের সাথে যোগদান এবং ধর্মের নামে রাজনীতির চর্চা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

এর পাশাপাশি ভুতুড়ে বিদ্যুৎ বিল, গ্যাসের সংকট, সড়কে অনিয়ম ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো দৈনন্দিন সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি।

তার ভাষ্য, ‘আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি।’

সামাজিক মাধ্যমে মম নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন। তার ভাষায়, ‘আমি কোনও রাজনৈতিক দল করি না, আমার একটাই দল—বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক, সেটাই চাই।’

বিনোদন এর আরও খবর