পার্থ বড়ুয়ার নতুন গান “সহজ আমায় ভাবতে পার, সহজলভ্য নই”
জ্যৈষ্ঠ প্রতিবেদক সৈয়দ আমানউল্লাহ: বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় মুখ পার্থ বড়ুয়া অনেক দিন পর নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ব্যান্ড, মৌলিক গান ও সংগীতায়োজন—সব মিলিয়ে সংগীত নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। অনেক দিন পর নতুন গান নিয়ে হাজির হলেন তিনি।গানের শিরোনাম ‘সহজলভ্য নই’।
গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব।
রোমান্টিক আবহের এই গানটিতে রয়েছে গভীর আবেগ ও সম্পর্কের সূক্ষ্ম অনুভূতির প্রকাশ। বিশেষ করে সম্পর্কের জটিলতা এবং আত্মসম্মান ধরে রাখার শক্ত বার্তা গানটির কথায় ফুটে উঠেছে বলে জানিয়েছেন রাজীব।
অনেক দিন পর পার্থ বড়ুয়ার কণ্ঠে এমন ভিন্নধর্মী সংবেদনশীল গায়কী শুনতে পাচ্ছেন শ্রোতারা। গানের সুর ও কথার সঙ্গে তার আবেগঘন পরিবেশনা মিলিয়ে এটি ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ভিন্ন আবহের এই গানটি পার্থ বড়ুয়ার গায়কীর আরেকটি নতুন দিকও তুলে ধরেছে বলে মনে করছেন অনেক শ্রোতা।
গানটি গত ২৭ মার্চ ২০২৬, শুক্রবার অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান G Series–এর ব্যানারে প্রকাশিত হয়েছে ‘সহজলভ্য নই’। মুক্তির পর থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘ সময় পর নতুন গান নিয়ে ফিরে আসা পার্থ বড়ুয়ার এই গানটি শ্রোতাদের কাছে কতটা জনপ্রিয়তা পায়, এখন সেটিই দেখার অপেক্ষা।



















