img

বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র শোক প্রকাশ

প্রকাশিত :  ১২:০৫, ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:০৬, ২৯ অক্টোবর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র শোক প্রকাশ

মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র মৌলভীবাজার জেলা শাখার সদস্য, সদর উপজেলার দজবালী  গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠন এর অন্যতম উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, চীফ কোডিনেটর আলহাজ্ব মসুদ আহমদ, সাবেক সদস্য সচিব ড. মুজিবুর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি  এম আসরাফ মিয়া, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো- কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির পক্ষ থেকে এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহ রাব্বুল আলামিন যেনো উনাকে  জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন। 

শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই সাহসী সন্তান পরবর্তী সময়ে একজন দক্ষ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেম তাঁকে মানুষের স্মৃতিতে বাঁচিয়ে রাখবে। তাঁর চলে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও স্থানীয় মুক্তিযোদ্ধা সমাজের জন্যও এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় প্রেসিডেন্ট  মোহাম্মদ মকিস মনসুর বলেন, কিছু মানুষ চলে গেলেও তাঁদের স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরে। আনছার আলী ভাইও তেমনি একজন মানুষ, যাঁর শূন্যতা অনুভূত হবে প্রতিদিনের চেনা শহরে, পরিচিত পথে। তিনি সদা হাস্যউজ্জল সহজ সরল সাদামাটা পরোপকারী মানবতাবাদী মানবিক মানুষ ছিলেন। সকলের আপদে বিপদে সবার আগে ছুটে চলতেন।  তাঁর মৃত্যুতে   মৌলভীবাজার তথা সিলেট বিভাগের  যে ক্ষতি হল তাহা সহজে পুরণ  হবার নয়।  

উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা  শেখ আনছার আলী সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪:৩০ ঘটিকার সময়  সিলেটের নুরজাহান  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর ২.৩০ মিনিটে তাঁর নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার দজবালী কবিরাজী গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো 

৭৫ বছর।  তিনি  স্ত্রী  ছেলে মেয়ে নাতি নাতনিসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। 

এদিকে স্বাধীনতার সংগ্রামে অংশ নেওয়া এই  সাহসী সন্তান এর  মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৩:৪০, ২৯ অক্টোবর ২০২৬

লন্ডন, ২৮ অক্টোবর: বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন, বাক্‌স্বাধীনতা হরণ, শিশু অপহরণ ও ধর্ষণ, চাঁদাবাজি এবং মব সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ তুলে এসব ঘটনায় উদ্বেগ জানান বক্তারা।

‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক এ সেমিনার গত ২৭ অক্টোবর মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে একটি হলরুমে বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক শরীফ আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসনের পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।

বক্তারা শিশু অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ, চাঁদাবাজি এবং মব সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার ও বাক্‌স্বাধীনতা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি  মারজান আহমেদ ও রবিউল হাসনাত শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ করীম রায়হান, অফিস সম্পাদক মো. আব্দুল কাদির, সহ-অফিস সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার সম্পাদক মো. রাজু মিয়া, সহ-প্রচার সম্পাদক মো. জাহান আহমেদ, অর্থ সম্পাদক রাফি বিন কামাল, সাংস্কৃতিক সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের আহমেদ তানভীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সেমিনারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, নাগরিক অধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনায় উঠে আসে। সংবাদ বিজ্ঞপ্তি


কমিউনিটি এর আরও খবর