img

শতাধিক মাদরাসা শিক্ষার্থী পেল গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র স্কলারশিপ

প্রকাশিত :  ১১:২০, ১৩ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:২৭, ১৩ জানুয়ারী ২০২৬

শতাধিক মাদরাসা শিক্ষার্থী পেল গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র স্কলারশিপ

আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র স্কলারশিপ প্রজেক্টের আওতায় বৃত্তি পেয়েছে ১০৮ জন মাদরাসা শিক্ষার্থী। রবিবার বেলা ১১টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই স্থিত জালালাবাদ আইডিয়াল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান, যুক্তরাজ্যস্থ ওয়েস্ট অব স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বিশিষ্ট কৃত্তিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ও নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ভিজিটিং প্রফেসর ড. এএসএম আশরাফ মাহমুদ।

মাদরাসা শিক্ষার্থী মাছুম আহমদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- যুক্তরাজ্যস্থ লন্ডন মুসলিম সেন্টারের সাবেক ডিরেক্টর দেলোয়ার হোসেন খান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, লন্ডন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুনিম জাহেদী ক্যারল, স্থানীয় প্রতিনিধি, মাদরাসার শিক্ষ ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এএসএম আশরাফ মাহমুদ বলেন, গ্লোবাল এইড ট্রাস্ট এ পর্যন্ত প্রায় বিশ্বব্যাপী দেড় কোটি মানুষকে সহযোগিতা করেছে। এখন পর্যন্ত অনেক প্রকল্প চলমান রয়েছে এবং অনেকগুলো বাস্তবায়নও করা হয়েছে। হাফেজ তৈরির জন্য গরিব ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩ বছর ব্যাপী মেয়াদের বৃত্তির অংশ হিসেবে ১০৮ শিক্ষার্থীর হাতে মাসিক এ বৃত্তির টাকা তুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, গ্লোবাল এইড ট্রাস্ট আশা করে এই আর্থিক সহযোগিতার মাধ্যমে বাচ্চারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিবে। সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর হবে এবং প্রতিটি ঘরে কোরআনে হাফেজ তৈরি হবে। এসবের বিনিময়ে গ্লোবাল এইড ট্রাস্ট শুধুমাত্র দোয়াটুকু প্রত্যাশা করে। বিজ্ঞপ্তি 

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া ট্রেনিং সমাপ্তঃ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গুরুত্বারোপ

প্রকাশিত :  ০৮:৪৫, ০৮ অক্টোবর ২০২৬

লন্ডন বাংলা প্রেস ক্লাবের (এলবিপিসি) উদ্যোগে দিনব্যাপী মিডিয়া ট্রেনিং ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার ৪ অক্টোবর লন্ডনের ইকরা বাংলা টিভির আল-খায়ের হলে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে ক্লাবের প্রায় ৮০ জন সদস্য অংশগ্রহণ করেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রশিক্ষণ সম্পাদক আলাউর রহমান শাহীন প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় করেন। প্রশিক্ষণে সাংবাদিকতার পরিবর্তনশীল ধারা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল গণমাধ্যম পরিবেশে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গুরুত্বারোপ করা হয় ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো. আকরামুল হোসাইন এবং কোষাধ্যক্ষ মো. আবদুল হান্নান বক্তব্য দেন।

প্রথম প্রশিক্ষণ সেশনের বিষয় ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাংবাদিকতা: বন্ধু নাকি শত্রু?’ সেশনটি পরিচালনা করেন সাবেক বিবিসি বাংলা জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ হাসান খান। সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ভূমিকা, এর সম্ভাবনা, ঝুঁকি ও নৈতিক দিক নিয়ে সেশনে আলোচনা করা হয়।

দ্বিতীয় সেশনের বিষয় ছিল ‘সামাজিক যোগাযোগমাধ্যম সাংবাদিকতার শক্তি’। সেশনটি পরিচালনা করেন রানার মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা আসম মাসুম। সংবাদ বিতরণ, দর্শক-পাঠকের সম্পৃক্ততা এবং আধুনিক সাংবাদিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

তৃতীয় সেশনের বিষয় ছিল ‘নিউজরুম থেকে নিউজফিড: ডিজিটাল যুগে সংবাদ পরিবেশন’। সেশনটি পরিচালনা করেন দ্য ডেইলি স্টারের যুক্তরাজ‍্যের বিশেষ প্রতিনিধি বুলবুল হাসান। ডিজিটাল প্ল্যাটফর্ম কীভাবে নিউজরুম, সংবাদ পরিবেশনের পদ্ধতি এবং দর্শক-পাঠকের সংবাদ গ্রহণের ধরন পরিবর্তন করেছে, তা নিয়ে সেশনে আলোচনা করা হয়।

চতুর্থ প্রশিক্ষণ সেশনের বিষয় ছিল ‘বাইলাইনের বাইরে: কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে সাংবাদিকতাকে বদলে দিচ্ছে’। সেশনটি পরিচালনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানী ও গ্রুপ লিডার ড. মোস্তাফা কামাল। সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব এবং ডিজিটাল যুগে সাংবাদিকদের পরিবর্তিত দায়িত্ব নিয়ে তিনি আলোচনা করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর মোস্তাক আহমেদ বাংলাদেশি কমিউনিটি এবং এর বাইরেও বাংলা গণমাধ্যম ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি বৃহত্তর সমাজে বাংলা গণমাধ্যমের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
কাউন্সিলর মোস্তাক আহমেদ আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব আরও দক্ষতা, জ্ঞান ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে পারবেন।

প্রশিক্ষণ চলাকালে ক্লাবের দুই সদস্য ও অংশগ্রহণকারী আবু মুসা হাসান এবং সারওয়ার-ই-আলম সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা লন্ডন বাংলা প্রেস ক্লাবকে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং সদস্যদের জন্য কর্মসূচিটিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

প্রশিক্ষণের শুরুতে বিডিনিউজ২৪ ডটকমের সম্পাদক-ইন-চিফ তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক মৃত্যুতে অংশগ্রহণকারীরা এক মিনিট নীরবতা পালন করেন। শোক প্রস্তাব পেশ করেন ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু । 
চারটি প্রশিক্ষণ সেশনের পর সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন টাওয়ার হ‍্যামলেস কাউন্সিলর স্পীকার কাউন্সিলর মুশতাক আহমেদ,প্রশিক্ষক ড. সরকার মোস্তফা কামাল, সাংবাদিক আসম মাসুম এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা। প্রশিক্ষণ কর্মসুচিতে বিভিন্ন পর্যায়ে অন‍্যানের মধ্যে অংশ নেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ আবদুল হান্নান, সহকারী সম্পাদক আবদুল কাদির মুরাদ, সহকারী কোষাধ্যক্ষ এখলাছুর রহমান পাক্কু, প্রশিক্ষণ সম্পাদক আলাউর রহমান শাহীন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য সারওয়ার হোসেন, এনাম চৌধুরী ও ফারজানা চৌধুরী।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী প্রশিক্ষণ কর্মসূচিতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের জন্য তাদের ধন্যবাদ জানান। 

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিডিয়া ট্রেনিং স্পন্সর, লন্ডন একাডেমি অফ এপ্লাইড টেকনোলজির পরিচালক, একাউনটেন্ট তরিকুর রশিদ চৌধুরী শওকত । তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের এ ধরনের আয়োজনে আগামীতে ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন । সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারী আকরামুল হোসেন । তিনি প্রেসক্লাবের আয়োজনে এধরণের অনুষ্ঠানে চলমান রাখার প্রত‍্যয় ব‍্যাক্ত করেন । 

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাইসির মাহমুদ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অনুষ্ঠান সফল করতে বক্তা, প্রশিক্ষক, আয়োজক ও অংশগ্রহণকারীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর মোস্তাক আহমেদ এবং প্রশিক্ষকদের অন্যতম ড. মোস্তাফা কামালকে বিশেষ উপহার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি করা এবং সাংবাদিকতার দ্রুত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে তাদের খাপ খাইয়ে নিতে সহায়তা করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম সাংবাদিকতার জগতে যে পরিবর্তন আনছে, সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের প্রস্তুত করতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

কমিউনিটি এর আরও খবর