img

শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

প্রকাশিত :  ০৪:০০, ২০ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৩০, ২০ এপ্রিল ২০২৪

শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে   চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে  সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর। তিনি ভোট পেয়েছেন ২৬৫টি। অন্যদিকে মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, তিনি পেয়েছেন ২২৫ ভোট। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার, তিনি পেয়েছেন ২০৯ ভোট। আজ (২০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল, তিনি পেয়েছেন ২৩১ ভোট, ও ডি এ তায়েব, তিনি ২৩৪ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক আরমান, তিনি পেয়েছেন ২৩৭ ভোট, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, তিনি পেয়েছেন ২৫৫ ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, তিনি পেয়েছেন ২৯৬ ভোট, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, তিনি পেয়েছেন ২৪৫ ভোট, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন, তিনি পেয়েছেন ২৩৫ ভোট এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল, তিনি পেয়েছেন ২৩১ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা, তিনি পেয়েছেন ২২৮ ভোট, রোজিনা, তিনি পেয়েছেন ২৪৩ ভোট, আলীরাজ, তিনি পেয়েছেন ২৩৯ ভোট, সুব্রত, দিলারা ইয়াসমিন, তিনি ২১৮ ভোট, শাহনূর, তিনি পেয়েছেন ২৪৫ ভোট, নানা শাহ, তিনি পেয়েছেন ২১০ ভোট, রত্না কবির, তিনি পেয়েছেন ২৬৩ ভোট ও চুন্নু, তিনি পেয়েছেন ২৪৮ ভোট।

কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি, তিনি পেয়েছেন ২২০ ভোট, ও সনি রহমান, তিনি ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন, আমরা সবাই এক। সবাই একসঙ্গে কাজ করব। সবাইকে গ্রহণ করে নেন তিনি।

শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়। এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নয়টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

img

মাতৃত্বের পর চেহারা নিয়ে কটাক্ষ, মুখ খুললেন ক্যাটরিনা

প্রকাশিত :  ০৮:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় অীভনেত্রী ক্যাটরিনা কাইফ মাতৃত্বের কারণে অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলেন । যে কারণে অনেকের অজানা সন্তান জন্মের কারণে কতটা শারীরিক পরিবর্তন ঘটেছে এই বলিউড তারকার। তাই বহুদিন পর ক্যাটরিনাকে দেখতে পেয়ে চমকে গেছেন অনেকে। তাদের কেউ কেউ অভিনেত্রীর চেহারা নিয়ে কটাক্ষ করতেও দ্বিধা করেননি। 

বিষয়টি আঁচড় কেটেছে ক্যাটরিনার মনে। যেজন্য এবার কটাক্ষের জবাব দিলেন হিন্দি সিনেমার নন্দিত এই তারকা।

এই সময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মাতৃত্বের কারণে ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে দিনের পর দিন নেটিজেনরা নেতিবাচক মন্তব্য করে চলেছেন। এটি নিয়ে এবার খোলাখুলি কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার আগে ও পরে তাঁর ছবি পাশাপাশি রেখে কটাক্ষ, বডি শেমিংও করা হয়েছে বহুবার।

বিষয়টি নিয়ে আলি জাফর, সোনারিকা ভাদোরিয়া, শিবালিকা ওবেরয়ের মতো একাধিক তারকা তাঁর পাশে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য ও আচরণের সমালোচনা করেছেন। 

ক্যাটরিনার কথায়, সন্তান জন্মের পর তাঁর ত্বক আগের তুলনায় আরও সংবেদনশীল হয়ে পড়েছে। ফলে কোন প্রসাধনী তাঁর ত্বকের জন্য উপযুক্ত, তা বুঝতে বেশ কিছুটা সময় লেগেছে। সেই সময়ে তিনি ত্বকের যত্নের জন্য এমন কিছু সামগ্রী বেছে নিয়েছিলেন, যা আরাম দেয়। তবে শুধু ত্বকের যত্ন নয়, সময়ের সঙ্গে সৌন্দর্য সম্পর্কে ধারণাও বদলেছে তাঁর।

মডেলিং ও অভিনয়ের শুরুর দিকে সৌন্দর্যের কিছু নির্দিষ্ট মাপকাঠি নিয়ে চাপ ছিল। এখন তাঁর কাছে সুন্দর দেখানোর অর্থ হলো নিজের মধ্যে ভালো থাকা। তাই চেহারা নিয়ে যারা নেতিবাচক কথা বলছেন তাদের সৌন্দর্য সম্পর্কে সত্যিকারের কোনো ধারণা নেই। কারণ বিভিন্ন বয়স এবং মাতৃত্বের আগে ও পরের সৌন্দর্য আলাদা–এ কথা জানা নেই নেতিবাচক মন্তব্যকারীদের।    


বিনোদন এর আরও খবর