img

বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব এর আয়োজনে মাল্টিফেইথ ইফতার পার্টি সম্পন্ন

প্রকাশিত :  ১৮:৫৩, ০৩ মার্চ ২০২৬

বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব এর আয়োজনে মাল্টিফেইথ ইফতার পার্টি সম্পন্ন

রমজানের মহাত্ম ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এর পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব এর পক্ষ থেকে গতকাল (২৭শে ফেব্রুয়ারি) রডনি প্যারেডে এক মাল্টি ফেইথ ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। 

নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের বোর্ড ডিরেক্টর মাহবুব নুর ম‍্যাবস এর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার ফয়সল রহমান ও সমাপনী বক্তব্য প্রদান করেন বোর্ড ডিরেক্টর মঈন চৌধুরী  লিপু। 

যাদের কঠোর পরিশ্রম ও অঙ্গীকারের ফলে এই আয়োজন সফল হয়েছে, বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে ডিরেক্টর শাহ জাহান, বোর্ড ডিরেক্টর রুহুল আমিন, জিতু মিয়া, আবদুর রউফ তালুকদার, শাহ শফি, সায়েম চৌধুরী, মুক্তার আহমেদ, এমডি সবুজ মিয়া, সাইদুল ইসলাম, এমডি শামসুল হুসাইন আদিল, আনহার আলী এবং শাহজাহান তালুকদার শাওনকে তাদের অসাধারণ সহযোগিতা ও অবদানের জন্য কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব তাদের নেতৃত্ব ও নিবেদিত সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

মোহাম্মদ ইয়াকুব এর পবিত্র কোরআন তেলাওয়াত এর পর রমজান এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নব প্রজন্মের সন্তান হাওয়া আলম, হাফিজ মাওলানা বদরুল আলম, মহিলা নেত্রী ড. জুসনা মুহিত সহ অন্যান্য অতিথিবৃন্দ। 

মাল্টি ফেইথ ইফতার পার্টিতে অতিথি হিসেবে মাল্টি ফেইথ লিডার রেভারেন্ড এন্ড্রু লাইটবাউন, কর্ণেল জেমস, নিউপোর্ট কাউন্সিল লিডার কাউন্সিলর দিমিত্রি বাতরৌনি, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর জেমস ক্লার্ক, কাউন্সিলর আলী আহমেদ, কাউন্সিলর সালেহ আহমেদ, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন সহ বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্টজনরা ছাড়া ও বিভিন্ন ধর্ম ও ভিন্ন সংস্কৃতির প্রতিনিধিবৃন্দের  প্রানবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য মিলনমেলায় পরিনত হয়েছে।

এই সুন্দর উদ্যোগের মাধ্যমে নিউপোর্টে আবারও প্রমাণিত হলো—ভিন্নতা নয়, বরং একতাই আমাদের শক্তি। কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবে আমরা শুধু খেলাধুলায় বিশ্বাস করি না — আমরা কমিউনিটিতে বিশ্বাস করি। 

বক্তারা এই আয়োজনের জন্য স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, এর মাধ্যমে মাল্টিকালচার কমিউনিটির মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে বলে উল্লেখ একত্রিত হয়ে সবাই ভাগ করে নিয়েছে ভালোবাসা, মানবিকতা ও শান্তির বার্তা। এমন আয়োজন সমাজে ঐক্য ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

যার ফলে আমাদের কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে।

কমিউনিটি এর আরও খবর

img

ফ্রান্সের পৌর নির্বাচনে লড়ছেন ৭ বাংলাদেশি

প্রকাশিত :  ০৭:৩১, ০৫ মার্চ ২০২৬

অর্ধডজনের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন ফ্রান্সের আসন্ন মিউনিসিপ্যাল নির্বাচনে ।

ফ্রান্সের আসন্ন মিউনিসিপ্যাল নির্বাচনে অর্ধডজনের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ মার্চ এবং প্রয়োজনে দ্বিতীয় দফা হবে ২২ মার্চ। প্রবাসী বাংলাদেশিদের এই সক্রিয় অংশগ্রহণ কমিউনিটিতে নতুন উদ্দীপনা তৈরি করেছে। একই সঙ্গে স্থানীয় রাজনীতিতে তাদের শক্ত উপস্থিতির বার্তা দিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় কাউন্সিলে বাংলাদেশি প্রতিনিধিত্ব নিশ্চিত হলে শিক্ষা, আবাসন, কর্মসংস্থান ও সাংস্কৃতিক কার্যক্রমের বাস্তব সমস্যাগুলো সরাসরি তুলে ধরা সহজ হবে।

প্রার্থীরা কে কোথায় লড়ছেন?

রাব্বানী খান – প্যারিসের শহরতলি এস্তা পৌরসভা থেকে পুনরায় কাউন্সিলর পদে প্রার্থী। ২০২০ সালে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি হিসেবে জয় পান। দীর্ঘদিন ধরে ফরাসি ভাষা শিক্ষা ও প্রশাসনিক সহায়তার মাধ্যমে কমিউনিটিতে পরিচিত। এবারের নির্বাচনে তিনি বর্তমান মেয়র আজেদিন তাইবি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এনকে নয়ন – ইল-দু-ফ্রঁস অঞ্চলের ভিলনভ-সুর-সেন এলাকা থেকে ‘ভিন্যু সলিদেয়ার এ পপুলেয়ার’ প্যানেল থেকে প্রার্থী। নিজ প্রতিষ্ঠিত ‘সাফ’ সংস্থার মাধ্যমে বিনা মূল্যে কমিউনিটি সেবা দিয়ে তিনি পরিচিতি পেয়েছেন। ডেপুটি মেয়র পদেও তিনি প্রার্থী। নয়ন বলেন, ‘বাংলাদেশিরা এখন শুধু প্রবাসী নয়, ফ্রান্সের সক্রিয় নাগরিক হিসেবে সমাজ গঠনে অংশ নিতে প্রস্তুত।’

আকাশ বড়ুয়া – উদ্যোক্তা আকাশ বড়ুয়া লা কুরনভ শহরে স্থানীয় কমিউনিস্ট পার্টি সমর্থিত নাদিয়া ছাবুন প্যানেল থেকে কাউন্সিলর পদে লড়ছেন। তিনি মনে করেন, মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা সম্ভব।

আব্দুস সামাদ – ভিলনভ-সুর-সেন এলাকা থেকে ‘ভিন্যু সলিদেয়ার এ পপুলেয়ার’ প্যানেল থেকে প্রার্থী। নির্বাচিত হলে কমিউনিটির কল্যাণ, ন্যায়বিচার ও রাজনীতিকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন।

নাসির উদ্দীন ভুঁইয়া – লা কুরনভ এলাকায় মেয়র পদপ্রার্থী ওমারো দোকুরু প্যানেল থেকে কাউন্সিলর হিসেবে লড়ছেন। অভিবাসী অধ্যুষিত এই অঞ্চলের প্রতিনিধি হওয়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।      

জুবাইদ আহমেদ – ফ্রান্স ন্যাশনাল ক্রিকেট টিমের খেলোয়াড় জুবাইদ আহমেদ এভ্রি-সুর-সেন এলাকা থেকে ফ্রন্ট পপুলেয়ার দলের প্যানেলভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে তার অংশগ্রহণ নজর কাড়ছে।

সরুফ সোদিওল – ২০২০ সালের নির্বাচনে সাঁ-দেনি এলাকা থেকে আলোচনায় আসেন। এবারের নির্বাচনে তিনি বর্তমান মেয়র ম্যাথিউ হানোতিন প্যানেলভুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ফ্রান্সে কাউন্সিলরদের সরাসরি ভোট দেওয়া হয় না। ভোটাররা কোনো একক প্রার্থীর পক্ষে নয়, বরং পুরো লিস্টের পক্ষে ভোট দেন। এই লিস্ট সাধারণত একজন মেয়র প্রার্থীর নেতৃত্বে গঠিত হয় এবং এতে একাধিক কাউন্সিলর প্রার্থী থাকেন। প্রথম দফায় ৫০ শতাংশ ভোট পেলে সেই লিস্ট পায় অর্ধেক আসন ‘মেজরিটি বোনাস’ হিসেবে। বাকি আসনগুলো প্রপোরশনাল পদ্ধতিতে বণ্টন করা হয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে দ্বিতীয় দফা ভোট হয়। লিস্টের প্রাপ্ত ভোটের অনুপাত ও লিস্টে প্রার্থীদের ক্রম অনুযায়ী কাউন্সিলররা নির্বাচিত হন। পরে গঠিত পৌর পরিষদের সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে মেয়র হিসাবে নির্বাচন করেন। অর্থাৎ মেয়রও সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না।

কমিউনিটি এর আরও খবর