img

বাসিন্দাদের নিরাপত্তায় বড় পদক্ষেপ: দিনরাত ২৪ ঘণ্টা চালু এএসবি রিপোর্টিং লাইভ হটলাইন চালু

প্রকাশিত :  ০০:৩১, ০৮ নভেম্বর ২০২৫

বাসিন্দাদের নিরাপত্তায় বড় পদক্ষেপ: দিনরাত ২৪ ঘণ্টা চালু এএসবি রিপোর্টিং লাইভ হটলাইন চালু

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অ্যান্টি–সোশ্যাল বিহেভিয়ার (এএসবি) অর্থাৎ সমাজ-বিরোধী কার্যকলাপ মোকাবেলায় নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি বাসিন্দাদের ওপর পরিচালিত জরিপে জানা গেছে, এএসবি বা সমাজবিরোধী আচরণ বাসিন্দাদের অন্যতম বড় উদ্বেগের বিষয়। সেই প্রেক্ষিতে কাউন্সিল চালু করেছে সপ্তাহের ৭ দিন-২৪ ঘণ্টা চলমান ‘লাইভ ইনসিডেন্টস লাইন’ - যার মাধ্যমে এখন কাউন্সিল ভাড়াটিয়ারা তাৎক্ষণিক ২৪ ঘণ্টার যেকোন সময় ঘটনার রিপোর্ট করতে পারবেন।

নতুন ফোনলাইনটি সোমবার, ৩ নভেম্বর থেকে চালু হয়েছে। এই প্রথমবার কাউন্সিল এমন একটি সার্ভিস দিচ্ছে, যেখানে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনবোধে টাওয়ার হ্যামলেটস্ এনফোর্সমেন্ট অফিসার্স (থিওস) ঘটনাস্থলে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবেন।

কোন ধরনের ঘটনার জন্য এই সেবা:
লাইভ ইনসিডেন্টস লাইনে নিম্নলিখিত এএসবি ক্যাটাগরির ঘটনা রিপোর্ট করা যাবে -
* প্রকাশ্যে মাদক বা অ্যালকোহল সেবন, নাইট্রাস অক্সাইড (লাফিং গ্যাস হিসাবে পরিচিত) ব্যবহার
* রাফ স্লিপিং বা অস্থায়ী বসতি স্থাপন
* যানবাহন সংক্রান্ত বিরক্তি বা উপদ্রব (গাড়ির আশেপাশে গোলমাল বা সমস্যা তৈরি করা)
* যৌন সংশ্লিষ্ট কার্যকলাপ
* দলবদ্ধ অবস্থায় লুকিয়ে থাকা, হৈচৈ করা, চিৎকার–চেঁচামেচি, অশালীন ভাষা ব্যবহার বা উচ্চ শব্দে গান বাজানো
* শব্দের কারণে উপদ্রব (নয়েজ নুইসেন্স)

লাইভ অর্থাৎ কোন ঘটনার চাক্ষুষ প্রত্যক্ষদর্শী হলে সাথে সাথে ফোন করুন: 020 7364 2332

যদি প্রয়োজন হয়, থিও কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পদক্ষেপ নেবেন। আর যে ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, সেই সব রিপোর্ট অনলাইনে করতে হবে কাউন্সিলের রিপোর্টিং ফর্ম বা \'ফাইন্ড ইট এন্ড ফিক্স ইট\' অ্যাপের মাধ্যমে।
জরুরি প্রয়োজনে 999 এবং জরুরি না হলে ১০১ নাম্বারে কল করুন।

বিস্তারিত তথ্য পেতে - অ্যান্টি–সোশ্যাল বিহেভিয়ার রিপোর্টিং সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এএসবি পেজে।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “অ্যান্টি–সোশ্যাল বিহেভিয়ার আমাদের কমিউনিটির উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে তা আমরা জানি। তাই আমরা বাসিন্দাদের চাহিদার প্রতিক্রিয়ায় এই নতুন ২৪/৭ ফোনলাইন চালু করেছি, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং আমাদের এলাকাকে আরও নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ করা যায়।\"

মেয়র আরো বলেন, \"আমরা কাউন্সিল ভাড়াটিয়াদের অনুরোধ করছি, ঘটনার সময়ই আমাদের জানান এবং ঘটনার বিস্তারিত পরেও অনলাইন ফর্মের মাধ্যমে শেয়ার করুন, যাতে আমরা একটি সুস্পষ্ট চিত্র তৈরি করতে পারি এবং কার্যকর পদক্ষেপ নিতে পারি।”

কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটিজ, কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, আমরা জনি এন্টি-সোশ্যাল বিহেভিয়ার আমাদের রেসিডেন্টদের জন্য সব চেয়ে বড় উদ্বেগের বিষয়। আমাদের রেসিডেন্ট সার্ভেতে এই বিষয়টি বারবার এক নম্বরে উঠে আসে। যদিও আমরা কমিউনিটির নিরাপত্তায় বিপুল বিনিয়োগ করছি, অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে। তবে, রিপোর্টিং এখনো একটি বড় ইস্যু। এখন পর্যন্ত কাউন্সিলের শুধুমাত্র অনলাইন রিপোর্টিং টুল বা ব্যবস্থা ছিল। এই সপ্তাহ থেকে আমরা সুনির্দিষ্ট একটি টেলিফোন নাম্বার চালু করেছি। আপনারা যদি কাউন্সিলের বাসিন্দা হন, কাউন্সিলের এস্টেটে বসবাস করেন, তাহলে ০২০ ৭৩৬৪ ২৩৩২ নাম্বারে কল করলে এটি সরাসরি আমাদের কন্ট্রোল রুমে যাবে। আপনারা এন্টি-সোশ্যাল বিহেভিয়ার সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। এটি সম্পূর্ণ নতুন একটি সার্ভিস আমরা চালু করেছি।আপনারা যদি এন্টি-সোশ্যাল বিহেভিয়ার জনিত কোনো কার্যকলাপের ভুক্তভোগী হন, তাহলে দয়া করে সাথে সাথে কল করুন।

নতুন এএসবি লাইভ ইনসিডেন্টস লাইন – এখনই সংরক্ষণ করুন: 020 7364 2332

সমাজবিরোধী আচরণের বিরুদ্ধে এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা-আপনার রিপোর্ট পরিবর্তন আনতে পারে।


কমিউনিটি এর আরও খবর

img

শিক্ষার পথে সহায়তা: ২৫০ হাজার পাউন্ড অনুদান প্রদান

প্রকাশিত :  ১৭:০০, ১২ সেপ্টেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপের যৌথ উদ্যোগে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে এগিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফারদার এডুকেশন ট্রাস্টের (টিএইচসিডব্লিউএফইটি) মাধ্যমে বাসিন্দাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের খরচ মেটাতে সহায়তা করতে ২৫০ হাজার পাউন্ড অনুদান প্রদান করা হয়েছে।

মোট ৭৫ জন বাসিন্দাকে বিভিন্ন ধরনের যোগ্যতা অর্জনে সহায়তা করার জন্য এই অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে পড়াশোনা চালিয়ে যাওয়া ও উচ্চশিক্ষা কোর্স, স্নাতকোত্তর অধ্যয়ন এবং পেশাগত ও বৃত্তিমূলক প্রশিক্ষণ।

এই অনুদানগুলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানরি ওয়ার্ফ গ্রুপ (সিডব্লিউ)-এর মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের মাধ্যমে প্রদান করা হয়, যা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এপর্যন্ত ৪,৫০০-এরও বেশি স্থানীয় বাসিন্দাকে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পেতে সহায়তা করেছে।

গত সপ্তাহে টাউন হলে আয়োজিত বিশেষ উদযাপন অনুষ্ঠানে সফল আবেদনকারীদের স্বীকৃতি দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রাপকরা, তাদের অতিথিরা, টিএইচসিডব্লিউএফইটি-এর ট্রাস্টিরা এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও সিডব্লিউজি-এর প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং সিডব্লিউজি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শোবি খান। অনুষ্ঠানে ডেপুটি মেয়র ও ট্রাস্টের ট্রাস্টি কাউন্সিলর মাইয়ুম তালুকদার এবং ট্রাস্টের চেয়ারম্যান নীল গ্রিফিথসও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “জীবনের সুযোগ-সুবিধা উন্নত করার সবচেয়ে শক্তিশালী উপায় গুলোর একটি হলো শিক্ষা। এই অনুদান গুলো বাসিন্দাদের আর্থিক বাধা অতিক্রম করতে এবং এমন সুযোগ গ্রহণ করতে সহায়তা করছে যা তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে।\"

তিনি বলেন, “আমি এ বছরের প্রাপকদের অভিনন্দন জানাতে পেরে আনন্দিত এবং টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের আকাঙ্ক্ষাকে সহায়তা করার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতির জন্য আমাদের অংশীদার সিডব্লিউজি-কে ধন্যবাদ জানাতে চাই।”

টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র এবং টিএইচসিডব্লিউএফইটি-এর ট্রাস্টি, কাউন্সিলর মাইযুম তালুকদার বলেন, “আমরা জানি যে আর্থিক চাপ প্রতিভাবান মানুষদের শিক্ষা চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারে। এই অনুদানগুলো এমন বাস্তব সহায়তা প্রদান করে যা বাসিন্দাদের দক্ষতা বিকাশ করতে, তাদের লক্ষ্য অর্জন করতে এবং সম্ভাবনা পূরণ করতে সক্ষম করে। এ বছরের সকল সফল আবেদনকারীদের অভিনন্দন। আমি তাদের পড়াশোনায় সব ধরনের সাফল্য কামনা করি।”

ক্যানরি ওয়ার্ফ গ্রুপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, শোবি খান বলেন, “শিক্ষা জীবন বদলে দেয়, এবং লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতার শক্তি প্রদর্শন করে। টিএইচসিডব্লিউএফইটি অনুদানের মাধ্যমে, আমরা আজ ৭৫ জন শিক্ষার্থীকে এবং কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ৪ হাজার ৫০০ জনেরও বেশি জনকে সহায়তা করছি, যা স্থানীয় বাসিন্দাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ পেতে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়তা করছে।\"

তিনি বলেন, “শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ করার মাধ্যমে, আমরা কর্মক্ষেত্রে টেকসই পথ তৈরি করতে সহায়তা করছি এবং ক্যানারি ওয়ার্ফের বাইরেও বিস্তৃত একটি ইতিবাচক প্রভাব সমর্থন করছি।”

এই অনুদানগুলো শিশু ও তরুণদের জন্য কাউন্সিলের বৃহত্তর আর্থিক সহায়তা কর্মসূচির পরিপূরক, যা তাদের জীবনে সর্বোত্তম সম্ভাব্য সুযোগ নিশ্চিত করতে সাহায্য করে।

গত বছর, কাউন্সিল প্রাইমারী ও সেকেন্ডারি স্কুলে ভর্তি হওয়া শিশুদের পরিবারের জন্য সর্বজনীন স্কুল ইউনিফর্ম অনুদান চালু করেছিল, এবং এ বছর এই কর্মসূচিটি সম্প্রসারিত করে ইয়ার ৩ এবং ইয়ার ১০-এ যাওয়া শিশুদেরও এর আওতায় আনা হয়েছে। যেসব পরিবারের বার্ষিক আয় ৬০ হাজার পাউন্ড পর্যন্ত, তারা এই সহায়তার জন্য আবেদন করতে পারবে।

টাওয়ার হ্যামলেটস দেশের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ যারা প্রাথমিক ও মাধ্যমিক - উভয় স্তরের শিক্ষার্থীদের জন্য সর্বজনীন ফ্রি স্কুল মিল প্রদান করেছে, যার ফলে পরিবারগুলো প্রতি শিশুর জন্য বছরে গড়ে ৫৫০ পাউন্ড সাশ্রয় করতে পেরেছে।

এটিই একমাত্র কাউন্সিল যারা ইউনিভার্সিটি বার্সারির পাশাপাশি এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউয়েন্স (ইএমএ) পুণরায় চালু করেছে। এই মাসের শেষের দিকে পরবর্তী পর্যায়ের তহবিলের জন্য আবেদন গ্রহণ শুরু হবে।

কমিউনিটি এর আরও খবর