img

অনুষ্ঠানে আয়োজকদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মিমির

প্রকাশিত :  ০৩:০২, ২৭ জানুয়ারী ২০২৬

অনুষ্ঠানে আয়োজকদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মিমির

জনপ্রিয় টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁয় রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই তারকার ভাষ্য, আয়োজক সংস্থার কয়েকজন সদস্য অনুষ্ঠানের মাঝেই তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। স্থানীয় থানায় আয়োজকদের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগও দায়ের করেছেন। 

গতকাল সোমবার (২৬ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো ঘটনাটি তুলে ধরেন অভিনেত্রী। এই ঘটনায় তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। 

মিমির ইনস্টাগ্রাম স্টোরি থেকে জানা যায়, বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে পৌঁছতে নির্ধারিত সময়ের থেকে ঘণ্টাখানেক দেরি হয় অভিনেত্রীর। তার জন্য ভক্ত-দর্শকরাও অপেক্ষায় ছিলেন। মিমি পৌঁছনোর পর দেরি হওয়ায় সঙ্গে সঙ্গেই মঞ্চে উঠে অনুষ্ঠান শুরু করেন।

কিন্তু তার দাবি, অনুষ্ঠানের মাঝেই আয়োজকরা তাকে মঞ্চ ছেড়ে নেমে যেতে বলেন। তাকে আর পারফর্ম করতেও দেওয়া হয়নি বলে অভিযোগ তার। শুধু তাই নয় মিমি আরও জানান, তার সঙ্গে যারা ছবি তুলতে মঞ্চে এসেছিলেন, তাদের প্রত্যেককেই সরিয়ে দেওয়া হয়। 

এই ঘটনায় হতবাক এই অভিনেত্রী ভাষ্য, ‘এর আগে বহু জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছি। তবে এমন অভিজ্ঞতা প্রথমবার হলো। আমি কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে যাই। আমি বিষয়টি আইনিভাবে মোকাবিলা করছি। আজ আমি যদি চুপ থাকি, তা হলে এমন ঘটনা এর পরেও ঘটবে।’ 

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

এদিকে, উদ্যোক্তাদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, চুক্তি ছিল মিমি অনুষ্ঠানে আসবেন সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে। কিন্তু তিনি পৌঁছান রাত সাড়ে ১১টার পর। এতে দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে কারণেই তাকে পারফর্ম করতে দেওয়া হয়নি বলে দাবি করে উদ্যোক্তারা।

img

মাতৃত্বের পর চেহারা নিয়ে কটাক্ষ, মুখ খুললেন ক্যাটরিনা

প্রকাশিত :  ০৮:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় অীভনেত্রী ক্যাটরিনা কাইফ মাতৃত্বের কারণে অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলেন । যে কারণে অনেকের অজানা সন্তান জন্মের কারণে কতটা শারীরিক পরিবর্তন ঘটেছে এই বলিউড তারকার। তাই বহুদিন পর ক্যাটরিনাকে দেখতে পেয়ে চমকে গেছেন অনেকে। তাদের কেউ কেউ অভিনেত্রীর চেহারা নিয়ে কটাক্ষ করতেও দ্বিধা করেননি। 

বিষয়টি আঁচড় কেটেছে ক্যাটরিনার মনে। যেজন্য এবার কটাক্ষের জবাব দিলেন হিন্দি সিনেমার নন্দিত এই তারকা।

এই সময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মাতৃত্বের কারণে ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে দিনের পর দিন নেটিজেনরা নেতিবাচক মন্তব্য করে চলেছেন। এটি নিয়ে এবার খোলাখুলি কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার আগে ও পরে তাঁর ছবি পাশাপাশি রেখে কটাক্ষ, বডি শেমিংও করা হয়েছে বহুবার।

বিষয়টি নিয়ে আলি জাফর, সোনারিকা ভাদোরিয়া, শিবালিকা ওবেরয়ের মতো একাধিক তারকা তাঁর পাশে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য ও আচরণের সমালোচনা করেছেন। 

ক্যাটরিনার কথায়, সন্তান জন্মের পর তাঁর ত্বক আগের তুলনায় আরও সংবেদনশীল হয়ে পড়েছে। ফলে কোন প্রসাধনী তাঁর ত্বকের জন্য উপযুক্ত, তা বুঝতে বেশ কিছুটা সময় লেগেছে। সেই সময়ে তিনি ত্বকের যত্নের জন্য এমন কিছু সামগ্রী বেছে নিয়েছিলেন, যা আরাম দেয়। তবে শুধু ত্বকের যত্ন নয়, সময়ের সঙ্গে সৌন্দর্য সম্পর্কে ধারণাও বদলেছে তাঁর।

মডেলিং ও অভিনয়ের শুরুর দিকে সৌন্দর্যের কিছু নির্দিষ্ট মাপকাঠি নিয়ে চাপ ছিল। এখন তাঁর কাছে সুন্দর দেখানোর অর্থ হলো নিজের মধ্যে ভালো থাকা। তাই চেহারা নিয়ে যারা নেতিবাচক কথা বলছেন তাদের সৌন্দর্য সম্পর্কে সত্যিকারের কোনো ধারণা নেই। কারণ বিভিন্ন বয়স এবং মাতৃত্বের আগে ও পরের সৌন্দর্য আলাদা–এ কথা জানা নেই নেতিবাচক মন্তব্যকারীদের।    


বিনোদন এর আরও খবর