img

জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রকাশিত :  ১৮:৩৫, ০৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৩৯, ০৭ জানুয়ারী ২০২৬

জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয় পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ফলাফল অনুযায়ী শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয় লাভ করেছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

সহসভাপতি পদে মো. রিয়াজুল ইসলাম - ৫৫৬৪ ( ছাত্রশিবির) ও একেএম রাকিব- ৪৬৮৮ (ছাত্রদল সমর্থিত) ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ- ৫৪৭০ (ছাত্রশিবির) খাদিজাতুল কুবরা- ২২০৩ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

সহসাধারণ সম্পাদক পদে মাসুদ রানা- ৫০০২ (ছাত্রশিবির) বিএম আতিকুর তানজিল- ৩৯৪৪ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে সেখানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়।

গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় মাঝে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। পরে গভীর রাতে আবার শুরু হয় গণনার কাজ।

জকসু নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। সেখানে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।

একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়েছে। হল সংসদের মোট ভোটার ছিলেন ১২৪২ জন। সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।



শিক্ষা এর আরও খবর

img

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

প্রকাশিত :  ১৩:৩৬, ১১ জুলাই ২০২৬

প্রচণ্ড বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। 

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে।

উপদেষ্টা মাহদী আমিন আরও বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি মন্ত্রনালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার নির্দেশনা অনুযায়ী। দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেয়ার জন্য বলেছেন তিনি। 

 


শিক্ষা এর আরও খবর