img

বাংলাদেশ খেলাফত মজলিস লীডস শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৮:৪৪, ৩০ অক্টোবর ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস লীডস শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লীডস শাখার নবগঠিত কমিটির প্রথম নির্বাহী সভা গতকাল ২৭শে অক্টোবর সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য শাখার সহসাধারণ সম্পাদক ও লীডস শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা ছাদিকুর রহমান। নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফিজুর রহমান মারুফের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন শাখার সিনিয়র সহ সভাপতি হাফেজ আখলাকুর রহমান চৌধুরী। 

সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ। 

শাখার দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা শফিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহনূর সেলিম,বায়তুল মাল সম্পাদক মাওলানা বিলাল আহমদ প্রমুখ। 

আরো উপস্থিত ছিলেন মাওলানা হুসাইন আহমদ, হাফেজ মাওলানা সালমান, হাফিজ মাওলানা সাইফুল ইসলাম, জাকির আহমদ , মোহাম্মাদ ওমর, প্রমূখ। 

সভায় সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার ও গতিশীল করার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় নেতৃবৃন্দ,ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ বাংলাদেশ খেলাফত মজলিসের ঘোষিত ৫ দফা দাবি অবিলম্বে মেনে নিয়ে তা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য রোক্সানা হক তারিন ও এস এম মাহমুদুল হক হৃদয়-এর পিতার ইন্তেকাল: ক্লাব নেতৃবৃন্দের শোক

প্রকাশিত :  ১২:৫৬, ১১ এপ্রিল ২০২৬

লন্ডন, ১০ এপ্রিল ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর  সদস্য ও এলবি২৪ টিভির বার্তা প্রধান রোক্সানা হক তারিন ও স্টাফ রিপোর্টার এস এম মাহমুদুল হক হৃদয়ের পিতা ব্যবসায়ী রানাউল হক শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮ টায়  ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, একছেলে ও একমেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গত প্রায় দু\'বছর থেকে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। 

শুক্রবার বাদ জুম\'আ রাজধানী ঢাকার বারিধারায় রানাউল হক এর প্রথম জানাজার নামাজ শেষে মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক পৌরসভার ১ নং ওয়ার্ডের ফকিরটিলা গ্রামে রাত সাড়ে ১২ টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক  

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য রোক্সানা হক তারিন ও এস এম মাহমুদুল হক হৃদয়ের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।


কমিউনিটি এর আরও খবর