img

বাতিল হবে ৯টা-৫টা অফিস, বদলাবে কাজের নিয়ম

প্রকাশিত :  ০৮:০৫, ২৯ অক্টোবর ২০২৪

বাতিল হবে ৯টা-৫টা অফিস, বদলাবে কাজের নিয়ম

বিদ্যমান ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসের সময় বাতিল হতে পারে সকাল। সম্প্রতি বিশেষজ্ঞেরা বলতে শুরু করেছেন— এমন সময় আসছে যেখানে বাঁধাধরা কাজের সময় থাকবে না। এমনটাই ভবিষ্যদ্বাণী লিংকডইন প্রতিষ্ঠাতা রেইড হফম্যানের।

তার ধারণা, ২০৩০ সালের মধ্যে বিশ্বে অচল হয়ে যাবে ৯টা-৫টা কাজের মডেল। এর মধ্যে বাদ পড়বে না ভারতও। ২০৩৪ সালের মধ্যে কর্মীরা সময় মেনে কাজ করার বদলে সুবিধামতো চুক্তিতে কাজ করার পথ বেছে নেবেন।

কেন মিডিয়া ছেড়ে দিয়েছিলেন সুজানা, কী হয়েছিল?কেন মিডিয়া ছেড়ে দিয়েছিলেন সুজানা, কী হয়েছিল?

এই প্রবণতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেইড বলছেন, কর্মক্ষেত্রে সময়ের পরিবর্তনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্ত খানিকটা দায়ী হলেও সেটা আসল কারণ নয়। কর্মক্ষেত্রের মধ্যে নানা সমস্যা এবং ক্রমবর্ধমান চাকরির নিরাপত্তাহীনতাও কাজের এই প্রচলিত ধারায় আমূল পরিবর্তন আনতে ইন্ধন যোগাচ্ছে বলে মত লিংকডইন প্রতিষ্ঠাতার।

অফিসে ৮-৯ ঘণ্টার কাজের সময়সীমা অতীত কেন হবে? এই কাজের নিয়ম চালুই বা হলো কীভাবে? কোথায় প্রথম চালু হয় দৈনিক আট ঘণ্টা কাজের নিয়ম? এই ধারণার উৎপত্তি কোথায়? একেই কি সবচেয়ে কার্যকরী মডেল ধরে নেওয়া যাবে?

প্রাক্তনের কথা ভেবে কান্না পাচ্ছে? সোশালে ব্লক করেছেন?প্রাক্তনের কথা ভেবে কান্না পাচ্ছে? সোশালে ব্লক করেছেন?

আমেরিকায় প্রথম চালু হয়েছিল দৈনিক ৮ ঘণ্টা বা সপ্তাহে ৫ দিন কাজের কর্মসংস্কৃতি। এই নিয়ম কোনো সংস্থা বা আইনের চাপে শুরু হয়নি। নেপথ্যে ছিল শ্রম, রাজনৈতিক সমঝোতা এবং অর্থনৈতিক প্রতিযোগিতার দীর্ঘ জটিল সমীকরণ।

প্রতিদিন ৮ ঘণ্টা বা সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের সময়সীমা চালু হওয়ার আগে বিশ্বজুড়ে কাজের সময় আরও বর্ধিত ছিল। সপ্তাহে ৮০ থেকে ১০০ ঘণ্টা কাজের নজিরও খুঁজে পাওয়া গেছে শিল্প বিপ্লবের সময়কালে। এমনকি সেই কাজের মধ্যে পরিবারের শিশুদের অন্তর্ভুক্ত করার ঘটনাও ছিল।

গণভবনের পুকুরপাড়ে কী করছেন দুই উপদেষ্টাগণভবনের পুকুরপাড়ে কী করছেন দুই উপদেষ্টা

সাধারণভাবে বলতে গেলে, ১৮০০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কর্মদিবসের দৈর্ঘ্য ক্রমাগত হ্রাস পেয়েছিল। ১৯২০ সালে এসে সেই সময়সীমা থিতু হয়। আমেরিকা ও ইউরোপের শ্রমিক সংগঠনের ক্রমাগত লড়াইয়ের ফলে কর্মীদের কাজের পরিবেশ ও সময়ের উন্নতি ঘটে।

১৯২৬ সালে হেনরি ফোর্ডের সংস্থা ফোর্ড মোটর দিনে ৮ ঘণ্টা, ৫ দিনের কর্ম সপ্তাহ চালু করে। ফোর্ড ঘোষণা করেছিলেন, ৮ ঘণ্টা কাজ করলে প্রত্যেক শ্রমিককে দিনে ৫ ডলার দেবেন, যা সেই সময় একজন শ্রমিকের গড় পারিশ্রমিকের প্রায় দ্বিগুণ ছিল। ফোর্ড মানতেন, অল্প সময়ের জন্য কাজ করালে শ্রমিকের কাজ করার গতি বেড়ে যায় ও উৎপাদন বাড়ে।

এরপর আসরে নামেন কেলগস সংস্থার মালিক ডব্লিউ কে কেলগ। ১৯৩০ সালে শ্রমিকদের বেতন কিছুটা কমিয়ে ৮ ঘণ্টার শিফটের পরিবর্তে ছয় ঘণ্টা শিফট চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে এই বাঁধাধরা সময়সীমার বহু পরিবর্তন হয়।

আমেরিকায় ‘ফেয়ার লেবার স্ট্যান্ডার্ডস অ্যাক্ট’ চালুর পর নিয়ম করা হয় নিয়োগকর্তারা সপ্তাহে ৪৪ ঘণ্টার বেশি কাজ করেন এমন সমস্ত কর্মচারীদের অতিরিক্ত বেতন দেবেন। দুই বছর পর এই আইন সংশোধন করে কর্মসপ্তাহ কমিয়ে ৪০ ঘণ্টা করা হয়।

১৯৪০ সাল থেকে আমেরিকায় সপ্তাহে ৪০ ঘণ্টা কর্মসপ্তাহ আইনে পরিণত হয়। সেই থেকেই সারা বিশ্বে চালু হয় খাতা-কলমে ৮ ঘণ্টা কাজের সময়ের দৈর্ঘ্য। সম্প্রতি চলতি বছরের পরিসংখ্যান পেশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। যেখানে গোটা পৃথিবীর দেশগুলোর কর্মসময় নিয়ে আলোচনা করা হয়েছে। কোন দেশে চাকরিজীবীদের একটানা কতক্ষণ কাজ করতে হয় তার পূর্ণ তথ্য জানানো হয়েছে এই রিপোর্টে।

গণভবন পরিদর্শন করে যা বললেন প্রধান উপদেষ্টাগণভবন পরিদর্শন করে যা বললেন প্রধান উপদেষ্টা

সেই রিপোর্টে স্পষ্ট ইংল্যান্ড, আমেরিকার কর্মচারীদের তুলনায় এ দেশের প্রত্যেক কর্মচারী নির্দিষ্ট সময়ের অনেক বেশি কাজ করছেন। ভারতে বিভিন্ন সংস্থার কর্মীদের একাংশের দাবি, তাদের ওপর কাজের চাপ বাড়িয়েই চলেছে সংস্থা। ফলে বাড়ছে কাজ করার সময়। সাপ্তাহিক হিসাব ধরলে ভারতের চাকরিজীবীরা মোট ৪৬.৭ ঘণ্টা কাজ করে থাকেন। ৬ দিন অফিস হলে রোজ ৭. ৭৮ ঘণ্টা। ৫ দিন অফিস হলে ৯.৩ ঘণ্টা।

তবে ৮ ঘণ্টার কাজের সময়ের বাস্তবে প্রয়োগ হয় না— এমন অভিযোগ বহু চাকরিজীবীর।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

img

৫২১ জনবল নিয়োগ দিচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রকাশিত :  ১২:০২, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগে ৬ষ্ঠ থেকে ১৯তম গ্রেডে ৫২১ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২২ জানুয়ারি থেকে আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৬।

অন-সাইট ফায়ার স্টেশন বিভাগ

১. পদের নাম: উপব্যবস্থাপক (ফায়ার স্টেশন)

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-৬) ৮৪,০০০ টাকা।

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ফায়ার স্টেশন)

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-৮) ৬২,৪০০ টাকা।

৩. পদের নাম: সিনিয়র ফায়ার অফিসার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-৯) ৫২,৮০০ টাকা।

৪. পদের নাম: ফায়ার সুপারভাইজার

পদসংখ্যা: ০৪

বেতন স্কেল: (গ্রেড-১৩) ৩১,২০০ টাকা।

৫.পদের নাম: ফায়ার লিডার

পদসংখ্যা: ০৫

বেতন স্কেল: (গ্রেড-১৪) ২৭,৬০০ টাকা।

৬. পদের নাম: সিনিয়র ফায়ার ফাইটার

পদসংখ্যা: ১২

বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৬০০ টাকা।

নিরাপত্তা ও শারীরিক সুরক্ষা সেবা বিভাগ

৭. পদের নাম: ইন্সপেক্টর (এনপিপি স্টেশন সিকিউরিটি পেট্রল এক্সামিনেশন)

পদসংখ্যা: ০৫

বেতন স্কেল: (গ্রেড-৯) ৫২,৮০০ টাকা।

৮. পদের নাম: ভেহিকেল ইন্সপেক্টর

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-৯) ৫২,৮০০ টাকা।

০৯. পদের নাম: জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর

পদসংখ্যা: ৬০

বেতন স্কেল: (গ্রেড-১০) ৪৮,০০০ টাকা।

১০. পদের নাম: জুনিয়র সিকিউরিটি সুপারভাইজার

পদসংখ্যা: ৫০

বেতন স্কেল: (গ্রেড-১৪) ২৭,৬০০ টাকা।

১১. পদের নাম: সিকিউরিটি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১৪৫

বেতন স্কেল: (গ্রেড-১৭) ২০,৪০০ টাকা।

মনোবিজ্ঞানী ও মেডিক্যাল অফিসার

১২. পদের নাম: ডেপুটি ম্যানেজার (সাইকোলজি)

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-৬) ৮৪,০০০ টাকা

১৩. পদের নাম: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সাইকোলজি)

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল: (গ্রেড-৭) ৭৫,৬০০ টাকা।

১৪. পদের নাম: মেডিক্যাল অফিসার

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল: (গ্রেড-৮) ৬২,৪০০ টাকা।

বিভিন্ন বিষয়/বিভাগের কর্মকর্তা

১৫. পদের নাম: সহকারী ব্যবস্থাপক

বিভাগ ও পদসংখ্যা: ইলেকট্রিক্যাল-০৭

ইলেকট্রনিকস-১১

বেতন স্কেল: (গ্রেড-৮) ৬২,৪০০ টাকা।

১৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রনিকস)

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল: (গ্রেড-১০) ৪৮,০০০ টাকা।

১৭. পদের নাম: উপসহকারী ব্যবস্থাপক (সামাজিক ও পরিবেশ ইউনিট)

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল: (গ্রেড-১০) ৪৮,০০০ টাকা।

বিভিন্ন বিষয়/বিভাগের বিশেষায়িত টেকনিক্যাল স্টাফ

১৮. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ক্রেন অপারেটর

পদসংখ্যা: ০৪

বেতন স্কেল: (গ্রেড-১৪) ২৭,৬০০ টাকা।

১৯. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্রেন অপারেটর

পদসংখ্যা: ০৪

বেতন স্কেল: (গ্রেড-১৫) ২৪,০০০ টাকা।

২০. পদের নাম: ট্রেইলার/ফর্কলিফট অপারেটর

পদসংখ্যা: ০২

বেতন স্কেল: (গ্রেড-১৫) ২৪,০০০ টাকা।

২১. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (ওয়েল্ডিং)

পদসংখ্যা: ০৫

বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৬০০ টাকা।

২২. পদের নাম: মিলিং মেশিন অপারেটর

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৬০০ টাকা।

২৩. পদের নাম: পলিশার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৬০০ টাকা।

২৪. পদের নাম: রিগার

পদসংখ্যা: ১০

বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৬০০ টাকা।

বিভিন্ন বিষয়/বিভাগের টেকনিক্যাল স্টাফ

২৫. পদের নাম: টেকনিশিয়ান/ফিটার

পদসংখ্যা: ২১

বেতন স্কেল: (গ্রেড-১৫) ২৪,০০০ টাকা।

২৬. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান

বিভাগ ও পদসংখ্যা: ইলেকট্রনিকস-০৪

কুলিং অ্যান্ড এয়ারকন্ডিশনিং-০৩

মেকানিক্যাল-০৭

ফিজিকস/কেমিস্ট্রি (ল্যাব)-১১

বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৬০০ টাকা।

ডিকনটামিনেশন স্টাফ

২৭. পদের নাম: ডিকনটামিনেশন অ্যাটেনডেন্ট (ইকুইপমেন্ট ডিকনটামিনেশন অ্যাটেনডেন্ট/ প্রিমিসেস ডিকনটামিনেশন অ্যাটেনডেন্ট/স্যানিটারি এয়ারলক অ্যাটেনডেন্ট। অ্যাকটিভ লন্ড্রি অ্যাটেনডেন্ট)

পদসংখ্যা: ১৯

বেতন স্কেল: (গ্রেড-১৯) ১৭,৪০০ টাকা।

নিরাপত্তা ও শারীরিক সুরক্ষা সেবা বিভাগ

২৮. পদের নাম: প্রকৌশলী

বিভাগ ও পদসংখ্যা: সার্ভার-০৪

কোয়ালিটি-০১

সফটওয়্যার/ প্রোগ্রামিং-০১

সাইবার সিকিউরিটি-০১

ইলেকট্রনিকস-১০

বেতন স্কেল: (গ্রেড-৮) ৬২,৪০০ টাকা।

২৯. পদের নাম: সিনিয়র উপসহকারী প্রকৌশলী

বিভাগ ও পদসংখ্যা: অ্যাকসেস কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি অ্যালার্ম-০১

ইলেকট্রনিক মেইনটেন্যান্স-০১

বেতন স্কেল: (গ্রেড-৯) ৫২,৮০০ টাকা।

৩০. পদের নাম: উপসহকারী প্রকৌশলী

বিভাগ ও পদসংখ্যা: অ্যাকসেস কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি অ্যালার্ম-১৫

অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অবজারভেশন সিস্টেম-১৫

ইলেকট্রনিক মেইনটেন্যান্স-০৩

সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট-০৫

বেতন স্কেল: (গ্রেড-১০) ৪৮,০০০ টাকা।

৩১. পদের নাম: উপসহকারী ব্যবস্থাপক (সিকিউরিটি অ্যানালাইসিস)

পদসংখ্যা: ০২

বেতন স্কেল: (গ্রেড-১০) ৪৮,০০০ টাকা।

৩২. পদের নাম: টেকনিক্যাল অ্যাটেনডেন্ট

বিভাগ ও পদসংখ্যা: ওয়্যার হাউসম্যান-০১

রেকর্ডকিপার-০১

বেতন স্কেল: (গ্রেড-১৭) ২০,৪০০ টাকা।

৩৩. পদের নাম: জুনিয়র টেকনিক্যাল এ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল: (গ্রেড-১৮) ১৮,৬০০ টাকা।

অন-সাইট ফায়ার স্টেশন বিভাগ

৩৪. পদের নাম: ফায়ার অফিসার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১০) ৪৮,০০০ টাকা।

৩৫. পদের নাম: অগ্নিনির্বাপক গাড়িচালক

পদসংখ্যা: ১০

বেতন স্কেল: (গ্রেড-১৩) ৩১,২০০ টাকা।

৩৬. পদের নাম: ফায়ার ফাইটার

পদসংখ্যা: ২৩

বেতন স্কেল: (গ্রেড-১৭) ২০,৪০০ টাকা।

৩৭. পদের নাম: মেকানিক

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৭) ২০,৪০০ টাকা।

৩৮. পদের নাম: ওয়ার্কশপ হেলপার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৯) ১৭,৪০০ টাকা।

৩৯. পদের নাম: অটো ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৯) ১৭,৪০০ টাকা।

৪০. পদের নাম: হোজ রিপেয়ারার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৯) ১৭,৪০০ টাকা।

৪১. পদের নাম: টায়ারম্যান

পদসংখ্যা: ০১

বেতন স্কেল: (গ্রেড-১৯) ১৭,৪০০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীকে এখানে ক্লিক করে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.rooppurnpp.gov.bd অথবা http://npcbl.gov.bd

আবেদনের শেষ 

১২ থেকে ২৭ নম্বর পদের আবেদন শুরু হবে ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ। অন্যান্য সব পদের আবেদন শুরু হয়েছে ২২ জানুয়ারি ২০২৬ তারিখ।

আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৬