img

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

প্রকাশিত :  ০৫:৫২, ২১ জুন ২০২৬

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

লন্ডনের পশ্চিমাঞ্চলের হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড। খবর আনাদোলু এজেন্সির।

ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ড ওয়ে এলাকায় আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম জরুরি কল আসে। এরপর ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়।

ফায়ার বিভাগ আরও জানায়, আগুনে একতলা প্যাভিলিয়নটির অর্ধেকেরও বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে তিনজন পুরুষকে ভবন থেকে বের করে আনা হয় এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।

তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরে তিনিও মারা যান।

ফায়ার ব্রিগেড আরও জানায়, মোট ১৯টি জরুরি কল পাওয়া গেছে। আশপাশের ফায়ার স্টেশনগুলোর ইউনিটও ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাটির তদন্ত করছে লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ অগ্নি তদন্তকারী কর্মকর্তারা। স্থানীয় পুলিশও তাদের সহযোগিতায় কাজ করছে।


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

পূর্ব লন্ডনের আইল অব ডগসে ডুবে প্রাণ গেল ১৪ বছরের কিশোরের

প্রকাশিত :  ০৮:৪৬, ০৬ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:২৮, ০৬ আগষ্ট ২০২৬

লন্ডনের মিলওয়াল আউটার ডকে ডুবে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় কিশোরটি পানিতে নামার পর ব্যাপক তল্লাশি চালানো হলেও কয়েক ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে পূর্ব লন্ডনের ইস্ট ফেরি রোডের কাছে অবস্থিত মিলওয়াল আউটার ডকে এক ১৪ বছর বয়সী কিশোর পানিতে প্রবেশ করেছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ, লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস এবং লন্ডন ফায়ার ব্রিগেড যৌথভাবে কিশোরটিকে খুঁজে বের করতে ব্যাপক অনুসন্ধান অভিযান চালায়। রাত ১০টা ৩০ মিনিটে তাকে পানি থেকে উদ্ধার করা হলেও পরে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত কিশোরের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে অপ্রত্যাশিত মৃত্যু হিসেবে দেখা হলেও এতে কোনো সন্দেহজনক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অলিভার রিখটার বলেন, “এই অত্যন্ত কঠিন সময়ে আমাদের ভাবনা ওই কিশোরের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রয়েছে। উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকায় সবাইকে মনে রাখতে হবে যে খোলা জলাশয় গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। নির্ধারিত স্থান ছাড়া কোথাও সাঁতার না কাটার এবং শিশু ও তরুণদের পানির আশপাশে নিরাপদ থাকার বিষয়ে সচেতন করার আহ্বান জানাচ্ছি।”

এ ঘটনায় স্থানীয় এমপি আপসানা বেগমও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “স্থানীয় জলাশয়গুলো দেখতে নিরাপদ মনে হলেও এগুলো অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কেবল আনুষ্ঠানিকভাবে সাঁতারের জন্য নির্ধারিত এলাকায় এবং যেখানে লাইফগার্ড দায়িত্বে থাকেন, সেখানেই সাঁতার কাটা উচিত।”

তিনি আরও বলেন, “মিলওয়াল আউটার ডকে গত রাতে এক শিশুর ডুবে মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক ঘটনার পর আমার চিন্তা ও প্রার্থনা তার পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে রয়েছে।”

যুক্তরাজ্য এর আরও খবর