img

‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন দ্রুত উন্মুক্ত হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রকাশিত :  ০৯:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫

‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন দ্রুত উন্মুক্ত হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হবে। 

গতকাল শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ডট বাংলা ও ডট বিডি (ডট জিওভি সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য) ডোমেইন উন্মুক্ত করে দেওয়া হবে। রেজিস্ট্রি রাইট বিটিআরসি ও বিটিসিএলে রেখে রিসেলার ওপেন করে দেওয়া হবে। এজন্য এপিআই ডেভেলপ করা হচ্ছে।’

তিনি লেখেন, ‘এই সময়ে এসে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হবার কথা থাকলেও মাত্র ৪৫ হাজারের মতো সাইট হোস্টেড আছে, যার মধ্যে ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ডোমেইন মিলে ৩৭ হাজার হোস্টিং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের। অর্থাৎ ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের সাফল্য শূন্যের কাছাকাছি। এজন্য আওয়ামী ম্যানেজমেন্ট দায়ী। বিদেশ ভ্রমণ হবে না এমন হাস্যকর কারণে এর কাজ আটকে রাখা হয়েছিল।’

ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, এভাবে ডোমেইন নেইম হোস্টিং ‘ফরেন কারেন্সি ড্রেইন করছে’ মন্তব্য করে তিনি বলেছেন, যা আংশিকভাবে হলেও থামানো দরকার।

তিনি লিখেছেন, পাশাপাশি- ডট জিওভি- সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা হবে। ডট এডু, ডট বিডি- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা যেতে পারে। ডটকম, ডটবিডি রিসেলার উন্মুক্ত করা হবে। ডট ওআরজি, ডট বিডিসহ অপরাপর ডট বিডি ও ডট বাংলার এক্সটেন্ডেড ডোমেইন নেইম সমূহের বিষয়ে বিটিআরসি ও বিটিসিএল এর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

প্রকাশিত :  ১৬:৪৪, ১২ জুন ২০২৬

মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম প্রায় এক ঘণ্টা বিভ্রাটের পর  সচল হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরোপুরি সচল হয়নি।

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, শুক্রবার (১২ জুন) সন্ধ্যা পর্যন্ত এক লাখের বেশি ব্যবহারকারী ফেসবুকে সমস্যার অভিযোগ জানান। একই সময়ে প্রায় ১০ হাজার ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহারে এবং লগইন করতে সমস্যার কথা জানান।

ডাউনডিটেক্টর জানায়, বাংলাদেশে শুক্রবার সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকেই ফেসবুক আইডিতে লগইন করা যায়নি। যেগুলো ছিল, সেগুলোও অটো লগআউট হয়ে যাচ্ছিল। আবার অ্যাপ বা ওয়েবসাইট রিলোড হতে দেরি হওয়া এবং নিউজফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন অনেকে অনেক ব্যবহারকারী।

ফেসবুকের মূল অ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচার ব্যবহার করতে গিয়ে অনেক ব্যবহারকারী ত্রুটি বার্তা পাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে মেটা এখনো আনুষ্ঠানিকভাবে বিভ্রাটের কারণ জানায়নি। তবে প্রতিষ্ঠানটির স্ট্যাটাস ওয়েবসাইটে ফেসবুক অ্যাডস ম্যানেজার সেবায় ‘উচ্চমাত্রার বিঘ্ন’ দেখা দেওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।

মেটার পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের প্রকৌশল দল বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানে কাজ করছে।’


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর