img

চুক্তিসই হলেই হরমুজ প্রণালি খুলে যাবে: ট্রাম্প

প্রকাশিত :  ০৫:৩৯, ০৪ জুন ২০২৬

চুক্তিসই হলেই হরমুজ প্রণালি খুলে যাবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হলেই হরমুজ প্রণালি ‘তাৎক্ষণিকভাবে’ পুনরায় খুলে দেওয়া হবে।  হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

ট্রাম্প এ সময় বলেন, ‘এটি খুব দ্রুত খুলে যাবে।’

তিনি আরও জানান, তিনি কৌশলগত এই নৌপথ পুনরায় চালুর বিষয়টিকে লেবানে চলমান সংঘাত থেকে আলাদা করে দেখার চেষ্টা করছেন।

এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, সেখানে সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলবে।

এ সময় ট্রাম্প আবারও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের নিয়ন্ত্রণ চায়।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটি চাই। ‘

তিনি দাবি করেন, এই ইউরেনিয়াম সংগ্রহ বা সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্র এবং চীনের কাছেই রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরাই গিয়ে এটি নিয়ে আসব।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই 

আন্তর্জাতিক এর আরও খবর

img

পদত্যাগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

প্রকাশিত :  ০৭:২৭, ০৪ জুন ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ফিরহাদ হাকিম গতকাল বুধবার (৩ জুন) কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন।  এতে দলটির চলমান সংকট আরও তীব্র হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর  এনডিটিভির। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলরের পদত্যাগ এবং দলীয় অস্থিরতার মধ্যেই এই ঘটনা ঘটল।

৬৭ বছর বয়সি ফিরহাদ হাকিমের স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব নেবেন, তা এখনও ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রশাসনিক কাজ পরিচালনায় নানা সমস্যার কথা উল্লেখ করে হাকিম এর আগেও পদত্যাগের অনুমতি চেয়েছিলেন। তবে তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পদে থাকার অনুরোধ করেছিলেন।

তৃণমূলের বিধায়ক কুনাল ঘোষ সাংবাদিকদের বলেন, ‘আজ আবারও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগের অনুমতি চান এবং এবার তিনি সম্মতি দিয়েছেন।’

সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ ফিরহাদ হাকিম ২০১৮ সাল থেকে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

কলকাতা পৌর করপোরেশন ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে গত মাসে তৃণমূলের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে বিরোধী দলের উপনেতা হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানান। 


আন্তর্জাতিক এর আরও খবর