img

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৬:১২, ১১ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৩৮, ১১ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভা গত ৬ই ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের হাসান চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ। সাধারণ সম্পাদক শেখ অলি আহাদের সঞ্চালনায় সভায় মূল আলোচ্য বিষয় ছিল সংগঠনের ৬জন উপদেষ্টা নিয়োগ, রমজানের ইফতার ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও বিবিধ।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৩রা মার্চ মঙ্গলবার গোল্ডেন প্যালেস মিলনায়তনে পবিত্র রমজান মাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে এবং সংগঠনের ৬জন উপদেষ্টা নির্বাচিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী রবিউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া আলম, কোষাধ্যক্ষ হুমায়ন কবীর সোহেল, সাংগঠনিক সম্পাদক দীপংকর দেব, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সফিকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরজিৎ কিশোর দাস চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক জুলি রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিথুন দেব, ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ, কার্যকরী সদস্য বিজয় কৃষ্ণ সাহা, সদস্য জহুরুল ইসলাম, সদস্য কাজীরুল ইসলাম শিপন,সদস্য মহিবুল হক, সদস্য চৌধুরী মুমিত তানিম প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে তৌফিক ইমরোজ খালিদীর জানাজা সম্পন্ন

প্রকাশিত :  ১৪:৩৪, ০৯ অক্টোবর ২০২৬

বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদীর নামাজে জানাজা যুক্তরাজ্যের পূর্ব লন্ডনস্থ ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৮ অক্টোবর) জোহরের নামাজের পর অনুষ্ঠিত জানাজায় অংশ নেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী ও তার পরিবারের সদস্যরা।

জানাজা শেষে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি, জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা বলেন, তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যমে অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন। তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, ছিলেন মানবিক ও ধার্মিক মানুষ।

সৈয়দ নাহাস পাশা জানান, হজ পালনের পর তৌফিক ইমরোজ খালিদী নিজের কাফনের কাপড় সঙ্গে নিয়ে এসেছিলেন। লন্ডনে সফরের সময়ও কাপড়টি তার সঙ্গে ছিল। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি নিজেই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরে সেই কাফনের কাপড় পরেই তিনি শেষ বিদায় নেন।

তার ছেলে রাজ খালিদী জানান, শুক্রবার বিকেলে লন্ডন থেকে বাবার মরদেহ নিয়ে বাংলাদেশে রওনা হবেন তারা। শনিবার (৯ অক্টোবর) ঢাকার বনানীতে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত ২ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে মারা যান তৌফিক ইমরোজ খালিদী।

কমিউনিটি এর আরও খবর