img

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নিয়োগ, পদ ৫২৫

প্রকাশিত :  ০৬:৩১, ০৪ ডিসেম্বর ২০২৪

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নিয়োগ, পদ ৫২৫

জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড । এই প্রতিষ্ঠান ৩ ক্যাটাগরির পদে ৫২৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৩৮০

যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রতিটিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। ১৭ এপ্রিল ২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির অধীন উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র যাঁদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাঁরা আগের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

২. পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১০০

যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে।

বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৩. পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪৫

যোগ্যতা: বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রতিটিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।

বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই  ওয়েবসাইটে http://bbal.teletalk.com.bd/ ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি 

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৩৩৫ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৪ থেকে ১৮ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

img

RDF Maternity Care-এ জরুরি ভিত্তিতে নারী চিকিৎসক নিয়োগ

প্রকাশিত :  ১০:৪৭, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:০৪, ২৩ নভেম্বর ২০২৬

ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক চ্যারেটি সংস্থা RDF Global কর্তৃক পরিচালিত RDF Maternity Care-এ জরুরি ভিত্তিতে নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
গ্রামীণ সিলেটের মায়েদের নিরাপদ মাতৃত্ব ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ গ্রহণ করুন।

পদের নাম: ক্লিনিক চিকিৎসক – RMO (নারী)

প্রতিষ্ঠান: RDF Maternity Care, RDF Global-এর একটি প্রকল্প।

কর্মস্থল ও সুযোগ-সুবিধা
কর্মস্থল: পাটলি, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট।
কর্মঘণ্টা: সকাল ৯টা থেকে বিকেল ৫টা।
সাপ্তাহিক কর্মদিবস: শনিবার থেকে বৃহস্পতিবার (শুক্রবার ছুটি)।

আবাসন: সম্পূর্ণ বিনা খরচে পৃথক আবাসন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
বেতন: আলোচনা সাপেক্ষে। সরাসরি সাক্ষাৎকারের পর বেতন নির্ধারণ করা হবে।
দায়িত্ব ও কর্তব্য
নিয়োগপ্রাপ্ত চিকিৎসককে নিম্নলিখিত দায়িত্ব পালন করতে হবে:

১. রোগীদের আল্ট্রাসনোগ্রাম (USG) করা।
২. নিয়মিত রোগী পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা।
৩. গর্ভাবস্থা, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সময়ে মায়েদের পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রদান।
৪. রোগীদের চিকিৎসাসংক্রান্ত ইতিহাস সংরক্ষণ ও হালনাগাদ করা।
৫. স্বাভাবিক প্রসব (NVD) উৎসাহিত করা।
৬. মায়েদের জন্য স্বাস্থ্য ও সচেতনতামূলক শিক্ষামূলক কর্মশালা পরিচালনা করা।
৭. চিকিৎসক ও অন্যান্য সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করা।
৮. মাতৃস্বাস্থ্য ও চিকিৎসাসেবার আধুনিক পদ্ধতি সম্পর্কে হালনাগাদ জ্ঞান রাখা।
৯. শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া।
১০. কর্মঘণ্টার বাইরে, প্রয়োজনে রাত ও সাপ্তাহিক ছুটির দিনেও সরাসরি উপস্থিত হয়ে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা।
১১. গ্রামীণ পরিবেশে মানসম্মত প্রসবপূর্ব, প্রসব-পরবর্তী, স্ত্রীরোগ ও সাধারণ চিকিৎসাসেবা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
১২. যুক্তরাজ্যভিত্তিক RDF Global-এর সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা
বাংলাদেশ বোর্ড অব অবস্টেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি কর্তৃক স্বীকৃত সনদ থাকতে হবে।
চিকিৎসা পেশায় কাজ করার বৈধ লাইসেন্স ও BMDC-এর নিবন্ধন থাকতে হবে।
চিকিৎসাসেবায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
রোগ নির্ণয়ে দক্ষতা থাকতে হবে।
রোগীদের সঙ্গে আন্তরিক, সহানুভূতিশীল ও বিশ্বস্ত আচরণ করতে হবে।
রোগী ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
গ্রামীণ পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে।
ক্লিনিক প্রাঙ্গণেই বসবাস করতে সক্ষম হতে হবে।

আগ্রহী প্রার্থীদের জন্য
আপনি কি মাতৃস্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী? তাহলে আপনার জীবনবৃত্তান্ত (CV) পাঠিয়ে দিন নিচের ই-মেইল ঠিকানায়।
ই-মেইল: [email protected]
যোগাযোগ: 01324244807
RDF Maternity Care
পাটলি, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট।
(RDF Global একটি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা)


চাকরি এর আরও খবর