img

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

প্রকাশিত :  ০৫:৩৭, ২৯ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ০৫:৪২, ২৯ মার্চ ২০২৫

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

আজ ২৯ মার্চ, ঘটতে চলেছে ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ। এটি একটি আংশিক সূর্যগ্রহণ, যা দেখা যাবে, ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অংশ থেকে। এর ছায়া বিস্তৃত হবে আর্কটিক ও আটলান্টিক মহাসাগর পর্যন্ত। 

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৫ সালে মোট চারটি গ্রহণ হবে—এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। আজকের গ্রহণটি বছরের প্রথম সূর্যগ্রহণ এবং পরবর্তীটি হবে ২১ সেপ্টেম্বর, যা বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে।

সূর্যগ্রহণের সময়সূচি (বাংলাদেশ সময়) গ্রহণ শুরু দুপুর ২টা ৫০ মিনিট; চূড়ান্ত পর্ব বিকেল ৪টা ৪৭ মিনিট; গ্রহণ শেষ সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। এটি প্রধানত আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগর থেকে দেখা যাবে।

সূর্যগ্রহণ কী?

যখন চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরল রেখায় আসে এবং চাঁদের ছায়া সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা দেয় তখন সেটাকে সূর্যগ্রহণ বলা হয়। এই ছায়া যেখানে পড়ে হয় সেখান থেকে সূর্য দেখা যায় না অথবা সূর্যের একটি বড় অংশ কালো দেখায়।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

প্রকাশিত :  ১৬:৪৪, ১২ জুন ২০২৬

মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম প্রায় এক ঘণ্টা বিভ্রাটের পর  সচল হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরোপুরি সচল হয়নি।

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, শুক্রবার (১২ জুন) সন্ধ্যা পর্যন্ত এক লাখের বেশি ব্যবহারকারী ফেসবুকে সমস্যার অভিযোগ জানান। একই সময়ে প্রায় ১০ হাজার ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহারে এবং লগইন করতে সমস্যার কথা জানান।

ডাউনডিটেক্টর জানায়, বাংলাদেশে শুক্রবার সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকেই ফেসবুক আইডিতে লগইন করা যায়নি। যেগুলো ছিল, সেগুলোও অটো লগআউট হয়ে যাচ্ছিল। আবার অ্যাপ বা ওয়েবসাইট রিলোড হতে দেরি হওয়া এবং নিউজফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন অনেকে অনেক ব্যবহারকারী।

ফেসবুকের মূল অ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচার ব্যবহার করতে গিয়ে অনেক ব্যবহারকারী ত্রুটি বার্তা পাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে মেটা এখনো আনুষ্ঠানিকভাবে বিভ্রাটের কারণ জানায়নি। তবে প্রতিষ্ঠানটির স্ট্যাটাস ওয়েবসাইটে ফেসবুক অ্যাডস ম্যানেজার সেবায় ‘উচ্চমাত্রার বিঘ্ন’ দেখা দেওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।

মেটার পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের প্রকৌশল দল বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানে কাজ করছে।’


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর