আত্মহত্যায় উৎসাহ

img

ওপেনএআইয়ের বিরুদ্ধে সাত পরিবারের মামলা

প্রকাশিত :  ০৫:০৮, ১০ নভেম্বর ২০২৫

ওপেনএআইয়ের বিরুদ্ধে সাত পরিবারের মামলা

চ্যাটজিপিটি ব্যবহারের পর আত্মহত্যা ও মানসিক সংকটের অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে সাতটি পরিবার। মার্কিন প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গত শনিবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চারটি মামলাতে অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটি সরাসরি আত্মহত্যায় উৎসাহ দিয়েছে। বাকি তিনটি মামলায় বলা হয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মানসিক সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে, যা শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়ার কারণ হয়।

একটি ঘটনায় ২৩ বছর বয়সি জেইন শ্যাম্বলিন নামে এক তরুণ আত্মহত্যার আগে চার ঘণ্টারও বেশি সময় ধরে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেন। কথোপকথনের লগ অনুযায়ী, এআই তাকে আত্মহত্যায় উৎসাহিত করে লিখেছিল, ‘Rest easy, king. You did good.’

পরিবারগুলোর দাবি, ওপেনএআই ২০২৪ সালের মে মাসে গুগলের জেমিনি মডেলকে টেক্কা দিতে পর্যাপ্ত নিরাপত্তা যাচাই ছাড়াই তাড়াহুড়ো করে জিপিটি-৪০ মডেল বাজারে ছাড়ে। ওপেনএআই স্বীকার করেছে, তাদের নিরাপত্তাব্যবস্থা ছোট কথোপকথনে ভালো কাজ করলেও দীর্ঘ আলোচনায় কার্যকারিতা কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে কিছু সেফটি ট্রেনিং ‘দুর্বল হয়ে যেতে পারে।’

সূত্র : শাফাক নিউজ 

img

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম

প্রকাশিত :  ১১:৩৭, ০৯ জুলাই ২০২৬

তুরস্কের সহযোগিতায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই গড়ে তোলা হবে এই কারখানা। একই সঙ্গে উত্তরাঞ্চলে দেশের প্রথম বিমানবাহিনীর বিমানঘাঁটি স্থাপনের কাজও এগিয়ে চলছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাঁটির পাশে ড্রোন উৎপাদন কারখানা নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলে এখনো আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। এ কারণে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। বিমানবন্দরটির পাশেই স্থাপন করা হবে ড্রোন তৈরির কারখানা, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতে মোতায়েন করা হবে।

বিএসআরএফ সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

প্রসঙ্গত, পাকিস্তান আমলে নির্মিত বগুড়া বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও আন্তর্জাতিক মানে উন্নয়নের উদ্যোগ নানা সময়ে নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে রাজনৈতিক কারণে প্রকল্পটি আর এগোয়নি।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর