img

ব্রঙ্কসে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৭:৩০, ০৩ মার্চ ২০২৬

ব্রঙ্কসে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কের ব্রঙ্কসে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২১শে ফেব্রুয়ারি শনিবার স্ট্রালিন বাংলাবাজারের হাসান চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম ও সহ-সভাপতি শামীম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি আতাউর রহমান সেলিম এবং বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, কমিউনিটি বোর্ড-৯ সভাপতি মোহাম্মদ এন মজুমদার, সাবেক সহকারী এট্যর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সাবেক সভাপতি জুনেদ চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল হাসিব হাসনু,দেলোয়ার হোসেন, আব্দুর রব দলা মিয়া।

শুরুতে দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান। বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশনের অব ইউএসএ ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সিপিএ জাকির হোসেন চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি সামাদ মিয়া জাকারিয়া প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, আব্দুস শহীদ, আব্দুল মুহিত,বাঁকা সভাপতি সরওয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, হাসান আলী।

ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

কমিউনিটি এর আরও খবর

img

হাউজিং সার্ভিসের উন্নয়নে মতামত জানানোর নতুন সুযোগ টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের

প্রকাশিত :  ১৫:৩০, ২১ সেপ্টেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের ভাড়াটিয়া ও লিজহোল্ডারদের হাউজিং সার্ভিসেস অর্থাত্‌ আবাসন পরিষেবার উন্নয়ন এবং তাঁদের কমিউনিটিকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ দিতে নতুন একটি \"হাউজিং ইম্প্রুভমেন্ট ফোরাম\" রেজিস্টার চালু করা হয়েছে।

কীভাবে অংশ নেবেন?

কাউন্সিলের নতুন এই উদ্যোগের মাধ্যমে বাসিন্দারা তাঁদের আগ্রহ ও সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে মতামত জরিপ, পরামর্শ গ্রহণ, ফোকাস গ্রুপ, আবাসিক এলাকার পরিদর্শন, রেসিডেন্ট প্যানেল এবং স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান।

কাউন্সিল জানিয়েছে, কেউ চাইলে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে একটি জরিপে অংশ নিতে পারেন। আবার কেউ চাইলে আবাসন পরিষেবার উন্নয়ন নিয়ে আরও সক্রিয়ভাবে কাজ করার সুযোগও নিতে পারেন। বাসিন্দাদের প্রতিটি মতামত ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ এবং হাউজিং সার্ভিসকে আরও উন্নত করতে তা কাজে লাগানো হবে।

এই উদ্যোগে অংশ নিতে হাউজিং বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে।

বিশেষভাবে, যারা আগে কখনও কাউন্সিলের আবাসন-সংক্রান্ত পরামর্শ বা অংশগ্রহণমূলক কার্যক্রমে যুক্ত হননি, তাদেরও এই উদ্যোগে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

কাউন্সিল জানিয়েছে, টাওয়ার হ্যামলেটসের বৈচিত্র্যময় জনসংখ্যার প্রতিফলন যেন বাসিন্দাদের অংশগ্রহণের মধ্যেও থাকে, তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই বিভিন্ন বয়স, পটভূমি ও কমিউনিটির বাসিন্দাদের এই রেজিস্টারে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

হাউজিং সার্ভিস বা আবাসন পরিষেবার উন্নয়নে আপনার মতামত জানাতে এবং ভবিষ্যতের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেতে \"হাউজিং ইম্প্রুভমেন্ট ফোরাম\" রেজিস্টারে নাম রেজিসে্ট্রশন করতে পারেন।

Housing Improvement Forum-এ নিবন্ধন করুন

আপনার কয়েক মিনিটের সময় বা আরও সক্রিয় অংশগ্রহণ, দুটোই কাউন্সিলের আবাসন পরিষেবাকে ভবিষ্যতে আরও উন্নত করতে ভূমিকা রাখতে পারে।

কমিউনিটি এর আরও খবর