img

চুরি হওয়া পাসওয়ার্ড শনাক্ত করবে সফোস

প্রকাশিত :  ০৮:৩৪, ২৬ নভেম্বর ২০২৫

চুরি হওয়া পাসওয়ার্ড শনাক্ত করবে সফোস

বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি সফোস আইডেন্টিটি থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (আইটিডিআর) পরিষেবা চালু করেছে। নতুন এই পরিষেবাটি গ্রাহক প্রতিষ্ঠানগুলোর সিস্টেমে সফোস এক্সডিআর এবং সফোস এমডিআরের ক্ষেত্রে সুবিধা দেবে।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়সংক্রান্ত তথ্য চুরি ও ভুল কনফিগারেশন এই পরিষেবাটির মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া, চুরি হওয়া পাসওয়ার্ডের জন্য ডার্ক ওয়েবও স্ক্যান করা যাবে। ফলে প্রতিষ্ঠানগুলো পরিচয়ের তথ্য ভিত্তিতে হওয়া কোনো সাইবার হামলা দ্রুত চিহ্নিত করতে পারবে এবং সিস্টেমে ঝুঁকিপূর্ণ কার্যকলাপও শনাক্ত করতে পারবে। বর্তমান সময়ে পরিচয়সংক্রান্ত তথ্য চুরি করে সাইবার হামলার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। সফোস এক্স-অপস কাউন্টার থ্রেট ইউনিটের তথ্য অনুযায়ী,

২০২৪ সালের জুন মাস থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত চুরি হওয়া পাসওয়ার্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ শতাংশ। এই পাসওয়ার্ডগুলো মূলত ডার্ক ওয়েবে বিক্রি করা হয়।

সফোস অ্যাকটিভ অ্যাডভার্সারি রিপোর্টে দেখা গেছে, সফোস এমডিআর এবং ইন্সিডেন্ট রেসপন্সের ঘটনায় দ্বিতীয় বছর সাইবার হামলার সবচেয়ে বেশি হওয়ার কারণ ছিল পাসওয়ার্ড চুরি। আর এর ৫৬ শতাংশ ঘটনায় আক্রমণকারীরা বৈধ পাসওয়ার্ড ব্যবহার করে রিমোট সার্ভিসে লগইন করেছে। সফোস আইটিডিআর পরিষেবায় কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। যেমন এর আইডেন্টিটি ক্যাটালগ সব সিস্টেমের পরিচয় তথ্য একত্রে দেখিয়ে ব্লাইন্ড স্পট কমায় এবং আইডেন্টিটি ড্যাশবোর্ড গুরুত্ব অনুযায়ী পরিচয় ঝুঁকি ও ডার্ক ওয়েব থেকে পাওয়া চুরি হওয়া পাসওয়ার্ড দেখিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এছাড়া, এসেসমেন্ট ফিচার ভুল কনফিগারেশন, অকার্যকর অ্যাকাউন্ট ও সিস্টেম দুর্বলতা নিয়মিতভাবে চিহ্নিত করে। আর কম্প্রোমাইজড ক্রেডেনশিয়াল মনিটরিং চুরি হওয়া তথ্য নজরে রেখে ইউজারদের তাৎক্ষণিক সতর্কতা পাঠায়।

এই পরিষেবায় আরও রয়েছে ফাঁস হওয়া তথ্য পর্যবেক্ষণের জন্য ডার্ক ওয়েব ইন্টেলিজেন্স, অস্বাভাবিক কার্যক্রম ও অভ্যন্তরীণ হুমকি শনাক্তর জন্য ইউজার বিহেভিয়ার এনালিটিক্স ফিচার এবং অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া, সেশন বা পাসওয়ার্ড রিসেট করা এবং মাইক্রোসফট ইন্ট্রো আইডিতে ইউজার ঝুঁকি চিহ্নিত\'র জন্য আইডেন্টিটি রেসপন্স অ্যাকশনস ফিচার।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

মহাকাশ ও ভূ-অবস্থানভিত্তিক সমস্যা ও সম্ভাবনার তথ্য গবেষণায় নতুন দিগন্ত উন্মোচণে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক গবেষণা কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত :  ১৯:৩০, ২৭ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ২০:১৫, ২৭ মে ২০২৬

ঢাকা, ২৬ মে: বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভূ-অবস্থানভিত্তিক তথ্য বিশ্লেষণ, গ্রহবিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তি বিষয়ক গবেষণা কেন্দ্র চালু করা হয়েছে।

“এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স, প্ল্যানেটারি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেমস” গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেছেন সাবেক বিজ্ঞান ও তথ্য-যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, এমপি। 

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান বলেন, দেশের প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এই উদ্যোগ প্রথম নিয়েছে বলে মনে হয়। এর মাধ্যমে নানা সংকট ও সম্ভাবনা দ্রুত গবেষণার মাধ্যমে সমাধান করার পথ উন্মুক্ত হবে। বন্যা বা দুর্যোগ প্রবণ বাংলাদেশে এর অঞ্চল ভিত্তিক প্রভাব যাচাই করে বা অপরাধপ্রবণ এলাকার ডেটা ম্যাপিং করে দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্র সৃষ্টি হবে এ ধরণের গবেষণা কেন্দ্রের মাধ্যমে। 

নবনির্মিত ‘এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স’ মূলত স্যাটেলাইট ডেটা ও ভৌগোলিক ম্যাপ ব্যবহারের মাধ্যমে দেশের দুর্যোগ পূর্বাভাস, স্মার্ট নগর পরিকল্পনা, আধুনিক কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে।   

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। তিনি জিওস্পেশাল প্রযুক্তি, স্যাটেলাইট ডেটা এবং মহাকাশভিত্তিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস-এর পরিচালক ড. মার্টিন ভ্যান ক্রানেনডক, উপ-পরিচালক ড. ক্যাটারিনা মিলকোভিক এবং পরিচালক (গবেষণা) ড. আশরাফ দেওয়ান। তারা আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, উদ্ভাবন এবং উচ্চশিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণামুখী কার্যক্রম সম্প্রসারণে এ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কার্টিন বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যলয়ের মধ্যে সহযোগিতা দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব জনাব মোঃ কামরুজ্জামান লিটু ও সদস্য জনাব কামরুন নেহার।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের এডভাইজর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কেন্দ্রটি পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।-প্রেস বিজ্ঞপ্তি


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর