img

হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে: সালমা

প্রকাশিত :  ০৫:৫২, ৩১ ডিসেম্বর ২০২৫

হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে: সালমা

পারিবারিক কলহের কারণে প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছিলেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও \'ক্লোজআপ ওয়ান\' তারকা মৌসুমি আক্তার সালমা। সাত বছরের মাথায় আবারও বিচ্ছেদ হয়েছে তার। এবার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।

সম্প্রতি সংবাদমাধ্যমকে শিল্পী নিজেই বলেন, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না।’

পরবর্তী পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।’

এদিকে এ বিষয়ে সানাউল্লাহর নূর সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম। আশা করছি, এই বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।’

‘ক্লোজআপ ওয়ান–তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী সালমা। এরপর থেকে নিয়মিতই গানের সঙ্গে আছেন। 

২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে। 


বিনোদন এর আরও খবর

img

‘নীলাম্বরী’ ঐশ্বরিয়া: কানের শেষবেলার মুগ্ধতা

প্রকাশিত :  ০৯:৪৪, ২৩ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:২৯, ২৩ মে ২০২৬

অবশেষে কান চলচ্চিত্র উৎসব ২০২৬- এর লাল গালিচায় দেখা মিললো বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের। দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনার পর, তার নীলাম্বরী রূপ ও জমকালো উপস্থিতিতে সবাই রীতিমত মুগ্ধ।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের জন্য ঐশ্বরিয়া রাই অমিত আগরওয়ালের ডিজাইন করা একটি নীল রঙের গাউন বেছে নিয়েছিলেন। 

হাজার হাজার ক্রিস্টালে তৈরি এ পোশাকটি বানাতে সময় লেগেছে ১,৫০০ ঘণ্টা।

এছাড়া রাই সুন্দরীর গারো নীল রংয়ের পোশাকজুড়ে ছিল নিখুঁত কারুকাজ ও ঝলমলে শিমারি আবহ, যা আলোয় আরও মোহময় হয়ে উঠছিল। গাউনের কুইল ডিটেইলিং পুরো লুকে এনে দিয়েছে আলাদা মাত্রা।

ডিপনেক কাটের পোশাকের সঙ্গে তিনি বেছে নিয়েছেন অ্যাসিমেট্রিক নকশার স্যাফায়ার ও ডায়মন্ডের স্টেটমেন্ট নেকপিস। সঙ্গে ছিল মানানসই আংটি। মারমেইড কাটের গাউন তার ব্যক্তিত্বকে আরও অভিজাত ও পরিমিত সৌন্দর্যে তুলে ধরেছে।

খোলা চুল আর অত্যন্ত মিনিমাল মেকআপে ঐশ্বরিয়ার লুক ছিল একাধারে পরিণত, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয়। এমনকি ক্যামেরার সামনে হৃদয়চিহ্নের ভঙ্গিতেও ভক্তদের মন জয় করেছেন বচ্চনবধূ।

কানের শেষ সময়ে ঐশ্বরিয়া রাই এমন রানি রূপে ফিরে যেন আবারও প্রমাণ করেছেন বিশ্ব ফ্যাশন অঙ্গনের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব তিনিই।